
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। লিটন দাসের বদলে জায়গা করে নিয়েছেন সৌম্য সরকারও।
শনিবার ১৩ সদস্যের এই দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন ডান-হাতি স্পিনার নাঈম হাসান। ঘরোয়া ক্রিকেটে সাম্প্রতিক পারফরম্যান্সের জন্য ডাক পেয়েছেন ১৭ বছর বয়সী এই তরুণ। জিম্বাবুয়ের বিপক্ষে থাকা টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়ছেন নাজমুল ইসলাম অপু।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ২২ নভেম্বর থেকে শুরু হবে টেস্ট সিরিজ। ৩০ নভেম্বর থেকে ঢাকায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি।
৬ ডিসেম্বর ফতুল্লায় একটি ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচে অংশ নেবে সফরকারীরা। ৯, ১১ ও ১৪ তারিখ থেকে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম দুটি ম্যাচ ঢাকায় আর পরেরটি সিলেটে হবে।
১৭ ডিসেম্বর তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি সিলেটে আয়োজন করা হবে। ছোট ফরম্যাটের শেষ দুটি ম্যাচ ২০ ও ২২ ডিসেম্বর ঢাকায় হবে।
প্রথম টেস্টে বাংলাদেশ দল
সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুমিনুল হক, মোহাম্মদ মিথুন, মুশফিকুর রহিম, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নাঈম হাসান।
ওয়াই




