
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে শেষ হাসি হেসেছেন ডেমোক্রাট প্রার্থী জো বাইডেন। তার সঙ্গে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। যুক্তরাষ্ট্রে তিনিই হবেন প্রথম নারী ও কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট।
কমলা ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ভারতজুড়ে যেন একটু বাড়তি উচ্ছ্বাস ও আনন্দ। কারণ কমলার মামারা এখনও ভারতেই বসবাস করছেন। তাই কমলার এই খবরে দারুণ আপ্লুত তার মামা জি বালচন্দ্রন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণার পর তিনি WION-কে বলেন, ২০২৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও হবে কমলা।
মনোহর পরিক্কর ইন্সটিটিউট অব ডিফেন্স স্টাডিজের সাবেক কনসালট্যান্ট জি বালচন্দ্রন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে একজন কালো মানুষ প্রেসিডেন্ট হয়েছিলেন। এবার একজন অ্যাফ্রো আমেরিকান ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। আশা করি ২০২৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও হবে কমলা।
উল্লেখ্য, কমলা হ্যারিসের মা শ্যামলা গোপালন তামিলনাড়ু থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছান ১৯৬০ সালে। ছেলেবেলায় বেশ কয়েকবার চেন্নাইয়ে এসেছে কমলা। কমলা এখনও মামাদের সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলেছেন বলে জানান বালাচন্দ্রন।
পি




