
তরকারিতে হঠাৎ করে প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে মরিচ বা হলুদের গুঁড়া পড়ে যেতেই পারে। এতে চিন্তার কিছু নেই। কয়েকটি পদ্ধতি জেনে রাখলেই তরকারিতে বেশি পড়ে যাওয়া হলুদ ও মরিচের পরিমাণ কমানো যাবে। কীভাবে বাড়তি হলুদ ও মরিচের পরিমাণ কমাবেন দেখে নিন-
এছাড়া মাছ অথবা মাংসের তরকারিতে মরিচ অথবা হলুদ বেশি পড়ে গেলে সঙ্গে সঙ্গে খানিকটা পানি ঢেলে দিন। পাতলা ঝোলে মাছ ও মাংসের টুকরা ধুয়ে উঠিয়ে নিন। আস্ত কাঁচামরিচ থাকলে সেটাও উঠিয়ে ফেলবেন যেন অতিরিক্ত ঝাল হতে না পারে তরকারি।
কয়েক টুকরা আলু দিয়ে দিন ঝোলে। ঢাকনা দিয়ে ঢেকে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। আলু সেদ্ধ হয়ে গেলে তারপর দিন মাছ কিংবা মাংস।
ডি/এমকে




