
তরুণ নির্মাতা রেজওয়াদুদ মাহিন ঈদকে ঘিরে নির্মাণ করলেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অথবা গল্পটা প্রেমের’। এতে অভিনয় করেছেন স্যামন্তি সৌমি, আকিল আখতাব রেজওয়ান, আফরোজা শসী, আব্দুন নুর এনায়েত, আতিক লিডার, অনামিকা রহমান সহ আরো অনেকে।
ঈদে চলচ্চিত্রটি একটি বেসরকারি টেলিভিশনে এবং একটি ওটিটি প্লাটফর্মে মুক্তি পাবে। সম্প্রতি পূর্বাচলের একটি শুটিং বাড়িতে-র চিত্র ধারনের কাজ শেষ হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইয়ের প্রযোজনায় তরুণ নির্মাতাদের নিয়ে ‘বাইশে একুশ’-এর একটি প্রজেক্ট ‘অথবা গল্পটা প্রেমের’।
‘বাইশে একুশ’ এর সৃজনশীল পরিচালক হিসেবে রয়েছেন জনপ্রিয় নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ এবং প্রযোজক হিসেবে রয়েছেন শাহরিয়ার শাকিল।




