
পশ্চিমবঙ্গের বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। এই পর্দাকন্যা পাখি বা ইমন ইমেজ সরিয়ে এখন বোল্ড মধুমিতা হিসেবে পর্দায় হাজির হচ্ছেন।
জনপ্রিয় ধারাবাহিক ‘কুসুমদোলা’য় পর আর কোনও নাটকে কাজ করেননি। মাঝে মধুমিতার ব্যক্তিগত জীবনের উপর দিয়েও বড় ঝড় বয়ে গিয়েছে। অভিনেতা সৌরভের সঙ্গে বিচ্ছেদ হয়েছে গেল বছরের সেপ্টেম্বরে।
'লাভ আজ কাল পরশু' ছবিতে অর্জুন চক্রবর্তীর বিপরীতে দেখা যাবে তাকে। ছবির টিজারে অর্জুনের শয্যাসঙ্গিনী হিসেবে হাজির হন মধুমিতা। দারুণ খোলামেলাভাবে বড় পর্দা মাতাতে আসছেন তিনি একথা বলার অপেক্ষা রাখে না। ভক্তরা নতুন এক মধুমিতাকে দেখতে পাবেন।
চলতি বছরের ভ্যালেন্টাইন ডে-তে মুক্তি পেতে চলেছে মধুমিতা-অর্জুনের নতুন ছবি ‘লাভ আজ কাল পরশু’। পরিচালনা করেছেন প্রতীম ডি গুপ্ত।
এম




