
টালিউডের অন্যতম সেরা চিত্রগ্রাহক বৈদ্যনাথ বসাক আর নেই। বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বার্ধক্যজনিত কারণেই প্রয়াত হন বৈদ্যনাথ।
ভারতীয় গণমাধ্যমের খবর, রাজ কাপুর থেকে উত্তমকুমার। সিনেমা জগতের সুপারস্টারদের সঙ্গে কাজ করেছেন বৈদ্যনাথ বসাক।
কিন্তু শেষ জীবন কেটেছে অত্যন্ত দুঃখে। একসময় দু’বেলা দু’মুঠো খাবার জোগাড় করার জন্য সকাল-বিকেল তিনি আসতেন রামকৃষ্ণ মিশনের দরজায়।
২০১৮ সালে খবরে আসে তার দুর্দশার কথা। কাজ থেকে অবসর নেওয়ার পর ক্রমশ অর্থ-কষ্টে ভুগছিলেন এই বিখ্যাত চিত্রগ্রাহক। খাবারের সন্ধানে একটু ভাতের জন্য প্রতিদিন চার কিলোমিটার পায়ে হেঁটে যেতেন রহড়া রামকৃষ্ণ মিশনে। দরিদ্রভোজনে বসে খেতেন।
উত্তম কুমারের সঙ্গে সবচেয়ে বেশি কাজ করেছেন বৈদ্যনাথবাবু। মহানায়কের ৭২টি ছবিতে চিত্রগ্রহণের কাজ করেন তিনি। তার মধ্যে ছিল ‘অগ্নি পরীক্ষা’, ‘সাগরিকা’র মতো বিখ্যাত ছবি। রাজ কাপুরের সঙ্গেও কাজের অভিজ্ঞতা ছিল তার। রাজ কাপুরের ‘বুট পলিশ’ ছবিতে কাজ করেন তিনি। কথা ছিল ‘শ্রী ৪২০’ ছবিতেও তিনিই চিত্রগ্রাহক হিসেবে কাজ করবেন। কিন্তু তা আর হয়নি।
এছাড়া নেপালের রাজপরিবারের চিত্রগ্রাহকও ছিলেন তিনি।
এম




