ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

তৃতীয় দিনে তৃতীয় সোনা জয় (ভিডিও)

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০১৯, ১২:৫০ পিএম

এসএ গেমসের তৃতীয় দিনে তৃতীয়বারের মতো বেজে উঠল বাংলাদেশের জাতীয় সঙ্গীত। সকালে আল-আমীনের স্বর্ণ জয়ের পর খানিক বাদে তৃতীয় সোনা এলো মেয়েদের কারাতে ইভেন্ট থেকে।

মেয়েদের অনুর্ধ্ব-৫৫ কেজি কুমি ইভেন্টে সোনা জিতেছেন মারজানা আক্তার পিয়া।

কারাতে ইভেন্টের ফাইনালে পাকিস্তানের কায়সার সানাকে ৪-৩ পয়েন্ট ব্যবধানে হারিয়েছেন মারজানা।

এর আগে সেমি-ফাইনালে নেপালের মানিশ চৌধুরীকে পরাজিত করেন ২-১ পয়েন্ট ব্যবধানে।

এরপর মেয়েদের কুমিতে অনূর্ধ্ব-৬১ কেজির ফাইনালে স্বাগতিক নেপালের আনু গুরংকে ৫-২ পয়েন্টে হারিয়ে কারাতে থেকে তৃতীয় সোনার পদক এনে দেন হুমায়রা আক্তার অন্তরা। এর আগে সেমিফাইনালে তিনি ৪-০ পয়েন্টে পাকিস্তানের গুল নাজকে হারিয়ে ফাইনালে আসেন।

