ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

২০১৯ সালের ব্যতিক্রমী কিছু খবর

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২০, ১২:১৪ পিএম
বিবিসি থেকে নেয়া

বর্ষ পরিক্রমায় এমন অনেক খবরের মুখোমুখি হয়েছি আমরা, যেগুলোর মধ্যে কিছু খবর সবার নজর কেড়েছিল। এর কিছু ছিল মজার, কিছু অভিনব। এখানে সেরকম কয়েকটি খবর তুলে ধরা হলো। সেই সঙ্গে গুরুত্বের বিচারে সেসব খবরের মধ্যে বিজয়ী এবং রানার-আপ নির্ধারণ করা হলো। এসব খবরের অনেকগুলোর সঙ্গেই পশু প্রাণীর ব্যাপার জড়িয়ে আছে। খবর বিবিসি বাংলার।

পশু উদ্ধারের বছর

বিজয়ী

এই অসহায় মোটা ইঁদুরটি জার্মানির বেনশেইম শহরের একটি ম্যানহোলের ঢাকনায় গত বছর আটকে পড়ে। তাকে পরবর্তীতে উদ্ধার করা হয়, কিন্তু তার আগেই তার সেই অসহায় মুহূর্তের ছবি তুলে রাখেন পথচারীরা। তার অসহায় অবস্থা দেখে মজা করে একজন উদ্ধারকর্মী বলেছিলেন, সে শীতের জন্য ভালোই চর্বি জমিয়েছে।

রানার-আপ (১)

থাইল্যান্ডে উদ্ধার করা হয় এই কুকুরটিকে

থাইল্যান্ডের উপকূল থেকে ২২০ কিলোমিটার দূরে তেল উত্তোলন কেন্দ্রের কর্মীরা গত এপ্রিল মাসে হতবাক হয়ে যান, যখন তারা দেখতে পান যে, একটি ধূসর রঙের কুকুর সমুদ্রে সাতার কাটছে। সম্ভবত সেটি কোনও ট্রলার থেকে পড়ে গিয়েছে। তারা নিরাপদে তাকে তুলে আনেন এবং নাম দেন বোনরোড। থাইল্যান্ডের ভাষায় যার অর্থ ‘উদ্ধারকৃত’।

রানার আপ (২)

এক্ষেত্রে প্রাণীটি উদ্ধার হওয়ার পরিবর্তে উদ্ধারকারী হিসেবে আর্বিভূত হয়েছে। গত বছর বুনো আগুনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ক্যালিফোর্নিয়ার প্রেসিডেন্সিয়াল লাইব্রেরির কর্মী রোনাল্ড রেগ্যান ৫০০ ছাগল ভাড়া করেন, যাদের কাজ হচ্ছে ভবনের আশেপাশে দাহ্যজাতীয় সব পাতা বা ঝোপ খেয়ে শেষ করে ফেলা।

এরপরে যখন অক্টোবর মাসে সেখানে বুনো আগুন দেখা দেয়, আগুনটি এগিয়ে এসে সেই স্থানে থেকে যায়, যেখানে ছাগলগুলো ঝোপঝাড় খেয়ে ফাঁকা করে রেখেছে।

‘ছবিই সব কথা বলছে’ পুরস্কার

বিজয়ী

পাঁচ বছর বয়সী লুসির রোমাঞ্চভিযান

গত আগস্ট মাসে আপনারা হয়তো অনেকেই পাঁচ বছর বয়সী লুসির রোমাঞ্চভিযানের কথা শুনেছেন। স্কুলের যাওয়ার সময় তার পোশাক ছিল খুব পরিপাটি, চমৎকার। কিন্তু স্কুল শেষে সে যখন বাসা ফিরে আসে, তখন তাকে দেখতে যুদ্ধ বিধ্বস্তের মতো লাগছিল।

স্কুলে যাওয়া ও আসার দুইটি ছবি তুলে রাখেন তার মা। সেই ছবি স্কটল্যান্ডের একটি পত্রিকায় ছাপা হওয়ার পরে সারা বিশ্বে ভাইরাল হয়ে যায়।

