ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

পরকীয়ায় ভারতের ৮ লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ১০:০৮ এএম
প্রতীকী ছবি।

ভারতে পরকীয়ায় জড়িত অন্তত ৮ লাখ মানুষ। দেশটির বিবাহিত পুরুষ ও নারীদের মধ্যে সম্প্রতি একটি অনলাইন ডেটিং এবং সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিস অ্যাপ সমীক্ষা চালিয়েছে। সমীক্ষায় উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য।

সমীক্ষায় বলা হয়েছে, তালিকায় শীর্ষে বেঙ্গালুরু, মুম্বাই ও কলকাতার মানুষ।

পরকীয়া নিয়ে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, ডেটিং অ্যাপ এর মাধ্যমে পরকীয়ায় শীর্ষে আছেন বেঙ্গালুরুর পুরুষরা, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে মুম্বাই এবং কলকাতার পুরুষেরা, তারপরে আছে দিল্লি।

পরকীয়ায় মেয়েদের তুলনায় পুরুষদের সংখ্যা বেশি। মেয়েদের দিক দিয়ে তালিকায় এগিয়ে আছে বেঙ্গালুরু, তারপর যথাক্রমে মুম্বাই ও চেন্নাই। পাশাপাশি তালিকায় কলকাতা শহরও রয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, সুপ্রিম কোর্ট থেকে পরকীয়া আইনসিদ্ধ করে দেওয়ার পর থেকে পরকীয়ার ঘটনা বাড়ছে।

