
চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন জহুর হকার্স মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি স্টেশনের ১৫টি ইউনিট।
শনিবার (১৯ অক্টোবর) ভোর পৌনে ৪টার দিকে এ আগুন লাগে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. জসীম উদ্দীন জানান, আগুন লাগার খবর পেয়ে ১৫টি ইউনিট পাঠানো হয়েছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।
আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানানো হবে বলে জানান তিনি।
এদিকে সবশেষ খবরে জানা যায়, এখনো নিয়ন্ত্রণে আসেনি আগুন।
আরও পড়ুন
এসএস




