ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

রাসিক নির্বাচন : জামানত হারালেন ৩ মেয়রপ্রার্থী

রাজশাহী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ জুন ২০২৩, ০৮:২৮ এএম

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রার্থী এ ইচ এম খায়রুজ্জামান লিটন জয় পেয়েছেন। এই সিটি নির্বাচনে পরাজিত হওয়া তিন প্রার্থীরই জামানত বাজেয়াপ্ত হয়েছে।

বুধবার (২১ জুন) রাতে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এর আগে একই দিন সিটির ৩০টি ওয়ার্ডে ইভিএম মেশিনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বেসরকারিভাবে প্রকাশিত ফলাফলে জানা যায়, নৌকা প্রতীকের প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন ভোট পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ২৯০টি। লিটনের নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকের ইসলামী আন্দোলনের মুরশিদ আলম পেয়েছেন ১৩ হাজার ৪৮৩ ভোট। এ ছাড়া জাতীয় পার্টির লাঙল প্রতীকের সাইফুল ইসলাম স্বপন পেয়েছেন ১০ হাজার ২৭২ ভোট এবং জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের লতিফ আনোয়ার পেয়েছেন ১১ হাজার ৭১৩ ভোট।

এদিকে নির্বাচনে মোট ভোটারের আট ভাগের অন্তত এক ভাগ ভোট যদি কোনো প্রার্থী না পায়। তাহলে তার জামানত বাজেয়াপ্ত হয়। এই সিটি নির্বাচনে চারজন মেয়রপ্রার্থী মোট ভোট পেয়েছেন ১ লাখ ৯৫ হাজার ৭৫৮ ভোট। এই প্রাপ্ত ভোটের আট ভাগের এক ভাগ হচ্ছে ২৪ হাজার ৪৫৭ ভোট। কিন্তু লিটন ছাড়া অন্য কোনো মেয়রপ্রার্থী এই পরিমাণের ভোট পাননি। এ কারণে অন্য মেয়রপ্রার্থীরা জামানত হারিয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, রাজশাহী সিটি নির্বাচনে ভোট পড়েছে ৫৬ দশমিক ২০ শতাংশ। এ ছাড়া বাতিলকৃত ভোটের সংখ্যা ২ হাজার ৭০টি।

