
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ধানক্ষেত থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী।
আজ সোমবার সন্ধ্যায় উপজেলার কামরাবাদ ইউনিয়নের সোনাকান্দর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে রাতেই তাকে দাফন করা হয়।
সোনাকান্দর গ্রামের কৃষক আব্দুল বারেক জানান, বিকেলে তিনি নিজের ধানক্ষেতে পানি দিতে যান। এ সময় ক্ষেতে একটি ব্যাগ দেখতে পাওয়া যায়। ব্যাগটি খোলে দেখেন ভেতরে একটি নবজাতকের মরদেহ।মুহূর্তেই খবরটি এলাকায় ছড়িয়ে গেলে স্থানীয় মানুষজন ঘটনাস্থলে ভিড় করে।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোহাম্মদ ফজলুল করীম আরটিভি নিউজকে জানান, ধানক্ষেতে একদিন বয়সী নবজাতকের মরদেহ উদ্ধারের খবর পেয়েছি। কারও কোনও অভিযোগ না থাকায় স্থানীয়ভাবে দাফনের অনুমতি দেয়া হয়েছে।
জেবি