এমআর/

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এসএ গেমস: ফেন্সিং থেকে স্বর্ণ আনলো ফাতেমা মুজিব
এসএ গেমসে এবার ফেন্সিং থেকে স্বর্ণ আনলো বাংলাদেশের ফাতেমা মুজিব। মেয়েদের একক সাবর ইভেন্টে আজ তিনি সোনার পদক জিতলেন। এর আগে দিনের প্রথম স্বর্ণ আনে মাবিয়া আক্তার সীমান্ত। ভারোত্তলনে মেয়েদের ৭৬ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জয় করেন তিনি। এরপর ছেলেদের ৯৬ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জয় করেন জিয়ারুল ইসলাম। এসএস
এসএ গেমস: ফেন্সিং থেকে স্বর্ণ আনলো ফাতেমা মুজিব
এসএ গেমস: এবার স্বর্ণ জিতলেন ‌জিয়ারুল
এসএ গেমসে ভারোত্তোলন থেকে আরও একটি স্বর্ণ পেলো বাংলাদেশ। এবার ছেলেদের ৯৬ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেছেন ‌জিয়ারুল ইসলাম। তিনি হারিয়েছেন স্বাগতিক নেপালের বিশাল সিং বিস্টকে। স্ন্যাচে তিন লিফটে ‌জিয়ারুল তোলেন ১৩৫ কেজি। এরপর ক্লিন অ্যান্ড জার্কে তিন লিফটে তোলেন ২৬২ কে‌জি। এই বিভাগে ব্রোঞ্জ জিতেছেন ভুটানের কেনলি গায়েলশেন। এর আগে ভারোত্তোলনে মেয়েদের ৭৬ কেজি ওজন শ্রেণিতে মাবিয়া আক্তার সীমান্ত স্বর্ণ জিতেন। এসএস
এসএ গেমস: এবার স্বর্ণ জিতলেন ‌জিয়ারুল
নেপালের বিপক্ষে ৪৪ রানের জয় পেলো বাংলাদেশ
দক্ষিণ এশিয়ান গেমস (এস এ গেমস) নেপালের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব ২৩ দল। কাঠমান্ডুতে ৪৪ রানে জয় নিয়ে মাঠ ছেড়েছে নাজমুল হোসেন শান্তর দল। আজ শনিবার (৭ ডিসেম্বর) টস জেতার পর ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে কিছুটা সফল ছিল স্বাগতিক নেপাল। দলীয় ১৬ রানের মাথায় তিন উইকেট হারিয়ে বিপাকে পড়তে হয় বাংলাদেশকে। যদিও অধিনায়ক শান্ত হাল ধরেন দলের। ৬০ বলে ৭৫ রান করে অপরাজিত ছিলেন বাংলাদেশ দলপতি। এছাড়া ২৮ বলে ৫২ রানের ঝড়ো ইনিংস খেলেন আফিফ হোসেন ধ্রুব। সব মিলিয়ে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৫ রান তুলতে সক্ষম হয় যুবা টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। নেপালের হয়ে সবোর্চ্চ ৪৩ রান করেন অধিনায়ক জ্ঞানেন্দ্র মাল্লা। এছাড়া দিপেন্দ্র সিং আইরি ১৬ ও অভিনাশ বোহরা ১৩ রান করেন। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১১১ রান সংগ্রহ করে নেপাল। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট তুলেন সুমন খান, তানভির ইসলাম, সৌম্য সরকার ও মাহাদী হাসান। ওয়াই/এসএস
নেপালের বিপক্ষে ৪৪ রানের জয় পেলো বাংলাদেশ
অবশেষে স্বর্ণ এনে দিলেন মাবিয়া
মাবিয়া আক্তার সীমান্তর হাত ধরে অবশেষে স্বর্ণ পদকের দেখা পেলো বাংলাদেশ। নেপালের কাঠমান্ডুতে চলমান দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসের প্রথম দুই দিনে চার স্বর্ণ জিতে দারুণ শুরুর আভাস দেয় বাংলাদেশি অ্যাথলেটরা। তবে পরের টানা চারদিন আর স্বর্ণ পদকের তালিকায় নাম লেখাতে পারেনি লাল-সবুজরা।  সপ্তম দিনে এসে দেশের হয়ে পঞ্চম স্বর্ণ পদক জিতে নেন মাবিয়া আক্তার সীমান্ত। শনিবার ভারোত্তোলনে মেয়েদের ৭৬ কেজি ওজন শ্রেণিতে এই পদক জেতেন মাবিয়া।  ২০১৬ সালে এসএ গেমসে নারী ৬৩ কেজি শ্রেণীতে তিনি স্বর্ণপদক জয় করেন মাদারিপুরে জন্ম নেয়া এই ভারোত্তোলক। কমনওয়েলথ ভারোত্তলন চ্যাম্পিয়নশিপে নারী ৬৩ কেজি শ্রেণীতে তিনি একটি স্বর্ণ জেতেন তরুণ বিভাগে এবং দুইটি রুপা জয় করেন জ্যেষ্ঠ ও কনিষ্ঠ বিভাগে। ওয়াই
অবশেষে স্বর্ণ এনে দিলেন মাবিয়া
ফাইনালে দৌড়ানোর আগে হাসপাতলে দুই অ্যাথলেট
দক্ষিণ এশিয়ান গেমসে (এসএ গেমস) ৪০০ মিটার স্প্রিন্টের হিটে বাংলাদেশের জহির রায়হান তৃতীয় এবং আবু তালেব অষ্ঠম হয়ে ফাইনালে উন্নীত হন। যদিও অসুস্থতার কারণে ফাইনালে অংশ নিতে পারেননি তারা।  বৃহস্পতিবার সকালে রেস শেষে দুজনই শ্বাসকষ্ট অনুভব করায় নেপালের রাজধানী কাঠমান্ডুর ব্লুক্রস হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) গণমাধ্যম বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জরুরী বিভাগের চিকিৎসক পবন রাওয়াল বলেন, ‘জহিরের পালস রেট স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। এ অবস্থায় আমরা তাকে ফাইনালে অংশ নেয়ার অনুমতি দিতে পারছি না।’  সবশেষ খবর অনুযায়ী, বর্তমানে দুজনই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর আগে বুধবার দলীয় কারাতে ইভেন্টে চোট পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশের স্বর্ণপদক জয়ী মারজান আক্তার প্রিয়া।  প্রাথমিক চিকিৎসা শেষে তিনি এখন বিপদমুক্ত আছেন বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক কিয়া শ্বে হ্লা। ওয়াই
ফাইনালে দৌড়ানোর আগে হাসপাতলে দুই অ্যাথলেট
আরও পড়ুন
এসএ গেমসে বাংলাদেশের ইতিহাস
ক্রিকেটে নারীদের পর পুরুষরাও এনে দিলো সোনা
১২৩ রান করলেই সোনা বাংলাদেশের
এসএ গেমস: ফেন্সিং থেকে স্বর্ণ আনলো ফাতেমা মুজিব