জিএ/পি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতে ৭০০ মাদরাসা স্কুলে রূপান্তর করবে বিজেপি
ভারতের আসাম প্রদেশে ৭০০ মাদরাসাকে স্কুলে রূপান্তর করবে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বিজেপি সরকার বলছে, মসজিদের ঈমামের চেয়ে ভারতে ডাক্তার, পুলিশ, আমলা ও শিক্ষক বেশি প্রয়োজন। তাই মাদরাসার সিলেবাসকে নিম্নমানের শিক্ষা আখ্যায়িত করে স্কুলে রূপান্তরণের সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন দলটি।  এই সংক্রান্ত একটি বিল বৃহস্পতিবার আসামের আইনসভায় পাস হয়েছে। আসামের শিক্ষামন্ত্রী হেমন্ত বিশ্বাস শর্মা প্রাদেশিক আইনসভাকে জানিয়েছেন, নতুন বছরের এপ্রিলের মধ্যে ৭০০ এর অধিক মাদরাসা বন্ধ করে স্কুল প্রতিষ্ঠা করা হবে। তাই তারা মাদ্রাসা বন্ধ করে সেখানে স্কুল প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছে। খবর গার্ডিয়ান। হেমন্ত বিশ্বাসের দাবি মাদ্রাসায় পার্থিব বা বৈষয়িক কোনো বিষয় পড়ানো হয় না। তাই তারা মাদ্রাসা বন্ধ করে স্কুল প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও বিরোধী দলের রাজনীতিবিদরা এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন। তারা বিষয়টিকে হিন্দু সংখ্যাগরিষ্ট দেশে মোদি সরকারের মুসলিমবিরোধী দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। ওয়াজেদ আলী চৌধুরী নামে কংগ্রেসের একজন আইনপ্রণেতা বলেন, ‘এটা মুসলিমদের শেকড় উপড়ে ফেলার সিদ্ধান্ত।’ এফএ
ভারতে ৭০০ মাদরাসা স্কুলে রূপান্তর করবে বিজেপি
কৃষকদের জন্য জীবনের শেষ অনশন করবেন আন্না হাজারে
ভারতে দুর্নীতিবিরোধী আন্দোলনের নায়ক আন্না হাজারে। তার অনশনে সরকার লোকপাল বিল পাস করতে বাধ্য হয়েছিল। সেই আন্না হাজারের বয়স এখন ৮৩ বছর। এই বয়সে জীবনের শেষ বারের মতো কৃষকদের দাবি আদায়ে আমরণ অনশনে বসবেন।  সম্প্রতি মহারাষ্ট্র রাজ্যের আহমেদনগর জেলার নিজ গ্রাম রালেগাঁও সিদ্ধিতে সাংবাদিকদের আন্না বলেন, কৃষকদের দাবি বাস্তবায়নে সরকার এক মাস সময় চেয়েছে। এই সময়ের মধ্যে কৃষকের দানি না মানলে ফের অনশন করবো। সম্প্রতি সংসদে পাস হওয়া তিনটি কৃষি বিল প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নেমেছেন কৃষকরা। দিল্লির সিংঘু সীমানায় এক মাসেরও বেশি সময় ধরে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন পাঞ্জাব ও হরিয়ানাসহ বিভিন্ন রাজ্যের কৃষক। সেই আন্দোলনে সমর্থন জানিয়ে দাবি আদায়ে আরও একবার অনশনকে হাতিয়ার করতে চলেছেন আন্না হাজারে। ১৪ ডিসেম্বর কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহকে চিঠি লিখেছিলেন আন্না।  চিঠিতে তিনি বলেছেন, এমএস স্বামীনাথান কমিটির সুপারিশগুলো কার্যকর করতে হবে এবং কৃষি পণ্যের দাম নির্ধারণে ‘কমিশন ফর এগ্রিকালচারাল কস্ট অ্যান্ড প্রাইসেস’ (সিএসিপি)-কে স্বায়ত্তশাসন দিতে হবে।  এই দাবি না মানা হলে অনশনে বসার হুমকি দিয়েছিলেন আন্না। এরপর মহারাষ্ট্র বিধানসভার স্পিকার হরিভাউ বাগাড়ে তার সঙ্গে সাক্ষাৎ করে কেন্দ্রের কৃষি আইন সম্পর্কে ব্যাখ্যা দেন।   কৃষকের আন্দোলন শুরুর পর ৮ ডিসেম্বর কৃষকদের ডাকা ধর্মঘটে সমর্থন জানাতে এক দিনের প্রতীকী অনশন করেন আন্না হাজারে। জানুয়ারির মধ্যে কোনো সমাধান সূত্র না বেরোলে আমরণ অনশনে যাবেন তিনি।  এফএ
কৃষকদের জন্য জীবনের শেষ অনশন করবেন আন্না হাজারে
‘ভারতের সঙ্গে সংঘাত চীনের জন্য ভালো হবে না’
