
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ২ নভেম্বর রাজধানীতে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা করার ঘোষণা দিয়েছেন।
সোমবার নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।
রিজভী বলেন, আগামী ২ নভেম্বর জাতীয় ঐক্যফ্রন্ট ঢাকায় জনসভা করবে। এ জন্য আমরা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভা করার কথা যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েছি।
তিনি বলেন, শেখ হাসিনা নিজের মত ছাড়া জনমতকে এক পয়সার দাম দেন না। সেজন্য আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ সংসদ অধিবেশনে তড়িঘড়ি করে আরপিওতে ইভিএম এর বিধান সংযোজন প্রক্রিয়া শুরু হয়েছে। চূড়ান্ত ভোট ডাকাতির জন্যই এই আরপিওতে ইভিএম এর বিধান নিয়ে আসা হচ্ছে।
আরও পড়ুন :
এসএস




