
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদে জাতীয় পার্টির প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে আজ।
সোমবার বিকেলে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে থেকে দলটির প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
পার্টির সূত্র জানায়, সংবাদ সম্মেলন থেকে দল ও নির্বাচন পরিচালনায় নতুন কোন চমক আসতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক পার্টির এক প্রেসিডিয়াম সদস্য বলেন, জাতীয় পার্টি ক্ষমতায় যাওয়ার ক্ষমতা রাখে। ক্ষমতায় নেয়ার ক্ষমতাও কম নয়। চমক অন্যরা দেয়, এবার আমরাও দেব। জাপাকে ছোট করে দেখার কিছু নেই।
গতকাল রোববার প্রায় ২৩০ আসনে মনোনয়নপ্রাপ্তদের চিঠি বিতরণ করেছে আওয়ামী লীগ। এর মধ্যে জাতীয় পার্টির হেভিওয়েটদের কয়েকটি আসনেও নৌকার মনোনয়ন দেয়া হয়।
পার্টি সূত্রে জানা গেছে, জাতীয় পার্টিকে তাদের প্রত্যাশার অর্ধেক আসন দেয়া হয়েছে। এতে বেশ মন খারাপও তাদের।
এর আগে শনিবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে জাপার আসন বণ্টন নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বৈঠক হয়। এতে জাপা তাদের চেয়ারম্যানের দেয়া তালিকার ৭০টি আসনের কথা বলে। তবে রোববার আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জোটের শরিকদের জন্য ৬০ থেকে ৭০টি আসন ছেড়ে দেয়া হয়েছে।
আরও পড়ুন :
এসএস




