ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

দারাজের ৬ বছর পূর্তিতে ৩০ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত থাকছে বিশাল ছাড়

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ আগস্ট ২০২০, ০১:৩৮ পিএম
ফাইল ছবি

আলিবাবা গ্রুপের অঙ্গ সংগঠন ও দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ লিমিটেড সাফল্যের সাথে পার করল ৬ বছর।

এ উপলক্ষ্যে #ThankYouBangladesh স্লোগান নিয়ে আয়োজিত হচ্ছে দারাজের “সিক্সথ অ্যানিভার্সারি ক্যাম্পেইন”। দেশজুড়ে বর্ষপূর্তি উদযাপন করতে এবং আজ অবধি দারাজের (daraz.com.bd) সাথে থাকা সমস্ত গ্রাহকদের ধন্যবাদ জানাতেই বিশেষ এই ক্যাম্পেইনের আয়োজন, যা চলবে ৩০ আগস্ট থেকে ৭ই সেপ্টেম্বর পর্যন্ত।

উৎসব মুখর এই ইভেন্টটির কো-স্পন্সর হিসেবে থাকছে রিয়েলমি বাংলাদেশ, ভিশন ইলেক্ট্রনিক্স, ডাবর বাংলাদেশ, স্টুডিও এক্স ও অ্যাপেক্স এবং মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে সময় টিভি, কালেরকণ্ঠ, বিডি ২৪ লাইভ, আইস টুডে ও স্পাইস এফ এম।

গ্রাহকদের জন্যে দারাজ সিক্সথ অ্যানিভার্সারি ক্যাম্পেইনে থাকছে বিশাল ডিসকাউন্টে অসংখ্য পণ্য, ডাবল টাকা ভাউচার, ৬ টাকা ডিল, ব্র্যান্ড ৫০% ডিস্কাউন্ট ভাউচার, মিস্ট্রি বক্স, মিশন এম আই সিক্স, শেয়ার অ্যান্ড উইন কন্টেস্ট, ডি এফ জি ক্ল্যাশ রয়্যাল টুর্নামেন্ট ও ডেইলি ফ্ল্যাশ সেল সহ আরো অসংখ্য সব আকর্ষণীয় অফার।

২৬ আগস্ট, বিকাল ৫ টায় দারাজ এবং প্রথম আলোর অফিশিয়াল ফেইসবুক পেইজে একটি ডিজিটাল প্রেস কনফারেন্সের মাধ্যেমে এই ক্যাম্পেইনটির উদ্বোধন ঘোষণা করা হয়। এই ডিজিটাল প্রেস কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারাজ বাংলাদেশের (daraz.com.bd) ম্যানেজিং ডিরেক্টর জনাব সৈয়দ মোস্তাহিদল হক এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে ছিলেন জনাব ফুয়াদ আরেফিন- চিফ কমার্শিয়াল অফিসার ও চিফ অপারেটিং অফিসার জনাব খন্দকার তাসফিন আলম। অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

ইভেন্টে ফ্যাশন প্রোডাক্টস, ইলেক্ট্রনিক অ্যাক্সেসরিজ, হোম অ্যান্ড লিভিং, হেলথ অ্যান্ড বিউটি এবং বেবি ও টয়েজ-এর মত ক্যাটাগোরির পণ্যগুলো পাওয়া যাবে মাত্র ৬ টাকায় ফ্ল্যাশ সেল চলাকালীন সময়ে। এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে দারাজ ফার্স্ট গেইমস (ডিএফজি) আয়োজিত ইউথবেসড জনপ্রিয় ‘ক্ল্যাশ রয়্যাল’ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট। টুর্নামেন্টে অংশগ্রহনকারী ৩২ জন বিজয়ীর জন্য থাকছে মোট ৩ লাখ টাকার প্রাইজ পুল, যেখানে প্রথম বিজয়ীর জন্য পুরষ্কার হিসেবে থাকছে এক লক্ষ টাকার ভাউচার, দ্বিতীয় বিজয়ীর জন্য থাকছে ৫০ হাজার, তৃতীয় ও চতুর্থ বিজয়ীর জন্য থাকছে ২৫ হাজার এবং পঞ্চম থেকে অষ্টম বিজয়ীর জন্য থাকছে ১০ হাজার টাকার সমমূল্যের ভাউচার। ক্ল্যাশ রয়্যাল টুর্নামেন্টে অংশ নিতে আগ্রহীদের রেজিস্ট্রেশন চলবে২০ থেকে ২৭ আগস্ট পর্যন্ত।

ক্রেতাদের কেনাকাটার সুবিধার কথা মাথায় রেখে ৩০ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত দারাজ (daraz.com.bd) অফার করছে তাদের পেমেন্ট পার্টনার- ব্র্যাক ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক ও সাউথ-ইস্ট ব্যাংকের মাধ্যমে ডিসকাউন্ট এবং ক্যাশব্যাক অফার। এছাড়াও বিকাশ অ্যাপের মাধ্যমে পেমেন্ট করলে থাকছে সর্বোচ্চ ১৫% ইন্সট্যান্ট ক্যাশব্যাক সুবিধা।

