ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

সিটি নির্বাচন পেছানোর দাবিতে শাহবাগ অবরোধ

আরটিভি অনলাইন রিপোর্ট

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২০, ০৬:১৪ পিএম
বিকেল ৫টার দিকে ঢাবির শিক্ষার্থীরা শাহবাগে অবরোধ শুরু করেন

আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন পেছানোর দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

সরস্বতী পূজার কারণে ভোটগ্রহণের তারিখ পেছানোর নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ করে হাইকোর্ট আদেশ দিলে মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেল ৫টার দিকে ঢাবির বিভিন্ন হলের আবাসিক শিক্ষার্থীরা শাহবাগে অবরোধ শুরু করেন।

নির্বাচন প্রক্রিয়ার অগ্রগতি এবং ২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার কথা বিবেচনা করে আদালত এ রায় দেয়।

অবরোধের বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আসন্ন দুই সিটি নির্বাচন পেছানোর দাবিতে শাহবাগে অবরোধ করেছেন।

এর আগে গেল ৬ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী অশোক কুমার ঘোষ সারাদেশে হিন্দু সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপনের জন্য দুই সিটি করপোরেশনের ভোটগ্রহণের তারিখ পেছানোর নির্দেশনা চেয়ে রিট আবেদন করেন।

গত ২২ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ৩০ জানুয়ারি দুই সিটি নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়।

এসজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরও পড়ুন
ঢাবিতে মারধরের শিকার সেই ছাত্রলীগ নেত্রী হাসপাতালে
রাতে ডেকে নিয়ে রোকেয়া হলের এজিএসকে পেটালো ছাত্রলীগের ২ নেত্রী
শাহবাগ ও ক্যান্টনমেন্টে সড়ক দুর্ঘটনায় ২ নারী নিহত
ঢাবি’র অনার্স-মাস্টার্স পরীক্ষা ২৬ ডিসেম্বর থেকে শুরু
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'WHERE news_id=83339' at line 3