ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

শরিয়া মতেই আমাদের বিয়ে হয়েছে: নাসিরের স্ত্রী তামিমা (ভিডিও)

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ০৫:৩৬ পিএম
আইন ও শরিয়া সম্মত বিয়ে হয়েছে: নাসিরের স্ত্রীর

কারও প্ররোচনা নয়, আইন ও শরিয়া সম্মতভাবে আমাদের বিয়ে হয়েছে। কিন্তু এই বিয়ে নিয়ে কারও প্ররোচনায় সমালোচনা করবেন না। গণমাধ্যমকে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানান নাসিরের স্ত্রী তামিমা তাম্মি।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সাংবাদিক সম্মেলন করে এ আহ্বান জানান তামিমা তাম্মি।

তামিমা তাম্মি নামে এক নারীকে বিয়ে করে তুমুল বিতর্কের জন্ম দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটার নাসির হোসেন।

২০১১ সালে তামিমা তাম্মিকে বিয়ে করেন রাকিব। দাম্পত্য জীবনে তাদের একটি মেয়ে রয়েছে। তামিমা তাম্মি বলেন, উনি (রাকিব) যা যা বলেছেন, তা একটি চক্রের ষড়যন্ত্র করে করছেন। ফেক ফেসবুক আইডি করে বিভিন্নভাবে অপপ্রচার চালানো হচ্ছে। নাসিরের ফেসবুক ভেরিফাইড পেজ। ভেরিফাইড পেজ সবকিছু আলোচনা করা হবে। আমাদের যদি কোন ত্রুটি থাকে তা ভেরিফাইড পেজের মাধ্যমে গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে। দয়া করে কারও কথা শুনে খবর প্রকাশ করবেন না।

আরও পড়ুন: সব কিছু মিথ্যা: নাসিরের স্ত্রী তামিমা (ভিডিও)

এফএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ
ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। শুক্রবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টা নাগাদ তিনি হাসপাতাল থেকে বেরিয়ে আসেন। বছর শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগেই নিজের গাড়িতে করেই বেহালার বাড়িতে ফিরছেন সৌরভ। হাসপাতাল সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম আননন্দবাজার জানায়, বৃহস্পতিবার সৌরভ স্বাভাবিক খাওয়াদাওয়া করেছেন। রাতে ঘুমিয়েওছেন ভালো।  চিকিৎসকেরা জানিয়েছেন, সৌরভের শারীরিক অবস্থায় যথেষ্ট উন্নতি হয়েছে। এই পরিস্থিতিতে তাকে হাসপাতালে রাখার বদলে, পুরোপুরি সুস্থ হওয়া পর্যন্ত বেহালার বীরেন রায় রোডের বাড়িতেই করোনা বিধিনিষেধ মেনে কোয়ারিন্টাইনে থাকাই সুবিধাজনক। এর আগে করোনা আক্রান্ত হয়ে সৌরভ গাঙ্গুলি গত ২৭ ডিসেম্বর রাতে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। প্রসঙ্গত, এ বছরের শুরুতে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সৌরভ। তাকে অ্যাঞ্জিয়োপ্লাস্টি করে স্টেন্ট বসাতে হয়েছিল। পাঁচদিন হাসপাতালে থাকার পরে বাড়ি ফেরেন। এরপর ২৭ জানুয়ারি ফের বুকে ব্যথা অনুভব করেন সৌরভ। তখন আবার তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এনএইচ/টিআই
হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ
‘সাকিবের অনুপস্থিতি অবশ্যই ক্ষতির’
আগামীকাল (শনিবার) ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামছে বাংলাদেশ দল। কিন্তু দলে নেই টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। বিষয়টিকে ক্ষতি হিসেবে দেখছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো।  তিনি বলেন, সাকিবের অনুপস্থিতি অবশ্যই ক্ষতির। সে বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন। সে থাকলে দলটি সুন্দরভাবে ভারসাম্যপূর্ণ হয়। সে টপ সিক্সে ব্যাট করে, বল হাতে উইকেট পায়। তাই তার অনুপস্থিতি অবশ্যই ক্ষতি।  তবে তরুণদের তার অনুপস্থিতিকে কাজে লাগানোর পরামর্শ দেন ডমিঙ্গো। এদিন প্রথম টেস্টে একাদশ কেমন হবে, এ বিষয়ে প্রধান কোচ বলেন, বাংলাদেশ স্পিননির্ভর দল। তবে দলে ভালো পেসারও আছে। হয়তো ৩ পেসারের পাশাপাশি এক স্পিনার খেলানো হতে পারে। এনএইচ/টিআই
‘সাকিবের অনুপস্থিতি অবশ্যই ক্ষতির’
টাইগারদের ওভাল টেস্টের একাদশ যেমন হতে পারে 
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি মাউন্ট মুঙ্গানুইয়ের বে ওভালে আগামীকাল শনিবার (বাংলাদেশ সময় ভোর ৪টা) থেকে শুরু হচ্ছে। বিদেশি ক্রিকেটারদের জন্য বিশেষ করে এশিয়ার দলগুলোর জন্য কন্ডিশন আরও কঠিন। তাই বলাই যায়, টাইগাররা কঠিন পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে।  প্রথম টেস্টে একাদশ কেমন হবে, এ বিষয়ে ভিডিওবার্তা দিয়েছেন দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো।  পেস ও স্পিন ইউনিটের মধ্যে দুটিকেই গুরুত্ব দিয়েই একাদশ সাজানা হতে পারে জানিয়ে তিনি বলেন, ‘চতুর্থ ও পঞ্চম দিনে উইকেটে কিছুটা স্পিন ধরবে।’ ডমিঙ্গো বলেন, বাংলাদেশ স্পিননির্ভর দল। তবে দলে ভালো পেসারও আছে। হয়তো ৩ পেসারের পাশাপাশি এক স্পিনার খেলানো হতে পারে। এনএইচ/টিআই
টাইগারদের ওভাল টেস্টের একাদশ যেমন হতে পারে 
আইসিসির বর্ষসেরার মনোনয়ন পেলেন সাকিব
২০২১ সালের জন্য মনোনীত আইসিসির বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড়দের তালিকায় মনোনয়ন পেলেন বাংলাদেশের সাকিব আল হাসান।  বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে আনুষ্ঠানিক বিবৃতিতে এ খবর জানিয়েছেন বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।  ২০২১ সালের জন্য ওয়ানডেতে বর্ষসেরা ক্রিকেটার বেছে নিতে মোট চার ক্রিকেটারকে মনোনয়ন দেওয়া হয়েছে।  বাংলাদেশ দল থেকে জায়গা করে নিয়েছেন সাকিব। বাকি তিন ক্রিকেটার—পাকিস্তানের ওপেনার বাবর আজম, দক্ষিণ আফ্রিকা থেকে জানেমান মালান ও আয়ারল্যান্ডের পল স্টার্লিং। এর আগে টেস্ট ক্রিকেটার অব দ্য ইয়ার পুরস্কার মনোনীত হয়েছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন, ইংল্যান্ডের জো রুট, শ্রীলঙ্কার দিমুথ করুনারাত্নে ও নিউজিল্যান্ডের কাইল জেমিসন। ২০২১ সালে ওয়ানডেতে ৯ ম্যাচে ২৭৭ রান করেছেন সাকিব। এর মধ্যে অর্ধশতক আছে দুটি । ১৭.৫২ গড়ে নিয়েছেন ১৭ উইকেট এসকে
আইসিসির বর্ষসেরার মনোনয়ন পেলেন সাকিব
যুব এশিয়া কাপ / টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ বাংলাদেশের
সংযুক্ত আরব আমিরাতের শারজাহ আন্তর্জাতিক স্টেডিয়ামে যুব এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারতের অনূর্ধ্ব-১৯ দল। গ্রু 'বি' থেকে চ্যাম্পিয়ন হয়ে আসা টাইগার যুবাদের সামনে 'এ' গ্রুপের রানার্স আপ দল ভারত। চলতি আসরে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশ দল। হারায় নেপাল ও কুয়েতকে। তবে গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ শুরু করলেও মাঝপথে বাতিল হয় ম্যাচ দুই আম্পায়ারের কোভিড আক্রান্তের খবরে। অন্যদিকে ভারত আসরে দুটি ম্যাচ জিতলেও হেরে যায় পাকিস্তানের কাছে।এশিয়া কাপের আগে তিন দলের সিরিজেও বাংলাদেশের কাছে হেরে যায় ভারত।সংযুক্ত আরব আমিরাতের শারজাহ আন্তর্জাতিক স্টেডিয়াম যুব এশিয়া কাপের সেমি ফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারতের অনূর্ধ্ব-১৯ দল। গ্রু 'বি' থেকে চ্যাম্পিয়ন হয়ে আসা টাইগার যুবাদের সামনে 'এ' গ্রুপের রানার্সআপ দল ভারত। চলতি আসরে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশ দল। হারায় নেপাল ও কুয়েতকে। তবে গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ শুরু করলেও মাঝপথে বাতিল হয় ম্যাচ দুই আম্পায়ারের কোভিড আক্রান্তের খবরে। অন্যদিকে ভারত আসরে দুটি ম্যাচ জিতলেও হেরে যায় পাকিস্তানের কাছে। এশিয়া কাপের আগে তিন দলের সিরিজেও বাংলাদেশের কাছে হেরে যায় ভারত। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : রাকিবুল হাসান (অধিনায়ক), মো. ফাহিম (উইকেট রক্ষক), এস এম মেহেরব, আইচ মোল্লা, মাহফিজুল ইসলাম, আশিকুর জামান, প্রান্তিক নওরোজ নাবিল, আরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাইমুর রোহমান, আবদুল্লাহ আল মামুন। এম/এসকে
টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ বাংলাদেশের
আরও পড়ুন
অবশেষে বিয়েতে রাজি মিমি
ইভা রহমানের দ্বিতীয় বিয়ে নিয়ে তোলপাড়
চলতি বছরে তারকাদের আলোচিত বিয়ে
যেসব নক্ষত্রকে হারালো ২০২১