
মুসলমান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল-আজহা উপলক্ষে টানা পাঁচদিন বন্ধের পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
হিলি পানামা পোর্ট লিংকের জনসংযোগ কর্মকর্তা সোহরাব মল্লিক প্রতাপ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কুরবানি ঈদ উপলক্ষে গেল ৩১ জুলাই থেকে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ ছিল।
পাঁচদিন বন্ধের পর আবারও বুধবার সকাল থেকে যথারীতি নিয়মে বন্দরের আমদানি-রপ্তানির সব কার্যক্রম স্বাভাবিক হয়েছে।
তিনি আরও জানান, ভারতীয় মালবাহী ট্রাকগুলো বন্দরে প্রবেশ করছে এবং পণ্যগুলো আনলোড হয়ে দেশি ট্রাকগুলো লোড হয়ে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যাওয়া শুরু করেছে।
জেবি