রানার-আপ

বান্ধবীর পেছনে দাঁড়িয়ে এজগেজমেন্ট রিংয়ের ছবি তুলেছিলেন ইডি ওকোরো

ইডি ওকোরো তার বান্ধবীর পেছনে দাঁড়িয়ে গোপনে একটি ছবি তুলেছিলেন, হাতে এনগেজমেন্ট রিং। তার বান্ধবী রিং পেয়ে তার প্রস্তাবে ‘হ্যাঁ’ জবাব দিয়েছিলেন। এই ছবিটিও ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়।

বছরের সেরা ফিট

বিজয়ী

ব্রেস্ট ক্যান্সারে চিকিৎসা হওয়ার ঠিক এক বছর পরে সারাহ টমাস বিশ্বের প্রথম মানুষ হিসেবে না থেমেই চতুর্থবারের মতো ইংলিশ চ্যানেল পাড়ি দেন। প্রায় ৫৪ ঘণ্টা ধরে তিনি সাঁতার কাটেন, এরপরে মন্তব্য করেন, আমি ভালোই ক্লান্ত হয়েছি।

রানার-আপ

এর কাছাকাছি আরেকটি কাজ করেছেন জেসমিন প্যারিস, যিনি ২৬৮ মাইল দৌড়ের রেকর্ড ভেঙ্গেছেন ১২ ঘণ্টার বেশি ব্যবধানে। এ সময় তিনি নিয়মিতভাবে তার ছোট বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর জন্য থেমেছেন আর দিনে মাত্র তিন ঘণ্টার জন্য ঘুমিয়েছেন।

পুরো দৌড়টি তিনি শেষ করেছেন ৮২ ঘণ্টা ১২ মিনিট এবং ২৩ সেকেন্ড সময়ের মধ্যে। আর এই দৌড়ে অংশ নিয়েছেন এমন সময় যখন তিনি তার পিএইচডি থিসিস লিখছেন।

সবচেয়ে উদ্ভাবনী সাড়া

বিজয়ী

কপিরাইটার জোশ থম্পসনকে যখন একটি মিটিংয়ের জন্য ডাকা হলো, তিনি বুঝতে পারছিলেন যে, তাকে চাকরির পদটি বন্ধ ঘোষণা করবে কর্তৃপক্ষ। তার ম্যানেজার তাকে পরিবারের একজন সদস্যকে নিয়ে আসতে বলেছিলেন, যাতে এই বক্তব্য জানার সময় তাকে সহায়তা করতে পারেন, যা নিউজিল্যান্ডের আইন অনুযায়ী করতে হয়।

কিন্তু পরিবারের সদস্যকে আনার পরিবর্তে তিনি ২০০ ডলার দিয়ে ‘জো’ নামের একজন জোকারকে ভাড়া করে আনেন। পুরো মিটিংয়ের সময় পাশে বসে ছিলেন জো।

রানার-আপ

এই পুরস্কার পাচ্ছেন জাপানের নিনজা ইতিহাসের শিক্ষার্থী এইমি হাগা, যিনি পরীক্ষা শেষে তার শিক্ষকের কাছে একটি সাদা খাতা জমা দেন। তার অধ্যাপক বুঝতে পারেন যে, সেখানে অদৃশ্য কালি দিয়ে লেখা হয়েছে, যা নিনজাদের একটি কৌশল ছিল। এই লেখা বের করতে হলে কয়েক ঘণ্টা ধরে সেটি ভিজিয়ে রেখে সয়াবিন তেল মেখে লেখাটি বের পাঠোদ্ধার করতে হয়।

খোলা মাঠে লুকিয়ে থাকার পুরস্কার

বিজয়ী

প্রত্নতত্ত্ববিদরা ভেবেছিলেন এগুলো হয়তো কয়েক হাজার বছরের পুরনো

প্রত্যন্ত আবেরডেনশায়ারে একটি খোলা মাঠে যখন অনেকগুলো পাথরের বস্তু গোল করে সাজিয়ে রাখা দেখতে পেলেন প্রত্নতত্ত্ববিদরা, তারা ভেবেছিলেন এগুলো হয়তো কয়েক হাজার বছরের পুরনো। তারা এ নিয়ে তদন্ত শুরু করলেন।

