
কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর শিল্পাঞ্চলের জন্য ইন্ডাস্ট্রিয়াল পুলিশের যাত্রা শুরু হয়েছে।
রোববার (২৪ জুলাই) বিকেলে কুমিল্লা হাউজিং এস্টেটে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপারের কার্যালয় উদ্বোধন করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ঢাকা হেডকোয়ার্টারের অ্যাডিশনাল ইন্সপেক্টর মো. মাহাবুর রহমান।
মাহাবুর রহমান বলেন, উদ্বোধনের পর থেকেই ইন্ডাস্ট্রিয়াল পুলিশ শিল্প এলাকায় শিল্প-প্রতিষ্ঠানের নিরাপত্তা বিধান এবং সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে।এ ছাড়া শিল্পাঞ্চলে চুরি, ছিনতাই, ডাকাতি নিরসনে শিল্প এলাকায় শিল্প-প্রতিষ্ঠানের নিরাপত্তা বিধান এবং সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে।
উদ্বোধনকালে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৭ এর পুলিশ সুপার আবু আহাম্মদ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এফ এম আব্দুল মঈন,কুমিল্লা বিজিবি সেক্টর কমান্ডার ও উপ-মহাপরিচালক কর্ণেল মারুফুল আবেদীন, কুমিল্লা জেলা প্রশাসক কামরুল হাসান,অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ও পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম বার।
এ সময় আরও উপস্থিত ছিলেন, কুমিল্লা ইপিজেড নির্বাহী পরিচালক জিল্লুর রহমান, মহানগর মুক্তিযুদ্ধা কমান্ডার মকবুল, কুমিল্লা চেম্বার অব কমার্স ভাইস প্রেসিডেন্ট জামালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।




