
শূন্য পদসমূহে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই)। আগ্রহী প্রার্থীরা যোগ্যতা থাকলে সরাসরি অফিস বরাবর আগামী ১৫ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম : প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা- ০৩টি।
শিক্ষাগত যোগ্যতা : সংশ্লিষ্ট বিষয়ে পি.এইচ.ডি-সহ ৭ বৎসরের অভিজ্ঞতা অথবা বি, এস, সি,(কৃষি)/(টেক)/এম, এস/এম, এস, এস, সি সহ ১০ বৎসরের অভিজ্ঞতা।
বেতন স্কেল : ৫০,০০০ – ৭১,২০০ টাকা।
পদের নাম : ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা- ০৬টি।
শিক্ষাগত যোগ্যতা : সংশ্লিষ্ট বিষয়ে পি.এইচ.ডি-সহ ২ বৎসরের অভিজ্ঞতা অথবা বি,এস,সি,(কৃষি)/(টেক)/এম, এস/এম, এস, এস, সি সহ ৫ বৎসরের অভিজ্ঞতা।
বেতন স্কেল : ৩৫,৫০০ – ৬৭,০১০ টাকা।
আবেদনের প্রক্রিয়া : সরাসরি/ডাকযোগে আবেদনপত্র মহাপরিচালক, বাংলাদেশ পাট গবেষণা ইন্সটিটিউট, মানিক মিয়া এভিনিউ, ঢাকা-১২০৭ বরাবর পৌঁছাতে হবে।
আবেদনের ফরম : http://old.mopa.gov.bd/uploads/2017/archive/forms/admin1-2014-01.PDF এবং বিজেআরআই এর ওয়েবসাইট www.bjri.gov.bd এ পাওয়া যাবে।
আবেদনের সময়সীমা : আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ এপ্রিল ২০২১ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
এসআর/




