
একাদশ শ্রেণির ২০২০-২১ শিক্ষাবর্ষের ক্লাস অনলাইনে শুরু হয়েছে। রোববার (৪ অক্টোবর) সকাল ১০টায় ঢাকা কলেজে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী উপস্থিত থেকে এ অনলাইন ক্লাস উদ্বোধন করেন।
গেল ৩০ সেপ্টেম্বর ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৪ অক্টোবর থেকে একাদশ শ্রেণির অনলাইন ক্লাস শুরুর নির্দেশনা জারি করা হয়।
জানা গেছে, বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতির কারণে অনলাইনেই এই ক্লাস চলবে। পরবর্তীতে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার পর স্বাভাবিক শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম শুরু হবে।
এদিকে করোনার কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আসছে ৩১ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
এম




