
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াতের আমীর ও উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতিকে সাতটি ককটেলসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার গভীর রাতে উপজেলার জংলীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জামায়াত নেতার নাম মোতালেব হোসেন (৩৮)। তিনি ওই উপজেলার দুর্গানগর ইউনিয়নের বালশাবাড়ি গ্রামের আব্দুস সামাদের ছেলে ও দুর্গানগর ইউনিয়ন জামায়াতের আমীর।
উল্লাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান কওশিক আহম্মেদ জানান, মোতালেব হোসেনের বিরুদ্ধে নাশকতা ও পুলিশের কাজে বাধাদানের অভিযোগে একাধিক মামলা রয়েছে।
বুধবার গভীর রাতে জংলীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে সাতটি ককটেল উদ্ধার করা হয়। আজ দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে।
জেবি



