
আসন্ন জিম্বাবুয়ে সফরের জন্য টি-টোয়েন্টি এবং ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ গুলশানের সিক্স সিজন হোটেলে গণমাধ্যমের সামনে দল ঘোষণা করেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
এবারের জিম্বাবুয়ে সফরে চার সিনিয়র ক্রিকেটারের মধ্যে খেলতে যাবেন কেবল তামিম ইকবাল। ওয়ানডে দলের অধিনায়ক নেতৃত্ব দেবেন দলকে। অন্যদিকে টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিমকে বিশ্রাম দিয়েছে বোর্ড।
সফরে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন আগ্রাসী ওপেনার পারভেজ হোসেন ইমন। টি-টোয়েন্টি দলে যুক্ত করা হয়েছে এই বাঁহাতি ক্রিকেটারকে। সফরে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল।
আগামী ২৬ জুলাই জিম্বাবুয়ে সফরের উদ্দেশে উড়াল দেবেন টাইগার ক্রিকেটাররা। ৩০ জুলাই টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে সফর। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচ ৩১ জুলাই ও ২ আগস্ট খেলবে দল।
এরপর ৫, ৭ ও ১০ আগস্ট তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল।
ওয়ানডে স্কোয়াড : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম।
টি-টোয়েন্টি স্কোয়াড : মুনিম শাহরিয়ার, এনামুল হক বিজয়, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (অধিনায়ক), শেখ মেহেদি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন।




