ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

তৃতীয় ধাপে উপজেলা নির্বাচন আগামীকাল, কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম

আরটিভি অনলাইন রিপোর্ট

প্রকাশ : ২৩ মার্চ ২০১৯, ০২:২২ পিএম

রোববার তৃতীয় ধাপের ১১৭ উপজেলা পরিষদের নির্বাচন। সাত বিভাগের ২৫ জেলায় এই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান এই তিনটি পদে দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোট চলবে সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত। এরইমধ্যে কেন্দ্র কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে।

সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ র‌্যাব, আনসার, এপিবিএন পাশাপাশি বিডিআর ও সেনাবাহিনীও মোতায়েন করা হচ্ছে।

জানা গেছে, উপজেলা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করতে নির্বাচনের আগের দুইদিন, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের দুইদিনসহ মোট পাঁচদিন নির্বাচনী এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলাবাহিনী মোতায়েন থাকছে। নির্বাচনের দিন প্রতিটি সাধারণ কেন্দ্রে ১৪ জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ১৬ জন করে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্য মোতায়েন থাকবে।

আরটিভি অনলাইনের প্রতিনিধিদের পাঠানো খবর অনুযায়ী-

-------------------------------------------------------
আরও পড়ুন : সম্পূর্ণ সুস্থ কাদের, কথা বলছেন
-------------------------------------------------------

মানিকগঞ্জ

মানিকগঞ্জের সাত উপজেলার চারটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। বাকী তিন উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীর পাশাপাশি রয়েছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। সাত উপজেলায় চেয়ারম্যানপদে নয়জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪৯ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মানিকগঞ্জ সদর উপজেলায় ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হবে। ১০টার পর কেন্দ্রে কেন্দ্রে ভোটগ্রহণের সরঞ্জাম ও মালামাল পাঠানোর হয়েছে।

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের জন্য সকল প্রস্তুতি রয়েছে। নির্বাচনী পরিবেশও ভাল। আশা করছি ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সাত উপজেলায় মোট ভোটার রয়েছেন ১১ লাখ ১০ হাজার ৬৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৫২ হাজার ৭২১ জন এবং নারী ভোটার ৫ লাখ ৫৭ হাজার ৯৭৪ জন।

ঝিনাইদহ

ঝিনাইদহের ৪টি উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের জন্য নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু করেছেন জেলা রিটার্নিং অফিসার।

ঝিনাইদহ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সরোজ কুমার নাথ জানান, ভোটগ্রহণের জন্য কেন্দ্রে সদর উপজেলা, কালীগঞ্জ, শৈলকূপা ও হরিণাকুন্ডু উপজেলায় সকল প্রস্তুতিগ্রহণ করা হয়েছে।

নির্বাচনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা রয়েছে ৪২৩টি, এর মধ্যে ২৫৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসাবে ধরা হয়েছে। অন্যদিকে শৈলকূপা উপজেলা ১২০টি কেন্দ্রের মধ্যে ১০০টি কেন্দ্রকে ‘বেশি ঝুঁকিপূর্ণ’ বলা হচ্ছে। ঝিনাইদহে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

রাজবাড়ী

রাজবাড়ী চার উপজেলায় ভোটগ্রহণের সার্বিক প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। এর সঙ্গে দুইদিন ওইসব এলাকায় যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আজ শনিবার দুপুরে একযোগে রাজবাড়ী সদর, পাংশা, বালিয়াকান্দি ও গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে ভোটগ্রহণের স্বচ্ছ ব্যালট বাক্স, ব্যালট পেপার ও সিল সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং, পুলিং ও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে বুঝিয়ে দেয়া হচ্ছে।

এছাড়া, নির্বাচনে পরিবেশ সুষ্ঠু রাখতে নির্বাচনী এলাকায় বিজিবি ও র‌্যাবের অতিরিক্ত ফোর্স টহল দিচ্ছে।

কুষ্টিয়া

কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে ৩য় ধাপের উপজেলা নির্বাচনে কুষ্টিয়ার ৬টি উপজেলার মোট ৬১১টি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হচ্ছে।

