ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

নারী প্রাধ্যক্ষের বাসা থেকে ভাগ্যক্রমে ধর্ষণ থেকে রক্ষা শিক্ষার্থীর

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৩০ পিএম

২৪ আগস্ট মঙ্গলবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ বিথীকা বণিকের ধরমপুর এলাকার যোজক টাওয়ারে প্রতিদিনের মতো পড়াতে যান বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। এ সময় বিথীকা বণিক বাসায় ছিলেন না। এই সুযোগে তার ভাই শ্যামল বণিক ওই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে তাকে শ্লীলতাহানি করে। পরে ওই শিক্ষার্থী ৯৯৯ এ কল দিয়ে কোনোরকমে রক্ষা পান। পরে পুলিশ এসে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্যামল বণিককে গ্রেপ্তার করে। তাকে নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে অধ্যাপক বিথীকা বণিকের দাবি, আমি বিশ্ববিদ্যালয়ের একটি হলের প্রাধ্যক্ষের দায়িত্ব পালন করছি। ঘটনার দিন রাতে একটি গুরুত্বপূর্ণ কাজে আমি হলে চলে আসি। বাসায় কি হয়েছে সে বিষয়ে কিছুই জানি না।

এদিকে বিথীকা বণিকের ভাই শ্যামল বণিকের শাস্তি নিশ্চিতসহ ছয় দফা দাবিতে আন্দোলন করেছে ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দিনব্যাপী মানববন্ধন, বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি থেকে অধ্যাপক বিথীকা বণিককে প্রাধ্যক্ষ পদ থেকে পদত্যাগের দাবি জানানো হয়। পরে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।

দাবিগুলো হলো, অপরাধীর শাস্তি নিশ্চিত, বিথিকা বণিককে প্রাথমিক স্টেটমেন্ট, মেয়েটির পরিবারকে কোনও প্রকার চাপ না দেওয়া, নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় তার পদত্যাগ, কুরুচিপূর্ণ কথা বলেছে তার ক্ষমা চাওয়া, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে পদক্ষেপ নেওয়া, প্রতিটি হল ও বিভাগে ধর্ষণবিরোধী সেল গঠন এবং ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করা।

আন্দোলনরত শিক্ষার্থীরা ঘোষণা দেন, আগামী রোববারের মধ্যে যদি অধ্যাপক বিথীকা বণিককে দায়িত্ব থেকে অব্যাহতি না দেওয়া হয় তাহলে কঠোর আন্দোলনে যাবে শিক্ষার্থীরা।

এর আগে ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বেলা ১১টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। পরে বিক্ষোভ মিছিল করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়।

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান বলেন, তোমরা যে দাবি করেছো তা আমি দেখেছি। তোমাদের সেই দাবিগুলো যৌক্তিক মনে হয়েছে। আর এ ঘটনার সঠিক বিচার করা হবে।

এ সময় শিক্ষার্থীরা দুই ঘণ্টার মধ্যে অধ্যাপক বিথীকা বণিকের হল প্রাধ্যক্ষের পদ থেকে পদত্যাগ দাবি করলে উপাচার্য বলেন, দুই ঘণ্টার মধ্যে পদত্যাগ দেওয়া সম্ভব নয়। আমাদের বিশ্ববিদ্যালয়ের একটা প্রক্রিয়া আছে। সেই নিয়মানুসারে কাজ করা হবে। এজন্য দুই-তিন দিন সময় দিতে হবে।

এ সময় শিক্ষার্থীরা না মানতে চাইলে উপাচার্য বলেন, তোমাদের সব দাবি মেনে নেওয়া হলো। কিন্তু এজন্য একটু সময় দিতে হবে। এ সময় শিক্ষার্থীরা এ দাবি মেনে নেন।

আন্দোলনরত ইংরেজি বিভাগের শিক্ষার্থী এস এম তমাল বলেন, আমাদের এক শিক্ষার্থীর শ্লীলতাহানির শিকার হয়েছে। ওই মেয়ে সেই রাতে বিথীকা বণিকের বাড়িতেই ছিল। একটা মেয়ে যখন তার বাসাতেই নিরাপদ নয়, তাহলে হলের এতোগুলো মেয়ের নিরাপত্তা তিনি কিভাবে দেবেন? তাই আমরা অবিলম্বে বিথীকা বণিকের পদত্যাগ চাই।