কিন্তু তারা খুবই অসন্তুষ্ট হলেন যখন জানলেন, এগুলো আসলে মাত্র ২০ বছরের পুরনো আর গ্রামের একজন কৃষক এভাবে সাজিয়ে রেখেছেন।

রানার-আপ

যখন দক্ষিণ আফ্রিকার কমেডিয়ান ট্রেভর নোয়াহ ফেব্রুয়ারিতে অস্কার পুরস্কারে বেস্ট পিকচার নমিনেশন ফর ব্ল্যাক প্যান্থার ঘোষণা করছিলেন, তিনি শিওয়া জিহোয়া ভাষায় বলেন, ‘আবেলুনগু আবাজি উবু নডিয়াজোকা।’

তিনি তার অর্থ বলে দেন, আলাদা আলাদাভাবে লড়াই করার চেয়ে এই সময়ের মতো আমরা যখন একত্রে লড়াই করবো, তখন আমরা বেশি শক্তিশালী হয়ে উঠবো। কিন্তু তিনি যে প্রবাদটি বলেছিলেন, তার আসল অর্থ হচ্ছে- ‘সাদা মানুষরা জানে না যে, আমি মিথ্যা কথা বলছি’। তবে দর্শকদের মধ্যে কেউ তার রসিকতাটি ধরতে পারেননি।

২০১৯ সালের সবচেয়ে রোমাঞ্চপ্রিয় পশু

বিজয়ী

বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন যে, ইঁদুর যদি ছোট গাড়ি চালায়, তাহলে তা তারা কম অস্বস্তি বোধ করে। যুক্তরাষ্ট্রের ইউভার্সিটি অব রিচমন্ডের বিজ্ঞানীরা ওই গবেষণাটি করেছেন।

রানার-আপ

রাশিয়ার একটি ঈগলের শরীরে এসএমএস ট্রান্সমিটার বেঁধে দিয়েছিলেন বিজ্ঞানীরা, যাতে তারা সেটির গতিবিধি বুঝতে পারেন। কিন্তু ঈগলটি একসময় দেশের বাইরে অন্য দেশে চলে যায়। ফলে কিছুদিন পরে রোমিং চার্জ হিসেবে বিশাল অংকের টেলিফোন বিল আসে, যা হতভম্ব করে দেয় বিজ্ঞানীদের।

উড়োজাহাজে অদ্ভুত ব্যবস্থা

বিজয়ী

মস্কোর একটি বিমানবন্দর থেকে গত আগস্ট মাসে একটি এয়ারবাস জেট ২৩৩ জন যাত্রী নিয়ে টেকঅফ করার পরেই গাংচিলের একটি দলের সঙ্গে ধাক্কা লেগে দুটি ইঞ্জিনই নষ্ট হয়ে যায়।

তেল ভর্তি বিমানটি নিয়ে বিমানের পেটের ওপর ভর করে একটি ভুট্টা ক্ষেতে অবতরণ করতে সমর্থ হন পাইলট। সে সময় তিনি সামনের চাকা নামাননি, যাতে এগুলোর সাথে ঘষা খেয়ে কোনোরকম স্ফুলিঙ্গ তৈরি না হয়, যা ভুট্টা ক্ষেতে এবং পরে বিমানটিতে আগুন ধরিয়ে দিতে পারতো।

এভাবেই বিমানের সব যাত্রীর জীবন বাঁচান পাইলট, যাকে অনেকটা অলৌকিক বলে বর্ণনা করা হয়।

রানার-আপ

এই সাহসী পাইলট আল্পসের বরফ ঢাকা ঢালু থেকে গত জানুয়ারি মাসে একজন সি একটি পাহাড় থেকে আহত একজন স্কাইয়ারকে উদ্ধার করে নিয়ে আসেন।

বিজ্ঞানের অগ্রযাত্রা

বিজয়ী

এটাই হয়তো বিশ্বের প্রথম আর একমাত্র ব্ল্যাক হোলের ছবি

এটাই হয়তো বিশ্বের প্রথম আর একমাত্র ব্ল্যাক হোলের ছবি। ব্ল্যাক হোলটি ৫০০ মিলিয়ন ট্রিলিয়ন কিলোমিটার দূরে এবং আমাদের বিশ্বের চেয়ে প্রায় তিন মিলিয়ন গুণ বড়।

