
হলিউড অভিনেত্রী মেগান মার্কেল গত বছর বিশ্বে সবচেয়ে বেশি ট্রলের শিকার হয়েছেন।
শনিবার বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে এক পডকাস্টে এই তথ্য জানিয়েছেন মেগান নিজেই।
মেগান মার্কেল ও প্রিন্স হ্যারি জানিয়েছেন, তারা অনলাইনে যে পরিমাণ হেনস্তার শিকার হয়েছেন, তা সহ্য করে বেঁচে থাকাই কঠিন।
মেগান বলেন, আমি প্রায় আট মাস লোকচক্ষুর আড়ালে ছিলাম। মাতৃত্বকালীন ছুটিতে ছিলাম, সন্তানকে নিয়ে ব্যস্ত থাকতাম। কিন্তু তবুও এসব বন্ধ হয়নি। সহ্য করে টিকে থাকা কঠিন, সমস্যাটা এতটাই বড় যে বোঝানোও সম্ভাবনা।
আপনার বয়স ১৫ হোক কিংবা ২৫, মানুষ যদি আপনার নামে মিথ্যা খবর ছড়ায়, তাহলে মানসিক স্বাস্থ্যের ক্ষতি হয়। সেটি আমাদের আবেগের যায়গায় আঘাত হানলে কেমন অনুভূতি হয় তা সবাই জানি। বলছিলেন মেগান।
এম