এই উপলক্ষ্যে দারাজ বাংলাদেশ লিমিটেডের (daraz.com.bd) ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক বলেন, “দারাজ গত ৬ বছর ধরে নিষ্ঠার সাথে ক্রেতাদের সেবা প্রদান করে যাচ্ছে। দারাজের সাথে যেসব ক্রেতা-বিক্রেতা এতোদিন ধরে রয়েছেন তাদের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমাদের সকল পার্টনার, সেলার ও গ্রাহকদের সীমাহীন উৎসাহ উদ্দীপনা, অগাধ ভালবাসা ও সহায়তার মাধ্যমে আমরা এই বিশাল সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছি। আশা করছি আপনাদের সাথে নিয়ে আমরা সামনের দিনগুলোতে আরও ভাল সেবা প্রদানে সক্ষম হব। থ্যাঙ্ক ইউ বাংলাদেশ!”

এমকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আইপিও’র জন্য আবেদন করলেই পাওয়া যাবে শেয়ার
নতুন বছরের নতুন নিয়ম অনুযায়ী কোনো কোম্পানির শেয়ার পেতে আর লটারির দরকার হবে না। প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর জন্য আবেদন করলেই পাওয়া যাবে শেয়ার। তবে সেক্ষেত্রে আইপিও আবেদনের আগে প্রত্যেক বিনিয়োগকারীর বাজারমূল্যে ন্যূনতম ২০ হাজার টাকা তালিকাভুক্ত সিকিউরিটিজে তথা সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ থাকতে হবে।  আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) এ সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আগামী ১ এপ্রিল থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে। এক বিজ্ঞপ্তিতে বিএসইসি জানিয়েছে, আইপিওতে বিদ্যমান লটারির পরিবর্তে আনুপাতিক হারে শেয়ার বরাদ্দ দেওয়া হবে। সে ক্ষেত্রে আইপিও আবেদনের ক্ষেত্রে একজন বিনিয়োগকারীকে ন্যূনতম ১০ হাজার টাকা বা তার গুণিতক পরিমাণ অর্থ জমা দিতে হবে। ধরা যাক, একজন বিনিয়োগকারী কোনো একটি কোম্পানির আইপিও শেয়ারের জন্য আবেদন করবেন। প্রথমত, ওই বিনিয়োগকারীর শেয়ারবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে অর্থাৎ সেকেন্ডারি বাজারে ন্যূনতম ২০ হাজার টাকা বিনিয়োগ থাকতে হবে। দ্বিতীয়ত, আইপিও আবেদনের জন্য একজন বিনিয়োগকারীকে ন্যূনতম ১০ হাজার টাকা বা তার গুণিতক ২০, ৩০, ৪০ হাজার টাকা করে চাঁদা জমা দিতে হবে। যেহেতু লটারি পদ্ধতি উঠে যাচ্ছে সেহেতু সব আবেদনকারী তার আবেদনের ভিত্তিতে শেয়ার বরাদ্দ পাবেন। এমকে
আইপিও’র জন্য আবেদন করলেই পাওয়া যাবে শেয়ার
টানা তিনদিন ব্যাংকে লেনদেন বন্ধ
বছরের শেষ দিন এবং নতুন বছরের প্রথম দুই দিন দেশের ব্যাংকিং ব্যবস্থায় লেনদেন বন্ধ থাকবে। এ তিনদিন আর্থিক প্রতিষ্ঠানগুলোতেও কোন লেনদেন হবে না। বুধবার (৩০ ডিসেম্বর) ছিল চলতি বছরে দেশের ব্যাংকিং ব্যবস্থায় লেনদেনের শেষ কার্যদিবস। তবে এ সময় গ্রাহক অটোমেটেড টেলার মেশিন (এটিএম) থেকে কার্ড দিয়ে টাকা তুলতে পারবেন। অনলাইন ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন করতে পারবেন। ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে এবং ২০২১ সালের ১ ও ২ জানুয়ারি সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার। ছুটির কারণে এ তিন দিন ব্যাংক বন্ধ থাকবে। তবে ৩১ ডিসেম্বর চূড়ান্ত হিসাবের জন্য ব্যাংকগুলো খোলা থাকলেও কোনও ধরনের লেনদেন হবে না। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, প্রতি বছরের শেষদিন ব্যাংক হলিডে থাকে। ওইদিন ব্যাংকগুলোর বার্ষিক হিসাব সম্পাদনের জন্য খোলা রাখা হলেও লেনদেন বন্ধ থাকে।  জিএম
টানা তিনদিন ব্যাংকে লেনদেন বন্ধ
আজ রিটার্ন জমার শেষ দিন
