ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

জাগো এফএম ৯৪.৪ এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অনলাইন ডেস্ক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৯, ০৭:৪২ পিএম
ছবি- জাগো এফএম ৯৪.৪

“Enough of social pretensions; enough of propaganda's, it is high time to speak up; it is high time to raise the voice. ‘এবারজাগো’!” শীর্ষক লক্ষ্যকে সামনে রেখে জাগো এফএম ৯৪.৪ দেখতে দেখতে এবার পা রেখেছে পঞ্চম বছরে!

২০১৫ সালের ২৭ অক্টোবর যাত্রা শুরু করে জাগো এফএম ৯৪.৪ এরমধ্যেই পৌঁছে গেছে সব শ্রোতার কাছাকাছি। মূলত ঢাকা ভিত্তিক অপারেশন এখন চলমান থাকলেও অদূর ভবিষ্যতে দেশের সর্বত্র আরও শ্রোতার কাছাকাছি যাওয়ার পরিকল্পনা জাগো এফএম ৯৪.৪ গ্রহণ করেছে।

দেশের সেরা সব তারকাদের সমন্বয়ে জমজমাট সব অনুষ্ঠানের পরিকল্পনা ও পরিচালনা করার মধ্য দিয়ে জাগো এফএম ৯৪.৪ সব শ্রেণীর ও পেশার মানুষের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা সৃষ্টি করেছে এবং সাফল্যের সাথে তা বজায় রাখছে। চব্বিশ ঘণ্টাই লাইভ অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যমে এফএম রেডিওর ইতিহাসে এক নতুন মাত্রা যুক্ত করেছে জাগো এফএম ৯৪.৪। এছাড়াও সৃজনশীল এবং মজাদার সব কন্টেন্টের সমন্বয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও জাগো এফএম ৯৪.৪ এর পদচারনা এখন অনেক বেশি সমাদৃত। ১৪ লক্ষেরও বেশি মানুষের ভালোবাসায় সিক্ত জাগো এফএম ৯৪.৪ এর ফেসবুক পেজ এবং ইউটিউবেআছে ৫ লাখেরওবেশি সাবস্ক্রাইবারস।

---------------------------------------------------------------
আরো পড়ুন: ডিআরইউ মিডিয়া ফুটবলে চ্যাম্পিয়ন আরটিভি (ভিডিও)
---------------------------------------------------------------

সাফল্যের পঞ্চম বছরে পদার্পণ উপলক্ষে জাগো এফএম ৯৪.৪ এ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছিলো ২৭ অক্টোবর সকাল থেকেই। এফএম রেডিওর কয়েক হাজার লিসেনারের উপস্থিতিতে ব্যাপক আড়ম্বরপূর্ণ অন এয়ার এবং অফ এয়ার অনুষ্ঠানের মাধ্যমে জাগো এফএম ৯৪.৪ এর জন্মদিন উদযাপন করা হয়েছে যেখানে আরও পারফর্ম করেছেন জাগো এফএমের কলাকুশলীরা।

বিভিন্ন টিভি, রেডিও এবং বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থারকর্মকর্তাদের স্বতঃস্ফূর্ত যোগদানে জাগো এফএম ৯৪.৪ এর জন্মদিন হয়ে উঠেছিলো এক অসাধারণ মিলনমেলাযা কিনা প্রমাণ করেছে পেশাগত সম্পর্কের বাইরে এক অনিন্দ্য ভ্রাতৃত্ববোধের অবস্থান।

বিপুল সংখ্যক মানুষের এই অংশগ্রহণ এটাই প্রমাণ করে যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর এবং ভিডিও শেয়ারিং সাইটগুলোর ব্যাপক প্রভাবের এই সময়ে এখনও সাধারণ মানুষ রেডিও শুনতে পছন্দ করেন এবং ভালোবাসেন।

