ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

লাদাখ-সিকিম-অরুণাচলে যেতে পারবেন বাংলাদেশিরা

আরটিভি অনলাইন রিপোর্ট

প্রকাশ : ২১ নভেম্বর ২০১৮, ০১:২৯ পিএম

ভারতবর্ষের পর্যটনের অন্যতম আকর্ষণীয় স্পট কাশ্মীরের লাদাখ, পশ্চিমবঙ্গের সিকিম, অরুণাচল, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর রাজ্যে ঢোকায় কড়াকড়ি ছিল বাংলাদেশিদের জন্য। নিরাপত্তাসহ বিভিন্ন কারণে এসব কড়াকড়ি ছিল। তবে জটিলতা কেটে গেছে

এবার বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে। এসব স্পটে ঢোকার অনুমতি দেবে দেশটি।

মঙ্গলবার বিকেলে ঢাকার ভারতীয় হাইকমিশনের চ্যান্সারি হলে এক ব্রিফিংয়ে হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বিষয়টি জানান।

অনুমতির জন্য আবেদন করলেও কয়েক মাসেও তা মিলতো না। নতুন সিদ্ধান্তের ফলে যাদের এরই মধ্যে ভিসা রয়েছে তারা চাইলে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশনের ওয়েবসাইটে ঢুকে একটি ফরম পূরণ করে অনুমতির আবেদন করতে পারবেন।

আর যারা নতুন করে ভিসার জন্য আবেদন করবেন তারাও এর জন্য আলাদা ফরম পূরণ করে ভিসা আবেদনের সঙ্গে জমা দিতে পারবেন। আগামী বৃহস্পতিবার থেকেই এ সুবিধা পাবেন ভ্রমণপ্রিয়রা।

নতুন এ সিদ্ধান্তের ফলে ভারতের সব জায়গায় বাংলাদেশিরা যাওয়ার অনুমতি পাবে। এসব রাজ্যে ঢোকার জন্য ভারতীয়দেরও অনুমতি লাগে।

এসজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১০ জন নিহত
ভারতের গুজরাটে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১০ জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, রোববার এই সড়ক দুর্ঘটনায় ওই ব্যক্তিরা নিহত হন। তারা জানিয়েছে, গুজরাটের কুটচ জেলার বাচাওয়ের কাছে দুটি চলন্ত ট্রাকের মাঝে একটি এসইউভি পিষ্ট হলে ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর ইন্ডিয়া টুডের। পুলিশ জানিয়েছে, রোববার সন্ধ্যায় বাচাও মহাড়কে ওই দুর্ঘটনা ঘটে। একটি লবণবাহী ট্রেইলার ট্রাক ডিভাইডার পেরিয়ে আরেকটি লেনে চলতে থাকা স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল (এসইউভি)কে ধাক্কা দেয়। গাড়িটিতে ওই সময় ১১ জন আরোহী ছিলেন বলে জানাচ্ছে পুলিশ। একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, একইসময় একটি চলন্ত ট্রাক ওই এসইউভি পেছন থেকে ধাক্কা দিলে ১০ জনের মৃত্যু হয়। পুলিশ বলছে, ওই ব্যক্তিরা বাচাও থেকে থেকে তাদের নিজ শহর ভুজে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। সরকারি এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মর্মান্তিক এই দুর্ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি শোক জানিয়েছেন। এসময় তিনি ‍ভুক্তভোগীদের সব ধরনের সহায়তা প্রদান করতে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। এ
ভারতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১০ জন নিহত
সিকিমে আটকে পড়া তিন হাজার পর্যটককে উদ্ধার করল সেনাবাহিনী
ভারতের সিকিম রাজ্যে বেড়াতে গিয়ে হঠাৎ নেমে আসা প্রবল তুষারপাতে আটকে পড়া কয়েক হাজার পর্যটক উদ্ধার করলো ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা। এমনকি উদ্ধারের পর নিজেদের ছাউনি ফাঁকা করে উদ্ধারকৃতদের আশ্রয়, খাবার, ওষুধ ও শীতের পোশাকেরও ব্যবস্থা করেন তারা। শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানায়, শুক্রবার সিকিমের রাজধানী গ্যাংটক থেকে চিন সীমান্তের কাছে নাথু লা, ছাঙ্গু লেক এবং বাবা মন্দির বেড়াতে যান এসব পর্যটক। বৃহস্পতিবার থেকেই এসব জায়গায় ঝিরঝির করে তুষারপাত হচ্ছিল। কিন্তু শুক্রবার দুপুর থেকে এর মাত্রা বাড়ায় আটকে পড়েন প্রায় তিন হাজার পর্যটক। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে ভারতীয় সেনারা। রাস্তা থেকে বরফ সরিয়ে পর্যটকদের কাছাকাছি পৌঁছান তারা। একে একে সবাইকে উদ্ধার করেন তারা। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা জানান, পর্যটকদের মধ্যে শিশু ও মহিলারা আছেন। উদ্ধারের পর ১৭ মাইল ছাউনিতে আশ্রয় দেয়া হয়েছে প্রায় আড়াই হাজার পর্যটককে। বাকিদের ১৩ মাইল সেনা ছাউনিতে নিয়ে যাওয়া হয়। সবার জন্য খাবার, পানীয় ও ওষুধের পাশাপাশি পর্যাপ্ত গরম পোশাকেরও ব্যবস্থা করা হয়। সেনাবাহিনীর সূত্রে জানা যায়, খারাপ আবহাওয়ার জন্য এসব এলাকায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। ইন্টারনেটও কাজ করছে না। রাস্তায় বরফ পড়ে গাড়ি চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। গাড়ি পিছলে যাচ্ছে। পিকআপ নিলেও এগোচ্ছে না। আরও জানা যায়, সড়কপথে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে ইতোমধ্যে এসব এলাকার আশেপাশের রাস্তা থেকে বরফ সরানোর কাজে নেমেছে সেনারা। সব পর্যটককে নিরাপদে গ্যাংটকে পৌঁছে না দেয়া পর্যন্ত এই অভিযান চলবে। আরও পড়ুন : ৪০ সন্দেহভাজন সন্ত্রাসীকে হত্যা করেছে মিশরের পুলিশ ৬৫ বছরে মা হলেন এই ভারতীয় নারী কে/জেএইচ
সিকিমে আটকে পড়া তিন হাজার পর্যটককে উদ্ধার করল সেনাবাহিনী
৬৫ বছরে মা হলেন এই ভারতীয় নারী
ভারতে ৬৫ বছর বয়সী একজন নারী সন্তান জন্ম দিয়েছেন। এরমধ্য দিয়ে বিশ্বে এখন পর্যন্ত সবচেয়ে বেশি বয়সে সন্তান জন্ম দেয়ার রেকর্ড করলেন ওই নারী। ওই নারীর স্বামী ৮০ বছর বয়সী হাকিম দ্বীন তাদেরকে এই ‘মূল্যবান উপহার’ কন্যাসন্তান দেয়ায় আল্লাহকে ধন্যবাদ জানান। খবর ডেইলি মেইলের। খবরে বলা হয়েছে, গত ২৬ ডিসেম্বর ভারত অধ্যুষিত জম্মু ও কাশ্মীরে প্রত্যন্ত একটি হাসপাতালে সন্তান জন্ম দেন ওই নারী। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, তাদের নতুন সন্তানের ভরণ পোষণের জন্য সরকারের আর্থিক সাহায্য প্রয়োজন। শিশুটির বাবা জানিয়েছেন, তাদের আট থেকে ১০ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। কাশ্মীরের প্রসূতি বিশেষজ্ঞ ড. শাবির সিদ্দিকি বলেন, এটা খুবই ‘বিরল থেকে বিরলতম’ ঘটনা। তিনি বলেন, ভারতে ৪৭ বছর বয়সের পর সন্তানধারণ ক্ষমতা অসম্ভব। তবে এটা একটি বিরল ঘটনা। যে হাসপাতালে ওই শিশুর জন্ম হয়েছে, সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন, মা ও শিশু দুজনই সুস্থ আছেন। যদি এই দম্পতির দাবি সত্য হয়, তাহলে ওই নারীই হবে বিশ্বের সবচেয়ে বয়স্ক মা যিনি স্বাভাবিকভাবে গর্ভবতী হলেন। ৫০ বছরের বেশি বয়সে যেসব নারী সন্তানের জন্ম দিয়েছেন তাদের সবাইকে আইভিএফ ট্রিটমেন্টের সাহায্য নিতে হয়েছে। এর আগে ২০০৬ সালে আইভিএম পদ্ধতিতে জমজ সন্তানের জন্ম দিয়েছিলেন স্পেনের এক নারী। তার বয়স ছিল ৬৬ বছর। আরও পড়ুন : ভারতে যৌন নির্যাতনকারী নাবালক হলেও মৃত্যুদণ্ড ফিলিপিন্সে ৬.৯ মাত্রার ভূমিকম্প, সুনামির আশঙ্কা এ
৬৫ বছরে মা হলেন এই ভারতীয় নারী
ভারতে যৌন নির্যাতনকারী নাবালক হলেও মৃত্যুদণ্ড
ভারতে যৌন নির্যাতন বিরোধী আইন আরও কড়া করছে কেন্দ্র। সংশোধনী আইনে যৌন নির্যাতনকারী নাবালক হলেও তার সাজা মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। পকসো আইনে (প্রোটেকশন অব চিল্ড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স অ্যাক্ট) বেশ কয়েকটি সংশোধনের সুপারিশ করেছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা। যৌন নির্যাতনের শাস্তি হিসেবে কোনও নাবালক দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসির সুপারিশ করেছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা। শুক্রবার এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। দিল্লিতে এক সংবাদ সম্মেলনে রবিশঙ্কর প্রসাদ বলেন, পকসো আইনে একাধিক সংশোধন আনার সুপারিশ করেছে মন্ত্রিসভা। নাবালকের বিরুদ্ধে যৌন নির্যাতনের শাস্তি আরও কড়া করা হচ্ছে। যৌন নির্যাতন কমাতেই আইন আরও কড়া করা হচ্ছে। এদিন আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, পকসো আইনের ৪, ৫ ও ৬ নম্বর ধারা সংশোধন করা হচ্ছে। যৌন নির্যাতনে অভিযুক্ত নাবালকের ফাঁসি পর্যন্ত হতে পারে। একই সঙ্গে চাইল্ড পর্নোগ্রাফি রুখতেও পকসো আইনে কড়া শাস্তির ব্যবস্থা করা হচ্ছে। উল্লেখ্য, নির্ভয়াকাণ্ডের পরই ধর্ষণের সাজা নিয়ে পরিবর্তন শুরুর ব্যাপারে ভারতে আলোচনা শুরু হয়। এরপর কড়া হয় আইন। কিন্তু নির্ভায়াকাণ্ডের ৬ বছর পরেও ধর্ষণ বা যৌন নির্যাতনের ঘটনা কমেনি। সে সব রুখতেই নতুন আইন চায় কেন্দ্র। এবার সেই সংশোধনী সংসদে পেশ করা হবে। আরও পড়ুন : সিরিয়ায় আর অভিযানের প্রয়োজন নেই: এরদোয়ান উত্তর কোরিয়ায় খাদ্য সংকট বেড়েছে এ
ভারতে যৌন নির্যাতনকারী নাবালক হলেও মৃত্যুদণ্ড
মোদিকে ইমেইল করে জানালেন এলিয়েন সব তথ্য নিয়ে যাচ্ছে
আমার ঘরের বাইরে একটা অদ্ভুত আলো দেখতে পাচ্ছি। মনে হচ্ছে এটা কোনও এলিয়েনের থেকে আসছে! পৃথিবী থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাঠিয়ে দিচ্ছে তাদের গ্রহে! ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠানো এক ইমেইল বার্তায় মহারাষ্ট্রের পুণের এক ব্যক্তি এসব কথা জানান বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম আনন্দবাজার। গণমাধ্যমটি জানায়, অনুসন্ধান করে দেখা যায় মহারাষ্ট্রের পুণে থেকে এক ব্যক্তি এই ইমেইল পাঠান। সঙ্গে সঙ্গে এটি ‘ফরোয়ার্ড’ করা হয় মহারাষ্ট্র সরকারের কাছে। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাওয়া এই ইমেইলের ভিত্তিতে দ্রুত তদন্তের নির্দেশ দেয় রাজ্যটির সরকার। সরকারি নির্দেশ পেয়ে তদন্ত শুরু করে মহারাষ্ট্রের সিংঘড় রোড থানার পুলিশ। তদন্তে তারা জানতে পারে, ইমেইলটির প্রেরক মহারাষ্ট্রের কোথরুদ অঞ্চলের এক ব্যক্তি। তবে তার মানসিক ভারসাম্য নিয়ে পুলিশের সন্দেহ দেখা দেয়। তদন্ত করার পর পুলিশ জানতে পারে, ৪৭ বছর বয়সী এই ব্যক্তি মস্তিষ্কের অসুখে ভুগছেন। কয়েক বছর আগে তার মস্তিষ্কে রক্তক্ষরণের সমস্যা দেখা দেয়। রক্তক্ষরণের দরুন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। কিছুদিন আগে বাড়ির বাইরের গাছের ফাঁক দিয়ে আলো আসতে দেখে তার মনে হয়, সেটা হয়তো কোনও এলিয়েন থেকেই আসছে! দেশকে ‘রক্ষা’র তাগিদে তিনি কেন্দ্রীয় সরকারকে বিষয়টি জানান! তার বাড়ির লোকেরা এই বিষয়ে কিছুই জানতেন না। আরও পড়ুন : সুদানে দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, নিহত ১৯ ভারতে বহুতল ভবনে আগুন, নিহত ৫ কে/এমকে
মোদিকে ইমেইল করে জানালেন এলিয়েন সব তথ্য নিয়ে যাচ্ছে
আরও পড়ুন
সিকিমে আটকে পড়া তিন হাজার পর্যটককে উদ্ধার করল সেনাবাহিনী