আজ শনিবার সকাল থেকেই স্ব-স্ব ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসাররা দায়িত্বরত সহযোগীদের নিয়ে দলগতভাবে এসে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে এসব সরঞ্জাম গ্রহণ করেন। সন্ধ্যা পর্যন্ত এই কার্যক্রম চলবে।

এদিকে, নির্বাচন উপলক্ষে কুষ্টিয়া জেলাব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিজিবি সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে টহল দিচ্ছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজাদ জাহান জানান, নির্বাচন সুষ্ঠুভাবে শেষ করতে সব রকম ব্যবস্থা নেয়া হয়েছে, জেলা জুড়ে মোতায়েন করা হয়েছে ১৩ প্লাটুন বিজিবি।

কুষ্টিয়া সদর উপজেলায় প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতাউর রহমান আতা জয়ী হওয়ায় এই উপজেলায় শুধু ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের ভোট অনুষ্ঠিত হবে।

সাতক্ষীরা

সাতক্ষীরায় উপজেলা নির্বাচন অফিসগুলো থেকে শনিবার সকাল ১১টা থেকে নির্বাচন সামগ্রী প্রদানের কাজ শুরু হয়েছে।

সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসারের পক্ষ থেকে প্রত্যেক ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারের হাতে ব্যালট বাক্স, ব্যালটসহ নির্বাচন সামগ্রী তুলে দেয়া হয়। দায়িত্বভার বুঝিয়ে দেয়া হয় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ, আনছার ভিডিপি সদস্যদের।

জেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৫৯৭টি। এর মধ্যে ৪৯৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। মোট ভোটার রয়েছে ১৫ লাখ ৬০ হাজার।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. শরিফুল ইসলাম বলেন, সদরের ১৩৭টি ভোট কেন্দ্রের জন্য নির্বাচন প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। ভোট কেন্দ্রগুলোতে নির্বাচন সামগ্রী পাঠানোর কাজ শুরু হয়েছে।

লক্ষ্মীপুর

তৃতীয় ধাপে লক্ষ্মীপুরের ৫টি উপজেলা পরিষদ নির্বাচনে সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচন সরঞ্জামাদি।

শনিবার সকাল থেকে সদর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফাহমিদা মুস্তফা উপজেলা প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের দায়িত্ব বুঝিয়ে দিতে দেখা গেছে। একইভাবে জেলার অন্যান্য উপজেলার ভোট কেন্দ্রগুলোতে নির্বাচন সরঞ্জামাদি পাঠানো হচ্ছে।

এদিকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বিজিবি, র‌্যাব ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। বিভিন্ন স্থানে তারা টহলে দিচ্ছে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জেলার ৫টি উপজেলায় আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীসহ দলের ৬৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব উপজেলায় মোট ১২ লাখ ৩৪ হাজার ৬৯৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় রয়েছেন।

এদিকে জেলা পুলিশের পক্ষ থেকে ৪৫৮টি কেন্দ্রের মধ্যে ৩৪৬টি ভোট কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচনী কেন্দ্র নিয়ন্ত্রণের জন্য জেলায় ১৯শ’ পুলিশ সদস্য, ১১ প্লাটুন বিজিবি, ১০ প্লাটুন র‌্যাব সদস্য ও ৫ হাজার ৪৯৬ জন আনসার সদস্য রয়েছেন বলে জানান পুলিশ সুপার।

আরও পড়ুন :

এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ইসমাঈল ও সম্পাদক জাহির
হবিগঞ্জ প্রেসক্লাবের ১৬ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে মো. ইসমাঈল হোসেন (স্বদেশ বার্তা) সভাপতি ও সায়েদুজ্জামান জাহির (আরটিভি) সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা শেষে সকলের সর্বসম্মতিক্রমে প্রেসক্লাবের আজীবন সদস্য ও হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট আবু জাহির নতুন কমিটি ঘোষণা করেন। নতুন কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি আব্দুল মঈন টিপু (দৈনিক করতোয়া), যুগ্ম সাধারণ সম্পাদক শ্রীকান্ত গোপ (নিউজ ২৪ টিভি), কোষাধ্যক্ষ শরীফ চৌধুরী (ইসলামি টিভি), দপ্তর ও প্রকাশনা সম্পাদক এসএম সুরুজ আলী (এশিয়ান টিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ নূর উদ্দিন (জিটিভি)। আর কার্যনির্বাহী  সদস্য হিসেবে মনোনীত হয়েছেন, মনসুর উদ্দিন আহমেদ ইকবাল (ইত্তেফাক), মোহাম্মদ নাহিজ (বাংলাভিশন), মো. ফজলুর রহমান (দৈনিক জনতার এক্সপ্রেস), শোয়েব চৌধুরী (দেশ রূপান্তর), গোলাম মোস্তফা রফিক  (দৈনিক হবিগঞ্জ সমাচার), রাশেদ আহমদ খান (মানবজমিন), আলমগীর খান (বিটিভি), হারুনুর রশিদ চৌধুরী (এনটিভি), সৈয়দ এখলাছুর রহমান খান (যুগান্তর)। এর আগে প্রেসক্লাবের বিদায়ী কমিটির সভাপতি হারনুর রশিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকনের পরিচালনায় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সদস্য মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, গোলাম মোস্তফা রফিক, ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, মোহাম্মদ শাবান মিয়া প্রমুখ। এজে
হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ইসমাঈল ও সম্পাদক জাহির
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ, সম্পাদক নির্মলেন্দু
ফরিদপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে ইমতিয়াজ হাসান রুবেল সভাপতি  এবং নির্মলেন্দু চক্রবর্তী শঙ্কর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর একটা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। বিকেল তিনটা থেকে ভোট গণনা শুরু হয়। নির্বাচনে ৯১ জন সদস্যের মধ্যে ৮৪জন সদস্য ভোট দেন। দুই বছর মেয়াদী নতুন কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ ফয়েজ আহমেদ, আমিনুর রহমান ও জুবায়ের জাকির। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন শেখ মনির হোসেন, অর্থ সম্পাদক হয়েছেন জাকির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন সঞ্জিব দাস, দপ্তর সম্পাদক হয়েছেন বি কে সিকদার, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক হয়েছেন মাহবুব হোসেন। নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন এস এম মনিরুজ্জামান, রুহুল আমিন, মনিরুল ইসলাম, শফিকুল ইসলাম, বিজয় পোদ্দার ও এম এ আজিজ। এজে
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ, সম্পাদক নির্মলেন্দু
দেশের উন্নয়নের সঙ্গে ইনস্যুরেন্স সেক্টরও এগিয়ে যাচ্ছে: মোরশেদ আলম (ভিডিও)
ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান আলহাজ মোরশেদ আলম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সব দিক থেকে এগিয়ে যাচ্ছে, সেই সঙ্গে ইনসুরেন্স সেক্টরও তার সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের ফয়স লেকে ন্যাশনাল লাইফ ইনসুরেন্স কোম্পানি লিমিটেডের বৃহত্তর চট্টগ্রামের কর্মী সম্মেলন ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।   