প্রেস বিজ্ঞপ্তি

ওয়াই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পিজেএফের সভাপতি জাকির সাধারণ সম্পাদক উজ্জ্বল
ঢাকায় জাতীয় গণমাধ্যমে কর্মরত ও বসবাসরত পটুয়াখালী জেলার সাংবাদিকদের সংগঠন পটুয়াখালী জার্নালিস্টস ফোরাম (পিজেএফ), ঢাকার বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও আগামী ২০২০-২০২১ দ্বিবার্ষিক মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আজকের সংবাদ পত্রিকার বিশেষ প্রতিনিধি আ স ম জাকির হোসেনকে সভাপতি ও আরটিভির সিনিয়র নিউজরুম এডিটর (স্পোর্টস ইনচার্জ) মোঃ সাইখুল ইসলাম উজ্জ্বলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৫ সদস্যের কমিটি গঠন করা হয়। রাজধানীর বিজয়নগরস্থ পল্টন টাওয়ারে ইআরএফ অডিটরিয়ামে অনুষ্ঠিত এজিএমে কমিটি গঠন করা হয়। এই কমিটিতে কালবেলার সিনিয়র রিপোর্টার মোঃ মজিবুর রহমান সহ সভাপতি, নিউ নেশনের সিনিয়র রিপোর্টার মুহাম্মদ আনোয়ারুল হক যুগ্ম সাধারণ সম্পাদক, উত্তর দক্ষিণের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ হানজালা শিহাব অর্থ সম্পাদক, ভোরের পাতার সহ-সম্পাদক জাওহার ইকবাল খান সাংগঠনিক সম্পাদক, দর্পণ প্রতিদিনের বার্তা সম্পাদক গণেশ চন্দ্র হাওলাদার দপ্তর সম্পাদক, বাংলাদেশের আলোর সিনিয়র রিপোর্টার মোঃ আবদুর রাজ্জাক প্রচার ও প্রকাশনা সম্পাদক, দিনের আলোর স্টাফ রিপোর্টার আবু তাহের বাপ্পা ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, সাপ্তাহিক সংবাদ দিগন্তর সিনিয়র যুগ্ম সম্পাদক মুহাম্মদ আবু হানিফ খান কল্যাণ ও প্রশিক্ষণ সম্পাদক এবং ভোরের ডাকের স্টাফ রিপোর্টার মোঃ বায়েজীদ মুন্সী, এসএটিভির স্টাফ রিপোর্টার মোহসীন কবির, সংবাদ সারাদিনের সম্পাদক মোঃ আবু-আল মোর্শেদ রায়হান, ঢাকা টাইমসের সিনিয়র স্টাফ রিপোর্টার বোরহান উদ্দীন এবং নতুন কাগজের মফস্বল সম্পাদক শহীদ রানা নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ড. এম. এ. জাফর। নির্বাচন কমিশনার আকন আব্দুল মান্নান ও অ্যাডভোকেট তুহিন হাওলাদার। এছাড়া উপদেষ্টা কবি রুহুল আমিন খান নির্বাচন কমিশনারদের সহায়তা করেন। পি
পিজেএফের সভাপতি জাকির সাধারণ সম্পাদক উজ্জ্বল
নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সভাপতি মতিন, সম্পাদক ফয়েজ
নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশের দ্বিবার্ষিক নির্বাচনে (২০২০-২১) সভাপতি পদে দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার মতিন আব্দুল্লাহ এবং সাধারণ সম্পাদক পদে বাংলাভিশনের সিনিয়র রিপোর্টার এসএম ফয়েজ নির্বাচিত হয়েছেন। আজ (১৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাগিচা রেস্টুরেন্টের প্লাটিনাম হলে ফোরামের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন-সহ-সভাপতি পদে ফিনান্সিয়াল এক্সপ্রেসের স্টাফ রিপোর্টার কামরুন নাহার, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ঢাকা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার সোহেল মামুন, অর্থ সম্পাদক পদে দৈনিক জনতার সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর খান বাবু, সাংগঠনিক সম্পাদক পদে যায় যায় দিন এর স্টাফ রিপোর্টার ফয়সাল খান, দফতর সম্পাদক পদে নিউজ টুয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার তালুকদার বিপ্লব, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে প্রতিদিনের সংবাদের স্টাফ রিপোর্টার হাসান ইমন, কল্যাণ ও আপ্যায়ন সম্পাদক পদে দৈনিক নয়া দিগন্তের স্টাফ রিপোর্টার শাহেদ মতিউর রহমান, প্রশিক্ষণ ও গবেষণা পদে দৈনিক ভোরের ডাকের স্টাফ রিপোর্টার সাইদুল