
মহামারি করোনাভাইরাস প্রতিরোধ ও জেলায় করোনায় আক্রান্ত রোগীদের সহযোগিতায় করোনা পর্যবেক্ষণ হেল্প সেলের উদ্বোধন করা হয়েছে। জেলা বিএনপির উদ্যোগে সোমবার (২৩ আগস্ট) সন্ধ্যায় শহরের গীতাঞ্জলি সড়কের জেলা বিএনপির কার্যালয়ে এ সেলের উদ্বোধন করা হয়।
করোনা হেল্প সেলের সার্বিক সহযোগিতায় দায়িত্ব পালন করছেন ড্যাব কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও জেলা বিএনপির সদস্য ডাঃ ইব্রাহিম রহমান বাবু। আলোচনা সভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য মসিউর রহমানের তত্ত্বাবধানে করোনা পর্যবেক্ষণ হেল্প সেলের কার্যক্রমের উদ্বোধন করা হয়। হট লাইনে ফোন করলে বিনামূল্যে ঔষধ অক্সিজেন সেবা দেওয়া হবে ।
জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক এম শাহজাহান আলীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুল আলিম, জেলা যুবদলের সভাপতি আহসান হাবীব রনক, সদর থানা যুবদলের আহবায়ক আশরাফুল ইসলাম আশরাফ, জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক শামসুর রহমান, ঝিনাইদহ জেলা তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী মুন্নাফ, ঝিনাইদহ জেলা তাঁতীদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম, ঝিনাইদহ জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মিরাজুল ইসলাম মিরাজ, বিএনপি চেয়ারপার্সন মসিউর রহমানের কনিষ্ঠ পুত্র ও ঢাকা মহানগর ছাত্রদল (পশ্চিম) ছাত্রদলের যুগ্ম আহবায়ক শোয়েব রহমান বাপ্পি প্রমুখ।
এমআই




