
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট স্কোয়াডে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছিলেন নাজমুল ইসলাম অপু। অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ নিজেও জানিয়েছিলেন, টেস্ট ডাক পাওয়া তার প্রাপ্য। সাম্প্রতিক সময়ের অপুর ফর্ম নিয়ে রিয়াদ বলেন, ওয়ানডে ফর্মের আত্মবিশ্বাসটা যেন টেস্ট ক্রিকেটেও আনতে পারে। আজ শনিবার সকালে সিলেটে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাট করতে নামে হ্যামিল্টন মাসাকাদজার দল। বাংলাদেশ দলের মূল একাদশের তৃতীয় স্পিনার হিসেবে অভিষেক হয় অপুর।
চলতি বছরের ফেব্রুয়ারিতে মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয়ে ছিল বাম-হাতি এই স্পিনারের। এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নেমে শুরু করেন আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচের পথ চলা। প্রথম শ্রেণীর ক্রিকেটের ৫৪ ম্যাচে রয়েছে ১৪৪টি উইকেট রয়েছে ২৬ বছর বয়সী অপুর।
বেশ কয়েকটি সিরিজে দলের সঙ্গে থেকেও সুযোগ মিলছিল না। অবশেষে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে অভিষেক হয়েছিল আরিফুল হকের। ওই ম্যাচে বল হাতে সুবিধা করতে পারেননি। টপ অর্ডাররা খেলা শেষ করে দেয়ায় ব্যাট হাতেও নামতে হয়নি। এবার সাদা পোশাকে অভিষেক হলো ২৫ বছর বয়সী এই অলরাউন্ডারের।
মিডল অর্ডারে ব্যাট করার পাশাপাশি মিডিয়াম পেস বোলিংও করে থাকেন। এর আগে জাতীয় দলের হয়ে ৬টি টি-টোয়েন্টি ম্যাচেও অংশ নিয়েছেন। অন্যদিকে প্রথম শ্রেণীর ক্রিকেটে ৩ হাজার ৪০৫ রান ও ১০০টি উইকেট রয়েছে আরিফুলের।
বাংলাদেশ একাদশ
ইমরুল কায়েস, লিটন দাস, মুমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেট রক্ষক), আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাজমুল ইসলাম অপু, আবু জায়েদ।
জিম্বাবুয়ে একাদশ
হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), ব্রায়ান চারি, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর, শেন উইলিয়ামস, সিকান্দার রাজা, রেগিস চাকাভা (উইকেট রক্ষক), ব্রেন্ডন মাভুটা, ওয়েলিংটন মাসাকাদজা, কাইল জারভিস, টেন্ডাই চাতারা।
আরও পড়ুন :
ওয়াই




