
দীর্ঘ এক মাসেরও বেশি সময় পর মেহেরপুরে দেখা মিলেছে বৃষ্টির। যদিও হালকা বৃষ্টি তারপরেও নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ।
শুক্রবার (৯ জুন) দুপুরে এক পশলা বৃষ্টিতে শীতল করে পরিবেশ।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টায় এ অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকেই আকাশে ঘনকালো মেঘ দেখা গেছে। আর জুমার নামাজের পরপরই দেখা মেলে কাঙ্ক্ষিত সেই বৃষ্টির।
দীর্ঘ একমাস বৃষ্টি না থাকা এবং প্রকৃতিতে দাবদাহ বাড়তে থাকায় অস্বস্তি বাড়তে থাকে। এর সঙ্গে কয়েক দিন থেকে যুক্ত হয় অতিমাত্রার লোডশেডিং। ফলে জনজীবনে নেমে আসে নানা বিপর্যয়। এরপর এই বৃষ্টি জনজীবনে এনেছে স্বস্তি।