রানার-আপ

গবেষকরা গবেষণা করে দেখেছেন যে, একজন মানুষের বাম অণ্ডকোষের সঙ্গে ডান অণ্ডকোষের তাপমাত্রার কোন পার্থক্য আছে কিনা। এই গবেষণাটি হার্ভাড বিশ্ববিদ্যালয়ের রসিকতার পুরস্কার স্পুফ নোবেল প্রাইজ জিতেছে। এই গবেষণার জন্য ফরাসি একজন পোস্টম্যানকে ৯০ মিনিট নগ্ন হয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছিলেন।

এ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টানা ১০ দিন বন্ধ মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট সেবা
নতুন বছরের শুরু থেকে টানা ১০ দিন বন্ধ থাকবে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট সেবা কার্যক্রম। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় হাইকমিশন। হাইকমিশনের দূতাবাস প্রধান রুহুল আমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বেশ কয়েকজন কর্মকর্তা করোনায় আক্রান্ত হওয়ার ফলে এ ধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। দেশটির সরকারি বিধি-নিষেধ অনুযায়ী কুয়ালালামপুরের আম্পাং শাখার পাসপোর্ট অফিসের কার্যালয় শুক্রবার (১ জানুয়ারি) থেকে পরবর্তী রোববার (১০ জানুয়ারি) পর্যন্ত সাময়িকভাবে সবধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দূতাবাসের কার্যক্রম পুনরায় চালু হওয়ার পর পাসপোর্ট সেবা কার্যক্রম আরও বেগবান করার মাধ্যমে প্রত্যাশীদের সেবা নিশ্চিত করা হবে। এছাড়া, যারা অ্যাপয়ন্টমেন্ট নিয়ে রেখেছেন তাদের নতুন করে অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নেই বলেও জানানো হয়। এক্ষেত্রে ১০ জানুয়ারির পর কাছাকাছি সময়ে নতুন অ্যাপয়েন্টমেন্টের দিন পুনরায় নির্ধারণ করে যথাসময়ে অবহিত করা হবে। পূর্বের ঘোষণা অনুযায়ী ২ ও ৩ জানুয়ারি থেকে মালয়েশিয়ার জহুর বারু প্রদেশে পাসপোর্ট ডেলিভারি সেবার কার্যক্রম অব্যহত থাকবে বলেও উল্লেখ করা হয়। এফএ
টানা ১০ দিন বন্ধ মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট সেবা
ভারতে ৭০০ মাদরাসা স্কুলে রূপান্তর করবে বিজেপি
ভারতের আসাম প্রদেশে ৭০০ মাদরাসাকে স্কুলে রূপান্তর করবে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বিজেপি সরকার বলছে, মসজিদের ঈমামের চেয়ে ভারতে ডাক্তার, পুলিশ, আমলা ও শিক্ষক বেশি প্রয়োজন। তাই মাদরাসার সিলেবাসকে নিম্নমানের শিক্ষা আখ্যায়িত করে স্কুলে রূপান্তরণের সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন দলটি।  