এ সময় আলহাজ মোরশেদ আলম বলেন, ইনসুরেন্স ব্যবসার ভবিষ্যৎ আছে। সরকার বীমা খাত নিয়ে কাজ করে যাচ্ছে। ন্যাশনাল লাইফ সরকারকে বিরাট অংকের ট্যাক্স দিয়ে থাকে। ন্যাশনাল লাইফে ২০ হাজারের মতো লোক কাজ করে। অনুষ্ঠানে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা জামাল এম. এ. নাসের বলেন,  ন্যাশনাল লাইফ ধীরে ধীরে বড় হচ্ছে। সাড়ে সাতশ কোটি টাকার বীমা দাবীর টাকা পরিশোধ করেছে। এ সময় ন্যাশনাল লাইফের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।   অনুষ্ঠানে আলহাজ মোরশেদ আলমের সহধর্মিণী বিলকিস নাহার উপস্থিত ছিলেন। এ ছাড়াও কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক খসরু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিচালক নাদের খান, ইঞ্জিনিয়ার আলী আহমদসহ কোম্পানির উধ্বর্তন কর্মকর্তারা। এজে/ এমকে
দেশের উন্নয়নের সঙ্গে ইনস্যুরেন্স সেক্টরও এগিয়ে যাচ্ছে: মোরশেদ আলম (ভিডিও)
নিটিং ব্যবসায়ীদের প্রতি মাসে ৮০০ কোটি টাকা লোকসান হচ্ছে
সময়মতো বায়াররা ক্রয়কৃত নিটিং পণ্যের মূল্য পরিশোধ না করায় নারায়ণগঞ্জে নিটিং ব্যবসায় মাসে ৮০০ কোটি টাকা লোকসান গুনছেন ব্যবসায়ীরা। এতে এই ব্যবসা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন প্রায় অর্ধশতাধিক ব্যবসায়ী। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে ফতুল্লার বিসিক শিল্পনগরীতে অবস্থিত বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের ভবনে বার্ষিক প্রতিবেদন সভায় ব্যবসায়ীদের বক্তব্যে এ তথ্য উঠে এসেছে। এ সময় বক্তারা বলেন, ব্যবসায়ীদের মধ্যে ঐক্য না থাকায় কোনও কোনও ব্যবসায়ী কম মজুরিতে ওয়ার্ক অর্ডার নিচ্ছেন। যে মজুরিতে তারা অর্ডার নিচ্ছেন ওই মজুরিতে তাদের লাভ তো দূরের কথা প্রায় ৩ থেকে ৪ টাকা লোকসান গুনতে হয়। ফলে গত ছয় মাসে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে প্রায় অর্ধশত নিটিং কারখানা বন্ধ হয়ে গেছে বলে জানা গেছে। এ বিষয়ে বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সেলিম সারোয়ার বলেন, নিটিং ব্যবসায়ীদের মধ্যে ঐক্য নেই। ফলে কেউ কেউ গোপনে কম মজুরিতে কাজের অর্ডার নিচ্ছেন। ফলে মাসে প্রায় ৮০০ কোটি টাকা নিটিং ব্যবসায়ীদের লোকসান গুনতে হচ্ছে। তিনি আরও বলেন, নিটিং ব্যবসায়ীদের মন্দা কাটিয়ে উঠতে নিটিং মূল্য নির্ধারণে ৭৮ সদস্য উপকমিটি গঠন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি আবুল বাশার ও রকিবুল হাসান রাকিব, পরিচালক আবু বক্কর সিদ্দিক, নিজাম মুন্সি, নির্মল চন্দ্র রায়সহ আরও অনেকে। এজে
নিটিং ব্যবসায়ীদের প্রতি মাসে ৮০০ কোটি টাকা লোকসান হচ্ছে
কথা বলুন আপনার ওসির সঙ্গে
‘কথা বলুন আপনার ওসির সঙ্গে। আপনার যে কোনও সমস্যা নির্ভয়ে বলুন।’ জনসম্মুখে এমনই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করেছেন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন। সোমবার (৩০ ডিসেম্বর) দত্তপাড়া ইউনিয়নের আজিজিয়া মাদ্রাসার সামনে ও চন্দ্রগঞ্জ বাজারে ‘কথা বলুন আপনার ওসির সাথে’ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বাজারে আগত জনসাধারণের মধ্যে অনেকে সরাসরি ওসির কাছে তাদের সমস্যা তুলে ধরেন। ওসি জসীম উদ্দীন তাদের সমস্যা লিখে নেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, তাদের থানা এলাকায় চুরি, ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, যৌন হয়রানি, মাদক এ বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না। এ সময় তিনি পুলিশকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মফিজ উদ্দিন ও চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন। এজে
কথা বলুন আপনার ওসির সঙ্গে
আরও পড়ুন
শেষ ধাপের উপজেলা নির্বাচনের ফলাফল
বিজয়নগরে নৌকাকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থীর জয়
উপজেলার শেষ ধাপের ভোট মোটামুটি সুষ্ঠু হয়েছে: ইসি সচিব
শেষ ধাপের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা