
গাজীপুরের টঙ্গীতে এক মহিলালীগ নেত্রীকে (২৬) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পাঁচজনকে আসামি করে মামলা হয়েছে। এরপর পুলিশ বৃহস্পতিবার সকালে দুজনকে গ্রেপ্তার করেছে।
তারা হলেন, টঙ্গীর বনামালা এলাকার আলী সরদারের ছেলে হোসেন সরদার (৩২) ও মোহম্মদ আলীর ছেলে মিঠু তলুকদার (৪০)।
মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত আজগর আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল নির্যাতনের শিকার ওই নারীর। সম্প্রতি আজগর আলীকে বিয়ের জন্য চাপ দিলে গতকাল বুধবার বিকেলে আজগর ও তার সহযোগী পলাশ (৩০), সামিরু(৩৬) ওই নারীকে আজগরের ভাড়া বাড়িতে তুলে নিয়ে ধর্ষণ করে।
পরে ভুক্তভোগী ওই মহিলা লীগ নেত্রী থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে। তবে, এ ঘটনায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ করেছে একাধিক অভিযুক্তের পরিবার।
টঙ্গী পূর্ব থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, গতকাল বুধবার রাতে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। অভিযান চালিয়ে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। অপর পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জেবি