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নগরবাসীকে দেওয়া ওয়াদা বাস্তবায়ন করবো: মেয়র লিটন
নগরবাসীর কাছে যে ওয়াদা করেছি, পর্যায়ক্রমে সেই ওয়াদা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের পুনরায় নির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। তিনি বলেন, এক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তা চাইবো। তিনি ছাড়া আমার পক্ষে কোনো কিছু করা সম্ভব না। কর্মসংস্থানের ক্ষেত্রগুলো তৈরি করতে চাই, সেটি করতে যতদূর যাওয়া দরকার, আমি যাব। বুধবার (২১ জুন) রাতে নগরীর রাণীবাজারে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে তিনি এসব কথা বলেন। নবনির্বাচিত মেয়র লিটন বলেন, রাজশাহী মহানগরীর ভৌগোলিক আয়তন ৯৬ বর্গকিলোমিটার থেকে ৩৫০ বর্গকিলোমিটার পর্যন্ত সম্প্রসারণ করা হবে। এছাড়া নগরবাসীর সহযোগিতা নিয়ে নির্বাচনী ইশতেহারে যে প্রতিশ্রুতি দিয়েছি, সেগুলো বাস্তবায়ন করতে চাই। এসময় তিনি নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত করায় মহানগরবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন । এদিকে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হওয়ায় রাতে নগরীর রাণীবাজারস্থ রাজনৈতিক কার্যালয়ে তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, শ্রমজীবীরাসহ সর্বস্তরের সাধারণ মানুষ।   প্রসঙ্গত, এবারের নির্বাচনে নৌকা প্রতীকে ১ লাখ ৬০ হাজার ২৯০ ভোট পেয়ে পুনরায় রাজশাহীর নগরপিতা নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন। তবে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের মুরশিদ আলম হাতপাখা প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৪৮৩ ভোট।
নগরবাসীকে দেওয়া ওয়াদা বাস্তবায়ন করবো: মেয়র লিটন
সিলেট সিটিতে কাউন্সিলর নির্বাচিত হলেন যারা
সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী নির্বাচিত হয়েছেন। এর পাশাপাশি ৪২টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। বুধবার (২১ জুন) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। পরে ভোটগণনা শেষে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। ভোটের ফলাফল অনুযায়ী, ১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সৈয়দ তৌফিকুল হাদী, ২ নম্বর ওয়ার্ডে বিক্রম কর সম্রাট, ৩ নম্বর ওয়ার্ডে আবুল কালাম আজাদ, ৪ নম্বর ওয়ার্ডে শেখ তোফায়েল আহমদ শেপুল, ৫ নম্বর ওয়ার্ডে রেজওয়ান আহমদ, ৬ নম্বর ওয়ার্ডে ফরহাদ হোসেন শামীম, ৭ নম্বর ওয়ার্ডে সায়ীদ মো. আবদুল্লাহ, ৮ নম্বর ওয়ার্ডে জগদীশ চন্দ্র দাশ, ৯ নম্বর ওয়ার্ডে মখলিছুর রহমান কামরান, ১০ নম্বর ওয়ার্ডে তারেক উদ্দিন, ১১ নম্বর ওয়ার্ডে আব্দুর রকিব বাবলু, ১২ নম্বর ওয়ার্ডে সিকন্দর আলী, ১৩ নম্বর ওয়ার্ডে শান্তনু দত্ত সন্তু, ১৪ নম্বর ওয়ার্ডে নজরুল ইসলাম মুমিন, ১৫ নম্বর ওয়ার্ডে ছয়ফুল আমিন বাকের, ১৬ নম্বর ওয়ার্ডে আব্দুল মুহিত জাবেদ, ১৭ নম্বর ওয়ার্ডে রাশেদ আহমদ, ১৮ নম্বর ওয়ার্ডে এবি এম জিল্লুর রহমান, ১৯ নম্বর ওয়ার্ডে এস এম শওকত আমীন তৌহিদ, ২০ নম্বর ওয়ার্ডে আজাদুর রহমান, ২১ নম্বর ওয়ার্ডে আব্দুল রকিব তুহিন, ২২ নম্বর ওয়ার্ডে ফজলে রাব্বী চৌধুরী, ২৩ নম্বর ওয়ার্ডে মোস্তাক আহমদ, ২৪ নম্বর ওয়ার্ডে হুমায়ুন কবির সুহিন, ২৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু, ২৬ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর তৌফিক বক্স, ২৭ নম্বর ওয়ার্ডে আব্দুল জলিল নজরুল, ২৮ নম্বর ওয়ার্ডে রায়হান হোসেন, ২৯ নম্বর ওয়ার্ডে মাজহারুল ইসলাম শাকিল, ৩০ নম্বর ওয়ার্ডে রকিব খান, ৩১ নম্বর ওয়ার্ডে নজমুল হোসেন, ৩২ নম্বর ওয়ার্ডে রুহেল আহমদ, ৩৩ নম্বর ওয়ার্ডে দেলোয়ার হোসেন, ৩৪ নম্বর ওয়ার্ডে জয়নাল আবেদীন, ৩৫ নম্বর ওয়ার্ডে জাহাঙ্গীর আলম, ৩৬ নম্বর ওয়ার্ডে হিরন মাহমুদ নিপু, ৩৭ নম্বর ওয়ার্ডে রিয়াজ মিয়া, ৩৮ নম্বর ওয়ার্ডে মো. হেলাল উদ্দিন, ৩৯ নম্বর ওয়ার্ডে আলতাফ হোসেন সুমন, ৪০ নম্বর ওয়ার্ডে লিটন আহমদ, ৪১ নম্বর ওয়ার্ডে ফখরুল আলম এবং ৪২ নম্বর ওয়ার্ডে মতিউর রহমান নির্বাচিত হয়েছেন। এদিন বড় ধরনের কোনো বিশৃঙ্খলা ছাড়াই রাসিকের মোট ৪২টি ওয়ার্ডের ১৯০টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষ হয়। সিলেট সিটি করপোরেশনে মোট ভোটার সংখ্যা চার লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। এর মধ্যে পুরুষ দুই লাখ ৫৪ হাজার ৩৬০ এবং নারী দুই লাখ ৩৩ হাজার ৩৮৭ জন।
সিলেট সিটিতে কাউন্সিলর নির্বাচিত হলেন যারা
রাজশাহী সিটিতে কাউন্সিলর নির্বাচিত হলেন যারা
রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন নির্বাচিত হয়েছেন। এর পাশাপাশি ৩০টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। বুধবার (২১ জুন) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। পরে ভোটগণনা শেষে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। ভোটের ফলাফল অনুযায়ী, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হয়েছেন রজব আলী, ২ নম্বর ওয়ার্ডে নজরুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ডে কামাল হোসেন, ৪ নম্বর ওয়ার্ডে আশরাফুল ইসলাম বাবু, ৫ নম্বর ওয়ার্ডে কামরুজ্জামান কামরু, ৬ নম্বর ওয়ার্ডে নুরুজ্জামান টুকু, ৭ নম্বর ওয়ার্ডে মতিউর রহমান মতি, ৮ নম্বর ওয়ার্ডে জানে আলম খান জনি, ৯ নম্বর ওয়ার্ডে রাসেল জামান, ১০ নম্বর ওয়ার্ডে আব্বাস আলী সরদার, ১১ নম্বর ওয়ার্ডে আবু বক্কর কিনু, ১২ নম্বর ওয়ার্ডে শরিফুল ইসলাম বাবু, ১৩ নম্বর ওয়ার্ডে আব্দুল মমিন, ১৪ নম্বর ওয়ার্ডে আনোয়ার হোসেন আনার, ১৫ নম্বর ওয়ার্ডে আব্দুস সোবহান লিটন, ১৬ নম্বর ওয়ার্ডে বেলাল আহমেদ, ১৭ নম্বর ওয়ার্ডে শাহাদত আলী শাহু, ১৮ নম্বর ওয়ার্ডে শহিদুল ইসলাম, ১৯ নম্বর ওয়ার্ডে তৌহিদুল হক সুমন, ২০ নম্বর ওয়ার্ডে রবিউল ইসলাম, ২১ নম্বর ওয়ার্ডে নিজাম উল আজীম, ২২ নম্বর ওয়ার্ডে আব্দুল হামিদ সরকার টেকন, ২৩ নম্বর ওয়ার্ডে মাহাতাব হোসেন চৌধুরী, ২৪ নম্বর ওয়ার্ডে আরমান আলী, ২৫ নম্বর ওয়ার্ডে আলি আল মাহমুদ লুকেন, ২৬ নম্বর ওয়ার্ডে আখতারুজ্জামান কোয়েল, ২৭ নম্বর ওয়ার্ডে মনিরুজ্জামান মনি, ২৮ নম্বর ওয়ার্ডে আশরাফুল হোসেন বাচ্চু, ২৯ নম্বর ওয়ার্ডে জাহের হোসেন সুজা এবং ৩০ নম্বর ওয়ার্ডে আলাউদ্দিন নির্বাচিত হয়েছেন।  এদিন বড় ধরনের কোনো বিশৃঙ্খলা ছাড়াই রাসিকের মোট ৩০টি ওয়ার্ডের ১৫৫টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষ হয়। রাজশাহী সিটি করপোরেশনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৯৮২ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৭১ হাজার ১৬৭ জন, নারী এক লাখ ৮০ হাজার ৮০৯ জন এবং তৃতীয় লিঙ্গের ৬ জন।
রাজশাহী সিটিতে কাউন্সিলর নির্বাচিত হলেন যারা
ফের রাজশাহী সিটির মেয়র খায়রুজ্জামান লিটন
বেসরকারিভাবে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)-এর মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এ নিয়ে তৃতীয়বারের মতো সিটি করপোরেশনটির নগরপিতা হলেন তিনি। বুধবার (২১ জুন) রাতে এই ফলাফল ঘোষণা করেন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা। ঘোষিত ফলাফল অনুযায়ী, আওয়ামী লীগের প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন নৌকা প্রতীকে ১ লাখ ৫৯ হাজার ৭৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. মুরশিদ আলম হাতপাখা প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৩৯৩ ভোট। এর আগে, সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাসিকের মোট ৩০টি ওয়ার্ডের ১৫৫টি কেন্দ্রে ভোটগ্রহণ চলে। এরপর শুরু হয় ভোট গণনা। এদিন বড় ধরনের কোনো বিশৃঙ্খলা ছাড়াই রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়। রাসিক নির্বাচনে মেয়র পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন- আওয়ামী লীগের এ এইচ এম খায়রুজ্জামান লিটন, জাতীয় পার্টির মো. সাইফুল ইসলাম স্বপন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুরশিদ আলম ও জাকের পার্টির মো. লতিফ আনোয়ার। রাজশাহী সিটি করপোরেশনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৯৮২ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৭১ হাজার ১৬৭ জন, নারী এক লাখ ৮০ হাজার ৮০৯ জন এবং তৃতীয় লিঙ্গের ৬ জন।
ফের রাজশাহী সিটির মেয়র খায়রুজ্জামান লিটন
সিলেটের নতুন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী
বেসরকারিভাবে সিলেট সিটি করপোরেশন (সিসিক)-এর মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। বুধবার (২১ জুন) রাতে এই ফলাফল ঘোষণা করেন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা। ঘোষিত ফলাফল অনুযায়ী, আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী নৌকা প্রতীকে ১ লাখ ১৮ হাজার ৭০০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৫১ হাজার ২০০ ভোট। এর আগে, সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিসিকের মোট ৪২টি ওয়ার্ডের ১৯০টি কেন্দ্রে ভোটগ্রহণ চলে। এরপর শুরু হয় ভোট গণনা। এদিন বড় ধরনের কোনো বিশৃঙ্খলা ছাড়াই সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়। সিসিক নির্বাচনে মেয়র পদে ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন- আওয়ামী লীগের আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহমুদুল হাসান, জাকের পার্টির মো. জহিরুল আলম, স্বতন্ত্র হিসেবে মোহাম্মদ আবদুল হানিফ কুটু (ঘোড়া), মো. ছালাহ উদ্দিন রিমন (ক্রিকেট ব্যাট), মো. শাহজাহান মিয়া (বাস) ও মোশতাক আহমেদ রউফ মোস্তফা (হরিণ)। সিলেট সিটি করপোরেশনে মোট ভোটার সংখ্যা চার লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। এর মধ্যে পুরুষ দুই লাখ ৫৪ হাজার ৩৬০ এবং নারী দুই লাখ ৩৩ হাজার ৩৮৭ জন।
সিলেটের নতুন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী
আরও পড়ুন
রাসিক নির্বাচনে চমক দিলেন তৃতীয় লিঙ্গের সাগরিকা
রাসিক নির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে : পুলিশ কমিশনার
রাসিক নির্বাচনে বৃষ্টির বাগড়া
রাসিক নির্বাচন : কেন্দ্রের ভেতরে হট্টগোল