এই সংক্রান্ত একটি বিল বৃহস্পতিবার আসামের আইনসভায় পাস হয়েছে। আসামের শিক্ষামন্ত্রী হেমন্ত বিশ্বাস শর্মা প্রাদেশিক আইনসভাকে জানিয়েছেন, নতুন বছরের এপ্রিলের মধ্যে ৭০০ এর অধিক মাদরাসা বন্ধ করে স্কুল প্রতিষ্ঠা করা হবে। তাই তারা মাদ্রাসা বন্ধ করে সেখানে স্কুল প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছে। খবর গার্ডিয়ান। হেমন্ত বিশ্বাসের দাবি মাদ্রাসায় পার্থিব বা বৈষয়িক কোনো বিষয় পড়ানো হয় না। তাই তারা মাদ্রাসা বন্ধ করে স্কুল প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও বিরোধী দলের রাজনীতিবিদরা এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন। তারা বিষয়টিকে হিন্দু সংখ্যাগরিষ্ট দেশে মোদি সরকারের মুসলিমবিরোধী দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। ওয়াজেদ আলী চৌধুরী নামে কংগ্রেসের একজন আইনপ্রণেতা বলেন, ‘এটা মুসলিমদের শেকড় উপড়ে ফেলার সিদ্ধান্ত।’ এফএ
ভারতে ৭০০ মাদরাসা স্কুলে রূপান্তর করবে বিজেপি
ভয়ংকর যুদ্ধবিমান বানালো পাকিস্তান
পাকিস্তান-ভারত সীমান্তে বেশ কয়েক মাস ধরেই উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে নিজেদের তৈরি করা ভয়ংকর অত্যাধুনিক চতুর্থ প্রজন্মের  যুদ্ধবিমান জেএফ-১৭ থানডার ব্লক-৩ প্রদর্শন করলো পাকিস্তান। গেলো বুধবার (৩০ ডিসেম্বর) একটি অনুষ্ঠানের মাধ্যমে দেশটির বিমানবাহিনীর দূরবর্তী উচ্চ রাডার প্রযুক্তি ও ফায়ারিং ক্ষমতা সম্পন্ন ১৪টি যুদ্ধবিমান পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স হস্তান্তর করা হয়। পাকিস্তানের প্রভাবশালী মিডিয়া ডনের প্রতিবেদনে বলা হয়, দেশটির বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মুজাহিদ আনোয়ার খান জানান, জাতীয় বহরে দেশের ইতিহাসে এটি গুরুত্বর্পূণ মাইলফলক। ২৭ ফেব্রুয়ারি ২০১৯ সালে ভারতীয় বিমান বাহিনী যখন আঞ্চলিক ভূখণ্ড লঙ্ঘন করে, সেসময় জেএফ-১৭ থানডার যুদ্ধবিমান যুদ্ধক্ষেত্রে তার সক্ষমতার প্রমাণ দিয়েছে।   একই সঙ্গে পাকিস্তান বিমানবাহিনী প্রধান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উৎপাদন ও চীনা বিমান শিল্পের ধারাবাহিক সমর্থনের জন্য কৃতজ্ঞা প্রকাশ করেন। এম
ভয়ংকর যুদ্ধবিমান বানালো পাকিস্তান
অন্তর্বাসের রঙে বর্ষবরণ করে যে দেশ
মহামারি করোনা ভাইরাসকে সাথে করেই পেছনে ফেলতে হচ্ছে আরও একটি বছর। শুরু হবে নতুন বছর। ইংরেজি নতুন বছরকে বরণ করার জন্য বিভিন্ন রকম রীতি রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। অবাক করার বিষয় হল, বিশ্বে এমন কিছু দেশ রয়েছে যাদের বর্ষবরণ উদযাপনের রীতি একদমই ব্যতিক্রম। আরটিভি অনলাইন পাঠকদের জন্য ব্যতিক্রমী বর্ষবরণ উদযাপনের রীতিনীতি তুলে ধরা হল নিচে- ১. কলম্বিয়ায় খালি স্যুটকেস নিয়ে বেরিয়ে পড়া: দেশটির মানুষ ঘুরতে অনেক ভালোবাসেন। তাদের কাছে ভ্রমণ এতটাই