
নিজের জমি চাষ করতে গিয়ে ৩০ ক্যারেটের একখণ্ড হীরা কুড়িয়ে পেয়েছেন ভারতের অন্ধ্রপ্রদেশে একজন কৃষক। যা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোরগোল চলছে।
অন্ধ্রপ্রদেশের গ্রামের বাসিন্দারা বলেন, কুড়িয়ে পাওয়া হীরা ওই কৃষক ১ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি করেছেন।
অন্ধ্রপ্রদেশে কৃষি জমিতে হীরা পাওয়ার খবরটি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। ঘটনাটি উঠে এসেছে ভারতের গণমাধ্যমেও। সত্যতা যাচাইয়ে পুলিশের সঙ্গে কথা বলে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম। কুর্নুলের পুলিশ সুপার ঘটনাটি সত্য পেয়েছেন। একইসঙ্গে এ নিয়ে তদন্ত চালাচ্ছেন তিনি।
হীরা মহামুল্যবান বস্তু। যেমন দুষ্প্রাপ্য তেমনই চাহিদাও বেশি। বর্তমানে বিয়ে ও বাগদানে সোনার গয়নার তুলনায় মানুষের কাছে হীরার গয়নার চাহিদা বেশি।
পুলিশ বলছে, শুধু কুর্নুল জেলা নয়, অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জেলায় খনিজ পদার্থ পাওয়া নতুন কোনো ঘটনা নয়। প্রতি বছর বর্ষার জুন থেকে নভেম্বরে মাটির উপরের স্তর ধুয়ে যাওয়ার পরপরই বহু মানুষ খনিজের খোঁজে নামেন।
কুর্নুল জেলাসহ অন্ধ্রপ্রদেশের জোনাগিরি, তুগালি, পাগিদিরাই, পেরাভালি, মহানন্দী ও মহাদেবপুরমে ফাঁকা জমিগুলোতে এই ধাতুর সন্ধান চালান স্থানীয়রা।
প্রসঙ্গত, অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকায় ২০১৯ সালেও একজন কৃষক হীরা পেয়েছিলেন। যা ৬০ লাখ রুপি বিক্রি করেছেন। ২০২০ সালেও দুই গ্রামবাসী জমি থেকে কৃষকরা মূল্যবান ধাতু পেয়েছিলেন। এখন কুর্নুল জেলার অনেকেই কৃষি জমিতে হীরা পাওয়ার আশায় বিভিন্নভাবে সন্ধান চালাচ্ছেন।
এফএ




