
দিনাজপুরের হিলিতে ছয় বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল রোববার বিকেলে হাকিমপুর উপজেলার দক্ষিণ জামালপুর মাটি কাটা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ এখনও ধর্ষক সাগরকে (২০) আটক করতে পারেনি।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রেজাউল করিম জানান, রোববার বিকেলে স্কুল ছুটি শেষে শিশুটি বাড়ির বাইরে খেলছিল। এ সময় শিশুটিকে ফুসলিয়ে পাশের কচুক্ষেতে নিয়ে ধর্ষণ করে প্রতিবেশী সাগর।
এ ব্যাপারে ধর্ষণের শিকার শিশুর মা হাকিমপুর থানায় সাগর মিয়ার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার শাকিল মাহমুদ আরটিভি অনলাইনকে জানান, প্রাথমিকভাবে ওই মেয়েকে ধর্ষণ করার আলামত পাওয়া গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য জয়পুরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
জেবি