লাদাখে সীমান্ত বিবাদকে কেন্দ্রে করে ভারত-চীন উত্তেজনা চলছে। এই সুযোগে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা আরও বাড়াচ্ছে চীন। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে একাধিক মিসাইল লঞ্চিং স্টেশন বানাতে পাকিস্তানকে সাহায্য করছে চীন। এ নিয়ে চীনকে কড়া ভাষায় সমালোচনা করেছেন ভারতীয় বিমানবাহিনীর প্রধান আরকেএস ভদৌরিয়া। মঙ্গলবার ভদৌরিয়া বলেন, পাকিস্তান হল চীনের বিদেশনীতির গুটি। পাকিস্তান যেভাবে চীনের ওপরে নির্ভরতা বাড়াচ্ছে তাতে দেশটির ওপরে ঋণের বোঝা আরও বাড়বে। চায়না-পাকিস্তান ইকোনমিক জোন তৈরির কারণে ঋণে ডুবে যাবে পাকিস্তান। চীন-পাকিস্তান ইকোনমিক করিডোর তৈরি প্রসঙ্গে ভদৌরিয়া বলেন, চীন ওই প্রকল্পে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। ওই অর্থের পুরোটাই পাকিস্তানকে দেয়া ঋণ। এর চাপ পাকিস্তানকে নিতে হবে। ভারত-চীন উত্তেজনা প্রসঙ্গে তিনি বলেন, ভারতের সঙ্গে চীন কোনও সংঘাতে গেলে তা আন্তর্জাতিক মহলে বেইজিংয়ের জন্য ভালো হবে না। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র সরে যাওয়ার সিদ্ধান্তের পর চীনের নজর এখন সেখানে পড়েছে। এদিকে পাকিস্তানের অতিরিক্ত চীন নির্ভরতা দেশটির জন্য কাল হবে বলেও মন্তব্য করেন ভদৌরিয়া। তিনি বলেন, এই নির্ভরতাই পাকিস্তানকে ডোবাবে। পাকিস্তান অধিকৃত কাশ্মীর ও গিলগিট বাল্টিস্তানে বিনিয়োগ করেছে চীন। এতে দেশটির ওপর ঋণও বাড়বে আবার চীনের ওপরেই নির্ভর থাকতে হবে। এ
‘ভারতের সঙ্গে সংঘাত চীনের জন্য ভালো হবে না’
ব্রিটেন ফেরত ৬ ভারতীয়র শরীরে করোনার নতুন ধরন
ভারতে ব্রিটেন থেকে আসা ৬ ভারতীয়র শরীরে করোনাভাইরাসের নতুন স্ট্রেন পাওয়া গেছে। তাদের মধ্যে ৩ জন মেডিকেল স্কুল অব বেঙ্গালুরুতে রয়েছেন। ২ জন রয়েছেন সিসিএমবি হায়দরাবাদে ও ১ জন এনআইভি পুণেতে। নতুন এই স্ট্রেন নিয়ে ব্যাপক উদ্বেগে রয়েছে ব্রিটেনসহ ইউরোপের একাধিক দেশ। সেখানে করোনার সংক্রমণ ঠেকাতে নতুন করে লকডাউন ঘোষণা করা হয়েছে। ভারতও ব্রিটেন থেকে আসা সব বিমান চলাচল বন্ধ করে দিয়ে সংক্রমণ আটকানোর চেষ্টা করছে। কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। জানা গেছে, ব্রিটেন ফেরত ছয় ভারতীয়র শরীরে করোনার নতুন স্ট্রেন পাওয়া গেছে। মনে করা হচ্ছে, এই করোনার ভ্যারিয়েন্টটির ক্ষমতা আগেরটির থেকে ৭০ শতাংশ বেশি। যার ফলে এই নিয়ে আতঙ্ক আরও বাড়ছে। ভারতের সরকার জানিয়েছে, তাদের প্রত্যেককে আলাদা ঘরে রাখা হয়েছে। বিশেষ নজরদারিতে রেখেছেন চিকিৎসকরা। পাশাপাশি অন্য করোনা আক্রান্তদের সঙ্গে তাদের কোনোরকম সংযোগ যাতে না হয়, সেদিকে খেয়াল রাখা হচ্ছে। উল্লেখ্য, ব্রিটেনে প্রথম এই ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের সন্ধান পাওয়া যায়। এরপরই নতুন করে উদ্বেগ দেখা দেয়। আবার করোনার টিকা প্রয়োগ করা হলে নতুন স্ট্রেনকে সেটি প্রতিরোধে সক্ষম কিনা, তা নিয়েও অনেকে প্রশ্ন করছেন। আরও পড়ুন... সৌজন্য সাক্ষাত নাকি বিজেপিতে যোগ দিচ্ছেন সৌরভ গাঙ্গুলী! এ
ব্রিটেন ফেরত ৬ ভারতীয়র শরীরে করোনার নতুন ধরন
পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত
পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ভারত। সোমবার (২৮ ডিসেম্বর) ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য বিভাগ রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা জানিয়েছে। আগামী ১ জানুয়ারি থেকে পেয়াঁজ রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার কার্যকর হবে বলে জানা গেছে। চলতি বছর ১৪ সেপ্টেম্বর ভারত থেকে পেঁয়াজ আসা বন্ধ হয়ে যায়। সে সময় ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য বিভাগের মহাপরিচালক অমিত যাদব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ১৯৯২ সালের ভারতের বৈদেশিক বাণিজ্য আইনের ৩ ধারা অনুযায়ী পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের পেঁয়াজ রপ্তানি বন্ধ থাকবে। তবে পেঁয়াজের কুচি, পাউডার ও অন্য কোনো অবস্থায় পেঁয়াজ রপ্তানি অব্যাহত থাকবে।  এসময় ভারতের পেঁয়াজ আসা বন্ধ হওয়ায় বাংলাদেশে পেঁয়াজের দাম ১০ থেকে ১৫ গুণ বেড়ে যায়। পি  
পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত
আরও পড়ুন
ভারতে ৭০০ মাদরাসা স্কুলে রূপান্তর করবে বিজেপি
ভারত থেকে এলো ১০ ট্রাক বিস্ফোরক
ভারত থেকে আমদানিকৃত চালের কেজি ৩৪ টাকা
ভারত থেকে আমদানি হচ্ছে সজনা