
শিগগিরই দ্বিতীয় সন্তানের মা হবেন কারিনা কাপুর। তবে এ সময় বসে নেই তিনি। একের পর এক কাজ করে যাচ্ছেন তিনি। ফটোশুট থেকে রেডিও শো, সব জায়গাতেই সাবলীল কারিনা।
দ্বিতীয় সন্তানের জন্মের আগে প্রিয় বান্ধবীর জন্মদিনে হাজির হন কারিনা কাপুর । প্রিয় বান্ধবীর জন্মদিনে কারিনাকে হাজির হতে দেখেই পাপারাৎজির ক্যামেরা ঝলসে উঠতে শুরু করে।
গত ৩১ জানুয়ারি ৪৩-এ দিলেন বলিউড অভিনেত্রী অমৃতা অরোরা। তার জন্মদিন উপলক্ষে নিজের প্রিয় গার্লস গ্যাঙের পার্টিতে হাজির হন কারিনা।
অমৃতার জন্মদিনের পার্টিতে রংবেংয়ের কাফতান পরে হাজির হন অভিনেত্রী। রোববার কাফতান পোশাকের সঙ্গে কারিনা যে ক্যাসেট ব্যাগকে নিজের ফ্যাশনের অঙ্গ হিসেবে ব্যবহার করেন, তা দেখে অনেকে ভড়কে যান।
খবরে বলা হয়, অমৃতার জন্মদিনের পার্টিতে কারিনার ওই ব্যাগের দাম কমপক্ষে ২,২০,৯৬৮ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৫৬ ৫৯৪ টাকা।
এম