ইসলাম। কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন রেডিও আমারের স্টাফ রিপোর্টার অন্তু মুজাহিদ, ডেইলি নিউ এজের স্টাফ রিপোর্টার রাশেদ আহমেদ, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার আজহারুজ্জামান লিমন, ডেইলি সানের স্টাফ রিপোর্টার রাশিদুল হাসান ও বাংলাদেশ পোস্টের স্টাফ রিপোর্টার মেহেদী হাসান বাঁধন। ভোট শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার দৈনিক সমকালের বিশেষ প্রতিনিধি ও সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি অমিতোষ পাল। অপর দুজন নির্বাচন কমিশনার ছিলেন দৈনিক জনকন্ঠের সিনিয়র রিপোর্টার ফিরোজ মান্না ও যমুনা টেলিভিশনের স্পেশাল করেসপন্ডেন্ট আব্দুল্লাহ তুহিন। এসজে
নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সভাপতি মতিন, সম্পাদক ফয়েজ
তিন দিনের রিমান্ডে সংগ্রাম সম্পাদক
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল আসাদকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। শনিবার বিকেলে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সংগ্রাম সম্পাদক আবুল আসাদকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন মহানগর হাকিম মো. মইনুল ইসলাম। মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার পরিদর্শক গোলাম আজম আবুল আসাদকে ৫ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। মানবতাবিরোধী অপরাধে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া কাদের মোল্লাকে ‘শহীদ’উল্লেখ করে একটি প্রতিবেদন প্রকাশ করে পত্রিকাটি। এর জেরে শুক্রবার রাতে মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আফজাল বাদী হয়ে রাজধানীর হাতিরঝিল থানায় একটি মামলা করেন। পরে শুক্রবার সন্ধ্যায় সংগ্রামের কার্যালয় থেকে সম্পাদক আবুল আসাদকে হাতিরঝিল থানা পুলিশ তাদের হেফাজতে নেয়। এরপর রাতে মামলা হলে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। একাত্তরের মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া কাদের মোল্লাকে নিজেদের প্রতিবেদনে ‘শহীদ’বলায় শুক্রবার বিকেল থেকে দৈনিক সংগ্রামের কার্যালয়ের সামনে অবস্থান নেয় ‘মুক্তিযুদ্ধ মঞ্চের’ব্যানারে অসংখ্য মানুষ। এর পরিপ্রেক্ষিতে সন্ধ্যার দিকে কার্যালয়ের ফটকে তালা ঝুলিয়ে সামনে অবস্থান নেয় বিক্ষুব্ধরা। এসময় তারা পত্রিকা পুড়িয়ে প্রতিবাদ জানায় এবং সম্পাদককে গ্রেপ্তারসহ পত্রিকাটির প্রকাশনা বন্ধের দাবি জানায়। এরপর সম্পাদক আবুল আসাদকে তার রুমের বাইরে এনে টিভি সাংবাদিকদের ক্যামেরার সামনে দাঁড় করিয়ে জাতির কাছে ক্ষমা চাইতে বলা হয়। তখন তিনি ‘শহীদ’শব্দটি ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করেন ও ক্ষমা চান। পি
তিন দিনের রিমান্ডে সংগ্রাম সম্পাদক
ডিআরইউ’র নবনির্বাচিত কমিটির দায়িত্বগ্রহণ
পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) নতুন কমিটির নেতৃবৃন্দ দায়িত্বভার গ্রহণ করেছেন। আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ১১টায় ডিআরইউ সাগর-রুনী মিলনায়তনে বিদায়ী কমিটির কাছ থেকে ২০২০ কার্যমেয়াদের জন্য নবনির্বাচিতরা দায়িত্বভার গ্রহণ করেন। বিদায়ী কমিটির সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবির আহমেদ খান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নবনির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম আজাদ ও সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী। অনুষ্ঠানে বিদায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এছাড়া নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ ক্রেস্ট দিয়ে বিগত কমিটিকে বিদায় জানান।  