
গণপিটুনি দিয়ে মানুষ হত্যার ঘটনায় যখন বাংলাদেশ ও ভারতে তোলপাড় চলছে। তখনই একটি বাঘিনীকে নির্মমভাবে পিটিয়ে হত্যার খবর সামনে এলো। হৃদয় বিদারক এই ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের পিলভিটে।
একটি বাঘিনী নিজের আবাস ছেড়ে ভুলবশত মানুষের বসতিতে এসে পড়েছিল। আর সেই কারণেই তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হলো। গ্রামবাসীদের বাঁশ ও লাঠির আঘাতে মৃত্যুর কোলে লুটিয়ে পড়ে বাঘিনীটি।
গ্রামবাসীদের দাবি, বসতি এলাকায় ঢুকে মানুষের ওপর হামলা চালায় ওই বাঘিনী। আর সেই কারণেই তাকে বাগে পেয়ে মারতে থাকেন স্থানীয় বাসিন্দারা। যদিও এই অভিযোগের সত্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।
তবে সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে ওই বাঘিনীকে পিটিয়ে মারার ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, গ্রামবাসীরা ‘মার, মার’ বলে চিৎকার করছেন; আর লাঠি দিয়ে বেধড়ক পেটাচ্ছেন বাঘিনীটিকে। তাদের চোখ-মুখে রাগ স্পষ্ট। এমন নির্মমভাবে ওই বাঘিনীটিকে পিটিয়ে হত্যার ঘটনায় নেটদুনিয়ায় সমালোচনার ঝড় উঠেছে।
---------------------------------------------------------------------
আরও পড়ুন : ভারতে ট্রেনের ৭০০ যাত্রীকে উদ্ধার করলো সেনা হেলিকপ্টার
---------------------------------------------------------------------
উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের সীমান্ত এলাকায় অবস্থিত পিলভিট। সেখানে একটি বাঘ সংরক্ষণ এলাকা রয়েছে। সেখানেই জঙ্গলের মধ্যে বাঘিনীকে পিটিয়ে মারার ঘটনায় বাঘ সংরক্ষণ নিয়ে রীতিমতো প্রশ্ন উঠেছে। তবে গ্রামবাসীরা কেন এভাবে বাঘিনীর প্রাণ নিলো, তা এখনও স্পষ্ট নয়।
ভিডিওতে দেখা যায়, লাঠি দিয়ে বাঘিনীকে খোঁচাচ্ছেন অনেকে। সে যাতে কোনওভাবেই প্রাণে না বাঁচে, সেটাই যেন নিশ্চিত করতে চাইছেন সবাই। তার চোট এতোটাই গুরুতর ছিল যে মারধরের কয়েক ঘণ্টা পরই মারা যায় বাঘিনীটি।
পিলভিট বাঘ সংরক্ষণ দপ্তরের প্রধান এইচ রাজামোহন বলেছেন, পাঁচ-ছয় বছর বয়সী বাঘিনীটির শরীরের প্রায় সব অংশেই আঘাতের চিহ্ন রয়েছে। তার পাঁজরের হাড়ও ভেঙে গেছে। এমন পরিস্থিতি থেকে কেন বাঘিনীকে বাঁচাতে পারলেন না বনদপ্তরের কর্মী, তা খতিয়ে দেখতে তদন্তও শুরু হয়েছে বলে জানান তিনি।
এ