জেবি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জিপিএ-৫ না পেয়ে জেএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
বরিশাল নগরীতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় জিপিএ-৫ না পাওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সারিয়া আক্তার (১৪) নামের এক পরীক্ষার্থী। আজ মঙ্গলবার পরীক্ষার ফলাফল ঘোষণার পরে দুপুরে নিজ বাড়িতে সে  আত্মহত্যা করে। আত্মহননকারী সারিয়া আক্তার নগরীর কাউনিয়া এলাকার বাসিন্দা বরিশাল কলেজের সাবেক ভিপি শাহীন হাওলাদারের মেয়ে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে দায়িত্বে থাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জিপিএ-৫ না পেয়ে নিজ ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। স্বজনরা তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত স্কুল ছাত্রীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের লাশ সংরক্ষণ কক্ষে রাখা হয়েছে। এজে
জিপিএ-৫ না পেয়ে জেএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
জেএসসিতে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৮৮.৮০ শতাংশ
কুমিল্লা শিক্ষা বোর্ডের জেএসসি পরীক্ষায় এবার পাসের হার ৮৮ দশমিক ৮০ শতাংশ। এ বছর ২ লাখ ৭০ হাজার ৯৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২ লাখ ৪০ হাজার ৬২২ জন। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ১৩১ জন। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান। তিনি জানান, এ বছর বিজ্ঞান বিভাগে পাসের হার ৮৮ দশমিক ৮০ শতাংশ। এ বোর্ডে এবার ফলাফলে ছেলেরা এগিয়ে রয়েছে। ছেলেদের পাসের হার ৮৯ দশমিক ৩৫ শতাংশ এবং মেয়েদের পাসের হার ৮৮ দশমিক ৪১ শতাংশ। এ বছর এক হাজার ৯২৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ২৩৯টি প্রতিষ্ঠানে শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে। তিনি আরও জানান, কুমিল্লা বোর্ডের ৬টি জেলার মধ্যে কুমিল্লা জেলার ৯০টি শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ পাশ করেছে যা বোর্ডের মধ্যে সেরা। এজে
জেএসসিতে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৮৮.৮০ শতাংশ
এই প্রথম ফল প্রকাশ করলো ময়মনসিংহ শিক্ষা বোর্ড
নবগঠিত ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত জেএসসি পরীক্ষার প্রথম ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে পাশের হার ৮৭ দশমিক ২১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে তিন হাজার ৯০৩ জন শিক্ষার্থী। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের হাতে ফলাফল তুলে দেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শামসুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বোর্ডের সচিব প্রফেসর কিরীট কুমার দত্ত, কলেজ পরিদর্শক হাবিবুর রহমান, উপ-সচিব মশিউল আলম, মনিরুজ্জামান ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোহসিনা বেগম। ময়মনসিংহ বোর্ডে ২০১৯ সালে জেএসসি পরীক্ষায় এক হাজার ৪৮৪ টি স্কুলের এক লাখ ৬১ হাজার ৩৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে এক লাখ ৪০ হাজার ৭১৭ জন পাস করেছে।  বিভাগের মধ্যে পাসের হার শেরপুর জেলায় ৯০ দশমিক ০৫ শতাংশ, জামালপুরে ৮৯ দশমিক ৫২ শতাংশ, ময়মনসিংহে ৮৫ দশমিক ৮৪ শতাংশ ও নেত্রকোনায় ৮৫ দশমিক ৭১ শতাংশ। পরীক্ষার ফলাফলে মেয়েরা এগিয়ে রয়েছে। একটি স্কুল থেকে তিনজন পরীক্ষার্থী ছিল তাদের কেউ পাশ করেনি।  জেবি
এই প্রথম ফল প্রকাশ করলো ময়মনসিংহ শিক্ষা বোর্ড
