
দেশীয় টেলিভিশনের তারকা অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সারা বছর অভিনয়ে ব্যস্ত সময় পার করা এই অভিনেতার অর্থনৈতিক সঙ্কট না থাকলেও বউয়ের টাকায় চলেন তিনি। শুনতে অবাক লাগছে? অবাক হওয়ার কিছু নেই, ঘটনাটি নাটকের।
দীর্ঘ বিরতির পর অপূর্বর সঙ্গে আবারও নাটকে জুটি বাঁধতে চলেছেন দুই পর্দার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। শিহাব শাহিনের পরিচালনায় ‘সে বউয়ের টাকায় চলে’ নাটকে দেখা যাবে তাদের।

অপূর্ব বলেন, ‘ঈদের নাটকে দর্শকের প্রত্যাশা বেশি থাকে। আবারও তিশার সঙ্গে জুটি হয়ে অভিনয় করতে যাচ্ছি। আশা করছি, এই জুটি দর্শকের প্রত্যাশা পূরণ করবে।’
প্রসঙ্গত, আলফা-আইয়ের ব্যানারে আগামী ৭ মে থেকে উত্তরার বিভিন্ন লোকেশনে ‘সে বউয়ের টাকায় চলে’ নাটকটির দৃশ্যধারণ শুরু হবে। আসছে ঈদে দর্শকরা দেখতে পাবে নাটকটি।
এনএস/পি




