
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্য জেলা থেকে পণ্যবাহী পরিবহন ছাড়া নাটোর জেলায় যানবাহন প্রবেশ বন্ধ করে দিয়েছে জেলা পুলিশ।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেল থেকে বনপাড়া-হাটিকুমরুল-বঙ্গবন্ধু মহাসড়ক, নাটোর-বগুড়া-উত্তরাঞ্চল ও নাটোর-পাবনা-দক্ষিণাঞ্চল মহাসড়কের নাটোর প্রবেশ মুখে অবস্থান নিয়ে জরুরি প্রয়োজনের যানবাহন ছাড়া সকল ধরনের যানবাহন প্রবেশ বন্ধ করে দেয়া হয়েছে।
পুলিশ সুপার লিটন কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে গাইবান্ধা থেকে বাড়ি ফেরা নাটোরের নলডাঙ্গায় এক শিক্ষিকার বাড়ি লকডাউন করেছে প্রশাসন। শুক্রবার প্রাথমিক বিদ্যালয়ের ওই শিক্ষিকা নিজ বাড়ি আসলে খবর পেয়ে বিকেলে নলডাঙ্গা থানা পুলিশ ওই শিক্ষিকার বাড়িতে লাল পতাকা ঝুলিয়ে ১৪ দিনের লকডাউন করেন।
এসএস