পছন্দ যে, নতুন বছর উদযাপনেও তাদের প্রত্যাশা থাকে ঘুরতে যাওয়া। থার্টি ফাস্ট নাইটে রাত ১২টা বাজলে কলম্বিয়ার মানুষ একটি খালি স্যুটকেস হাতে নিয়ে বেড়িয়ে পড়েন। বাড়ির চারপাশে হাঁটাহাঁটি করেন তারা। নতুন বছরের কোনো এক সময় এই খালি স্যুটকেস পূর্ণ হবে- এ আশাতেই পালন করেন এই রীতি। ২. জাপানে প্রাকৃতিক সাজসজ্জা : জাপানে নতুন বর্ষবরণ করাকে বলা হয় ‘ওশোগাতসু’। দেশটিতে এই উৎসবটি পরিবারের সাথে উদযাপন করা হয়। সেখানে পরিবারের সবাই একসাথে ঘরকে পরিষ্কার এবং সজ্জিত করে। এরপর তারা নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য  প্রাকৃতিক সাজসজ্জা যেমন পাইন শাখা, বরই ফুল এবং বাঁশগুলি প্রস্তুত করতে থাকে। ৩. ইকুয়েডরে বিখ্যাতদের কুশপুত্তলিকা পোড়ানো : ইকুয়েডরের মানুষরা বছরের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর রাতে রাস্তায় বের হয়ে ‘কুশপুত্তলিকা’ পুড়িয়ে থাকে। দেশের রাজনীতিবিদ, খেলোয়াড় এবং অভিনয়শিল্পীসহ বিখ্যাত সকল ব্যক্তিদের কুশপুত্তলিকা আগুন দিয়ে পুড়িয়ে উল্লাস করা হয়। আগামী বছর এ উদযাপন ভাগ্য ফেরাবে বলে বিশ্বাস তাদের। ৪. চীনে প্রবেশ দরজা লাল রঙ করা : দেশটিতে নতুন বছরে সুখ এবং সৌভাগ্যের প্রতীক হিসাবে প্রবেশ দরজা লাল রঙ করা হয়ে থাকে। দেশটিতে লাল রঙকে সুখ এবং সৌভাগ্যের প্রতীক হিসাবে ধরা হয়। আর এভাবেই দেশটিতে বরণ করা হয় নতুন বছর। ৫. জার্মানিতে ভবিষ্যৎ নির্ধারণ করা হয় সিসার টুকরায় : জার্মানিতে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য বছরের শেষ মুহূর্তে সবাই ভাগ্য পরীক্ষার খেলায় মেতে উঠেন। ভাগ্য পরীক্ষার এই প্রক্রিয়াটিও ব্যতিক্রম। শুরুতে সিসার টুকরা গরম করে গলিয়ে তাতে পানি ঢেলে ঠাণ্ডা করা হয়। পরে সিসার আকৃতি অনুযায়ী ভাগ্য নির্ধারিত হবে বলে বিশ্বাস জার্মানদের। সিসা হৃদয়ের মত হলে ভালোবাসা পাওয়ার সম্ভাবনা থাকে আর মুকুটের মত হলে প্রচুর ধন-সম্পদের মালিক হবেন- এমনটাই বিশ্বাস করেন তারা। ৬. সুইজারল্যান্ডে মেঝেতে ক্রিম ফেলে রাখা : দেশটির মানুষজনের নতুন বছর উদযাপন এক অদ্ভুত সাংস্কৃতির। তারা নতুন বছর উপলক্ষে না খেয়ে মেঝেতে ক্রিম ফেলে রেখে দেয় এবং তাদের বিশ্বাস নতুন বছরে ঐশ্বর্য আসবে। ৭. লাতিন আমেরিকায় অন্তর্বাসের রঙের ওপর ভাগ্য নির্ধারণ : লাতিন আমেরিকার দেশ অর্থাৎ মেক্সিকো, ব্রাজিল, বলিভিয়া ইত্যাদি দেশগুলোয় বছরের শেষ মুহূর্তে নতুন অন্তর্বাস কেনার জন্য সবাই মার্কেটে ভিড় জমায়। তাদের বিশ্বাস, বর্ষ বরণে নতুন অন্তর্বাস পড়নে থাকলে নতুন বছরে ভালো কিছু আসবে। তবে এই অন্তর্বাসের জন্য নির্দিষ্ট দুটি রঙও রয়েছে- লাল ও হলুদ রঙ। লাল