
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় অজ্ঞাত এক পাগলীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত বাশার ওরফে বাদশাকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান জানান, গেল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সান্দিকোনা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা ধর্ষককে হাতেনাতে আটক করে পুলিশকে জানায়। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
অভিযুক্ত বাদশা উপজেলার বালুচর গ্রামের তারা মিয়ার ছেলে।
গতকাল বুধবার নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার এসএম আশরাফুল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষা ও মামলার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন
জেবি