রিটার্ন জমা দেয়ার শেষ দিন আজ বৃহস্পতিবার।  তবে আজ ব্যাংক বন্ধ। ফলে পে অর্ডার বা কর পরিশোধের কোনো কাজ করা যাবে না। অবশ্য গত মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, আজ বৃহস্পতিবার ব্যাংক বন্ধ থাকায় করদাতারা যেন বুধবারই আয়করসংক্রান্ত কার্যক্রম সেরে ফেলেন।  করোনার জন্য এবার বিশেষ বিবেচনায় এক মাস সময় বাড়ানো হয়েছে। সেই সময়ও শেষ হচ্ছে আজ। বর্তমান আয়কর অধ্যাদেশ অনুযায়ী, প্রতিবছর ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন জমা দেয়া বাধ্যতামূলক।   এবার অনলাইনে রিটার্ন জমার সুযোগ না থাকায় সবাইকে কর কার্যালয়ে নিজে গিয়ে বা কর আইনজীবীর মাধ্যমে রিটার্ন জমা দিতে হয়ে। অনলাইনে কর দেয়ার সুযোগ পাচ্ছেন শুধু কর অঞ্চল-৬–এর করদাতারা। এসএস
আজ রিটার্ন জমার শেষ দিন
‘স্বপ্ন’ এখন লালবাগে
দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’র নতুন আউটলেটের যাত্রা শুরু হলো ঢাকার লালবাগে। এটি ৫০ লালবাগ রোডে (লালবাগ কেল্লার প্রবেশ গেটের বিপরীতে) অবস্থিত। ৩০ ডিসেম্বর বিকেল ৪টায় নতুন এ আউটলেটের উদ্বোধন হয়। এ সময় উপস্থিত ছিলেন ‘স্বপ্ন’র রিটেইল এক্সপ্যানশন বিভাগের ডিরেক্টর সামসুদ্দোহা শিমুল, ‘স্বপ্ন’ ফ্র্যাঞ্চাইজির হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ রাজিবুল হাসান, ব্যবসায়ী শামিমা হোসেন, ইঞ্জিনিয়ার আব্দুল মান্নানসহ অনেকে। ‘স্বপ্ন’ এর রিটেইল এক্সপ্যানশন বিভাগের পরিচালক সামসুদ্দোহা শিমুল বলেন, আমরা আশা করছি, স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ পরিবেশে বাজার করার জন্য লালবাগের মানুষ স্বপ্ন’তে নিয়মিত বাজার করবেন। স্থানীয়দের চাহিদার কথা মাথায় রেখে পণ্য রাখা হয়েছে, আমাদের আউটেলেটে। আমরা তাদের কাছ থেকে পরামর্শ এবং মূল্যায়নও আশা করব। গ্রাহকের চাহিদা ও সন্তুষ্টিকে সবসময় অগ্রাধিকার দেয় স্বপ্ন। এ ছাড়া গ্রাহকদের জন্য রয়েছে বিশেষ হোম ডেলিভারি সেবা। হোম ডেলিভারি নম্বর ০১৬৩০-৫১৩৮১৭। এম
‘স্বপ্ন’ এখন লালবাগে
করোনার মধ্যেও প্রবাসী আয় বাড়ছে
করোনাভাইরাস মহামারীতেও বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছেই। এখন পর্যন্ত দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৪৩ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার। ডিসেম্বর মাসের ২৯ দিনে ১শ’ ৯১ কোটি ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। আর এর ওপর ভর করেই কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রথমবারের মতো ৪ হাজার ৩০০ কোটি ডলার বা ৪৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। করোনার মধ্যেও প্রবাসী আয় বেড়েছে। আজ বুধবার (৩০ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ বিষয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে প্রথমবার বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৩ দশমিক ১৭৩ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম ক‌রে‌ছে, যা আমা‌দের অর্থনৈতিক সক্ষমতার অন্যতম মাইলফলক। নতুন এক‌টি বছরের শুরু‌তে অবশ্যই জাতির জন্য এটি সুখকর ঘটনা। অপ্রত্যাশিত অভিঘাত কোভিড-১৯ এর মধ্যেও রিজার্ভের উল্লেখযোগ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে রেমিট্যান্সের অন্তঃপ্রবাহ।’ বিষয়টিকে সরকারের ‘অভূতপূর্ব সাফল্য’ হিসেবে উল্লেখ করে এ অর্জনের জন্য প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন অর্থমন্ত্রী। পাশাপাশি চলতি বছরের শেষ লগ্নে দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, সর্বশেষ গত ১৫ ডিসেম্বর এ রিজার্ভ ৪২ বিলিয়ন ডলারের রেকর্ডে উন্নীত হয়েছিল। এফএ
করোনার মধ্যেও প্রবাসী আয় বাড়ছে