পড়লে ভালোবাসা পাবে এবং হলুদ বয়ে আনবে সফলতা। ৮. ফিলিপাইনে অদ্ভুত খাবার খাওয়া : ফিলিপাইনে নতুন বর্ষবরণে সকল বয়সী মানুষ গোলাকার খাবার খায়। এছাড়াও তারা এদিন পকেটে মুদ্রা রাখে এবং প্রচুর পোশাক পড়েন। গোলাকার আকৃতি মূলত নতুন বছরে আর্থিক উৎসাহ বৃদ্ধি করবে বলে বিশ্বাস তাদের। ৯. ইতালিতে ঘরের আসবাব ছুড়ে ফেলা: ইতালিতে নববর্ষে দেশটির নেপলস শহরবাসীরা উদ্ভটভাবে নতুন বর্ষকে বরণ করেন। অবিশ্বাস্য মনে হলেও সত্য যে, তারা বছরের শেষ দিন ঘরের আসবাব, রান্নাঘরের থালা-বাসনসহ বিভিন্ন তৈজসপত্র বাইরে ছুড়ে ফেলেন। পুরাতন সব কিছু ফেলে দিয়ে নতুন কিছু বরণ করে নেওয়ার প্রতীকী অর্থে এসব করেন ওই শহরের বাসিন্দারা। ১০. স্পেনে আঙুর খেয়ে বর্ষবরণ: স্পেনের নাগরিকদের বর্ষবরণ বলা যেতে পারে অনেক স্বাস্থ্যসম্মত। ৩১ ডিসেম্বর রাতে ১২টি করে আঙুর খেয়ে থাকেন স্প্যানিশরা। নতুন বছরে উন্নতি হবে এমন আশায় নির্দিষ্ট-সংখ্যক আঙুর খাওয়ার রীতি পালন করে থাকেন তারা। ১৯০৯ সাল থেকে দেশটির আলিকান্তে শহরের ওয়াইন প্রস্তুতকারীরা ব্যতিক্রমী এই রীতি চালু করেন। যা এখনো প্রচলিত রয়েছে দেশটিতে। এসআর/এমকে
অন্তর্বাসের রঙে বর্ষবরণ করে যে দেশ
এশিয়ার শীর্ষ ধনী হলেন পানি ব্যবসায়ী
এশিয়ার শীর্ষ ধনীর তালিকায় রয়েছেন করোনা ভ্যাকসিনের টিকা প্রস্তুতকারী ফার্ম ও বোতলজাত পানি ব্যবসায়ী ঝং শানশান। ই–কমার্স জায়ান্ট আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মাকে পেছনে ফেলেছে। ২০২০ সালেই ঝংয়ের সম্পদ বেড়েছে ৭০০ কোটি মার্কিন ডলার। ঝং শানশানের মোট সম্পদের পরিমাণ এখন ৭ হাজার ৭৮০ কোটি মার্কিন ডলার। সূত্র বিবিসি ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স অনুযায়ী, এশিয়ার শীর্ষ ধনীর তালিকায় ঝং শানশান। যিনি বিশ্বের ১১তম শীর্ষ ধনী। ঝং পরিচিত বেশি লোন উলফ নামে। ঝংয়ের কর্মজীবন বেশ বৈচিত্র্যময়। সাংবাদিকতা, মাশরুমের চাষ এবং স্বাস্থ্যসেবা খাতে কাজ করেছেন তিনি। এপ্রিলে ভ্যাকসিন কোম্পানি শেয়ারবাজারে আনার তিন মাস পর হংকংয়ের শেয়ারবাজারে আনেন তার বোতলজাত পানির প্রতিষ্ঠান নোংফু স্প্রিংকে। ১৯৯৬ সালে ঝেজিয়াং প্রদেশে এটি প্রতিষ্ঠা করেন তিনি। বাজারে আসার পর থেকে এখন পর্যন্ত ১৫৫ শতাংশ বেড়েছে নোংফুর শেয়ার। বেইজিং ওয়ানটাই বায়োলজিক্যালের শেয়ার বেড়েছে দুই হাজার শতাংশের বেশি। করোনার ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর একটি হলো এটি। ৬৬ বছর বয়সী ঝং শানশান সেপ্টেম্বরে জ্যাক মাকে সরিয়ে চীনের শীর্ষ ধনীর অবস্থান নেন। এবার মুকেশ আম্বানিকে সরিয়ে এশিয়ার শীর্ষ ধনী হলেন। এফএ
এশিয়ার শীর্ষ ধনী হলেন পানি ব্যবসায়ী