
আগামী ১৭ জানুয়ারি থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। এবারের আসর বসবে দক্ষিণ আফ্রিকায় চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। চারটি গ্রুপে ভাগ হয়ে মোট ১৬ দল অংশ নিচ্ছে এতে।
শনিবার সন্ধ্যায় আকবর আলীকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
‘সি’ গ্রুপে যুবা টাইগারদের প্রতিপক্ষ জিম্বাবুয়ে, স্কটল্যান্ড ও পাকিস্তান। ১৮, ২১ ও ২৪ জানুয়ারি এই তিন দলের বিপক্ষে খেলবে লাল-সবুজরা।
মূল পর্বে নামার আগে ১৩ ও ১৫ জানুয়ারি নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে আকবরের দল।
আগামী ৩ জানুয়ারি দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের। নিজেদের ঝালিয়ে নিতে ৭ তারিখ আফগানিস্তান ও ৯ তারিখ স্থানীয় একটি দলের মুখোমুখি জবার কথা রয়েছে।
বিশ্বকাপে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ স্কোয়াড
আকবর আলী (অধিনায়ক), তৌহিদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তানিম, পারভেজ হোসেন ইমন, প্রান্তিক নওরোজ নাবিল, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন, শামীম হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুণ, তানজিম হাসান সাকিব, অভিষেক দাস, শরিফুল ইসলাম, মোহাম্মদ শাহীন আলম, রকিবুল হাসান, হাসান মুরাদ।
ওয়াই