জেএস‌সি‌তে রাজশাহী বোর্ডে পাসের হার ৯৪.১০ শতাংশ
রাজশাহী শিক্ষাবোর্ডে এবছর জেএসসি পরীক্ষায় পাশের হার ৯৪.১০ শতাংশ। এর মধ্যে মেয়েদের পাশের হার ৯৪.৮৭ এবং ছেলেদের পাশের হার ৯৩.৩০ শতাংশ। আজ মঙ্গলবার বেলা পৌনে ১২টায় রাজশাহী শিক্ষাবোর্ডের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে। গত বছর জেএসসি পরীক্ষায় পাশের হার ছিল ৯৪.৫৭ শতাংশ। ২০১৭ সালে ছিল ৯৫.৫৪ শতাংশ। এবারে পাশের হার কমে দাঁড়িয়েছে ৯৪.১০ শতাংশ। এবছর মোট জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১৬ হাজার ৪৭৮ জন। এর মধ্যে ৭ হাজার ২৭৮ জন ছেলে এবং ৯ হাজার ২০০ জন মেয়ে শিক্ষার্থী। শুধুমাত্র রাজশাহী জেলায় মোট ২ হাজার ৬৪৬ জন জিপিএ-৫ পেয়েছে। এবারের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ২ লাখ ৬৩ হাজার ৬৮৩ জন। এদের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ৫৮ হাজার ১৮৬ জন। এজে
জেএস‌সি‌তে রাজশাহী বোর্ডে পাসের হার ৯৪.১০ শতাংশ
প্রাথমিকে পাস ৯৫.৫০ শতাংশ, ইবতেদায়িতে ৯৫.৯৬ (ভিডিও)
প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি (পিইসি) পরীক্ষার ফল প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এবার প্রাথমিকে পাসের হার ৯৫ দশমিক ৫০ শতাংশ আর ইবতেদায়িতে ৯৫ দশমিক ৯৬ শতাংশ। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এসব তথ্য তুলে ধরে বলেন, প্রাথমিকে পাসের হার ৯৫ দশমিক ৫০ শতাংশ আর ইবতেদায়িতে ৯৫ দশমিক ৯৬ শতাংশ। প্রাথমিকে জিপিএ-৫ পেয়েছে তিন লাখ ২৬ হাজার ৮৮ জন, ইবতেদায়িতে ১১ হাজার ৮৭৭ জন। এবার সমাপনীতে মোট ২৪ লাখ ৫৪ হাজার ১৫১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে ২৩ লাখ ৪৩ হাজার ৭৪৩ জন পাস করেছে। উত্তীর্ণদের মধ্যে ১০ লাখ ৭২ হাজার ১৫৪ জন ছাত্র ও ১২ লাখ ৭১ ৫৮৯ জন ছাত্রী। জিপিএ-৫ পেয়েছে তিন লাখ ২৬ হাজার ৮৮ জন। এদের মধ্যে ছাত্র এক লাখ ৪১ হাজার ৪৫১ ও ছাত্রী এক লাখ ৮৪ ৬৩৭ জন। অন্যদিকে ইবতেদায়িতে এবার তিন লাখ চার হাজার ১৭৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে পাস করেছে এক লাখ ৫৭ হাজার ৯৩৬ জন। এদের মধ্যে ছাত্র সংখ্যা এক লাখ ৫০ হাজার ৮৩৫ জন ও ছাত্রী এক লাখ ৪১ হাজার ৪০ জন। জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৮৭৭ জন। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছাত্র সংখ্যা ৫৬৮৫ জন ও এক হাজার ১৯২ জন ছাত্রী। ফল বিশ্লেষণ করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, এবার ইবতেদায়ি পরীক্ষায় ছাত্রদের সংখ্যা বেশি হলেও গড় পাসের দিক থেকে মেয়েরা এগিয়ে রয়েছে। সর্বোচ্চ পাসের হার বিবেচনায় ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় দেশের আট বিভাগের মধ্যে রাজশাহী বিভাগ শীর্ষ অবস্থানে রয়েছে। এ বিভাগে পাসের হার ৯৭ দশমিক ৮১ শতাংশ। নওগাঁ জেলায় পাসের হার শতভাগ। তিনি আরও বলেন, এবার সারাদেশে বিশেষ চাহিদাসম্পন্ন ২৪০ জন এবং ডিআরভুক্ত হয়ে ২১৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। তার মধ্যে ১৯৭ জন পাস করেছে। তার মধ্যে ছাত্র ১১৪ জন এবং ছাত্রী ৮৩ জন। এ স্তরে পাসের হার ৯২ দশমিক ০৬ শতাংশ। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এ এফ এম মনজুর কাদির, মন্ত্রণালয় ও অধিদপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তা। পি
প্রাথমিকে পাস ৯৫.৫০ শতাংশ, ইবতেদায়িতে ৯৫.৯৬ (ভিডিও)
আরও পড়ুন
গভীর রাতে আটজনের হাতে স্ত্রীকে তুলে দিলেন স্বামী
নির্যাতনের শিকার শিশুর মরদেহ উদ্ধার
নির্যাতনের শিকার বাকপ্রতিবন্ধী কিশোরীর সন্তান প্রসব
সোনাগাজীতে শিশুকে নির্যাতনের অভিযোগে কিশোর গ্রেপ্তার