
নোয়াখালীর সুবর্ণচরে এক বৃদ্ধের পায়ুপথে টর্চলাইট ঢুকিয়ে নির্মম নির্যাতন করার অভিযোগ উঠেছে চরওয়াপদা ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মান্নান ভূঁইয়ার বিরুদ্ধে।
রোববার (৩ জুলাই) দুপুরে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে দেড় ঘণ্টা অস্ত্রোপচারের পর টর্চলাইটটি বের করা হয়। এর আগে শনিবার (২ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে ইউনিয়নের থানারহাট সংলগ্ন আমানতগঞ্জে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর নাম শেখ নাসির উদ্দিন মাইজভাণ্ডারী (৬০)।
ভুক্তভোগী শেখ নাসির উদ্দিনের ছেলে একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. রিপন জানান, শনিবার (২ জুলাই) রাতে স্থানীয় থানারহাট বাজার থেকে বাড়ি ফিরছিলেন তার বাবা। পথে আমানতগঞ্জের দক্ষিণ পাশে জাহের মেম্বারের পুরাতন বাড়ি সংলগ্ন ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহনেওয়াজের নেতৃত্বে দুর্বৃত্তরা তার বাবার পথ রোধ করেন। এ সময় দুর্বৃত্তরা তার বাবার মুখ বেঁধে মারধর করেন। একপর্যায়ে তার বাবার পায়ুপথে একটি টর্চলাইট ঢুকিয়ে দেন। এ সময় তার বাবা জ্ঞান হারিয়ে ফেললে দুর্বৃত্তরা তাকে ফেলে চলে যান। পরে জ্ঞান ফিরলে তার বাবা চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে। এদিকে আজ নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
নোয়াখালী জেনারেল হাসপাতেল আবাসিক চিকিৎসা কর্মকর্তা সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, জেনারেল সার্জন ডা. ফজলুর রহমান মানিকের নেতৃত্বে অপারেশন করা হয়। বর্তমানে রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত শাহনেওয়াজের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান ভূঁইয়া দাবি করেন, এ ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নয় তিনি। ঘটনাটি জানতেনও না। পরে লোক মাধ্যমে শুনেছেন তিনি।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাস জানান, এ খবরটি তিনি লোকমুখে শুনেছেন। পরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। একই সঙ্গে এ ঘটনায় ব্যবস্থা নেওয়ার জন্য একজন উপ-পরিদর্শককে (এসআই) দায়িত্ব দিয়েছেন।




