
রাজশাহীর বাগমারা উপজেলায় বাসের ধাক্কায় দাদা ও নাতি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড় বিহানালী ইউনিয়নের খন্দকার মোড়ে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন মুরারিপাড়া গ্রামের জাভেদ আলী ও তার নাতি আব্দুল্লাহ। ঘাতক বাস ও তার চালককে আটক করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভবানিগঞ্জ বাজারে বাজার শেষে দাদা ও নাতি ভ্যানে করে বাড়ি ফিরছিল। এ সময় বেপরোয়া গতির বাসটি পেছন থেকে যাত্রীবাহী ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দু’জন নিহত হন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া করছে।
জেবি