উল্লেখ্য, গত ৩০ নভেম্বর শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটি-২০২০ এর নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দি ইন্ডিপেন্ডেন্ট এর রফিকুল ইসলাম আজাদ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এশিয়ান মেইল ২৪ ডটকমের রিয়াজ চৌধুরী। এছাড়াও সহ-সভাপতি পদে বাংলা ট্রিব্রিউনের নজরুল কবীর, যুগ্ম সম্পাদক ডেইল স্টারের হেলিমুল আলম বিপ্লব, অর্থ সম্পাদক বাংলাভিশনের জিয়াউল হক সবুজ, সাংগঠনিক সম্পাদক সময়ের আলোর হাবীবুর রহমান, দপ্তর সম্পাদক সংগ্রামের মোঃ জাফর ইকবাল, নারী বিষয়ক সম্পাদক বৈশাখি টিভির রীতা নাহার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরটিভির সিনিয়র রিপোর্টার মাইদুর রহমান রুবেল, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক আলোকিত বাংলাদেশের সাখাওয়াত হোসেন সুমন, ক্রীড়া সম্পাদক কালবেলার মোঃ মজিবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী, আপ্যায়ন সম্পাদক এইচ এম আকতার, কল্যাণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে মঈনুল আহসান, এস এম মিজান, আহমেদ মুশফিকা নাজনীন, কামরুজ্জামান বাবলু, মোঃ ইমরান হাসান মজুমদার, এম মুরাদ হোসেন ও সায়ীদ আবদুল মালিক। এমকে
ডিআরইউ’র নবনির্বাচিত কমিটির দায়িত্বগ্রহণ
গণমাধ্যমকর্মীদের সুরক্ষায় আইন শিগগিরই যাচ্ছে মন্ত্রিসভায়: তথ্যমন্ত্রী
অল্প সময়ের মধ্যে 'গণমাধ্যমকর্মী আইন' মন্ত্রিসভায় নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ মিলনায়তনে সেরা শিক্ষার্থী সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তথ্যমন্ত্রী। গণমাধ্যমকর্মী আইন ও সম্প্রচার আইন কবে পাস হবে এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, আমরা খুব কম সময়ের মধ্যে মন্ত্রিসভায় 'গণমাধ্যমকর্মী আইন' নিয়ে যেতে পারব বলে আশা করছি। আইনমন্ত্রীর সঙ্গেও 'সম্প্রচার আইন' নিয়ে কথা হয়েছে। তারাও সেটি দ্রুত সময়ের মধ্যে ছাড় করে দেবে। সম্প্রচার আইন ছাড় পাওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, এ মুহূর্তে আমি সময়টা বলতে পারছি না। এটা অনেক দিন ধরে আইন মন্ত্রণালয়ে রয়েছে। আমরা তাদের প্রায় তাগাদা দিচ্ছি। সর্বশেষ কথা হয়েছে, সহসাই দেবে। শিক্ষার্থীদের উদ্দেশে ড. মাহমুদ বলেন, জীবন এক যুদ্ধক্ষেত্র। মেধার সঙ্গে দেশপ্রেম, মানবিকতা ও মূল্যবোধের সমাবেশ ঘটিয়ে এ যুদ্ধে জয়ী হবার ব্রত নিতে হবে। মা-বাবার সেবাদান ও শিক্ষক- গুরুজনদের সম্মান এই ব্রতের অংশ। মানুষের জীবন যাত্রার মান ও ক্রয়ক্ষমতা সম্পর্কে মন্ত্রী বলেন, বিশ্বব্যাপীই দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। কিন্তু গত সাড়ে দশ বছরে শেখ হাসিনার সরকারের নেতৃত্বে অভূতপূর্ব অর্থনৈতিক উন্নয়নের ফলে দেশের মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে আড়াইগুণেরও বেশি। দেশে দ্রব্যমূল্য অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে বলে সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে মন্তব্য করেছেন তার জবাবে তথ্যমন্ত্রী বলেন, নেতাদের দুর্নীতির অপরাধের সাজা থেকে রেহাই পেতে জনগণকে বিভ্রান্ত করার অপকৌশল হিসেবে এ ধরনের কথা বলছেন তারা। দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত খালেদা জিয়াকে মুক্ত করা ও দুর্নীতিসহ নানা অপরাধে আটকাদেশপ্রাপ্ত তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাজা এড়াবার জন্য জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে বিএনপি। কিন্তু জনগণ আর বিভ্রান্ত হবে না। জিএ / এমকে  
গণমাধ্যমকর্মীদের সুরক্ষায় আইন শিগগিরই যাচ্ছে মন্ত্রিসভায়: তথ্যমন্ত্রী