
বরগুনার আমতলী উপজেলার লোচা এলাকায় পায়রা নদীর পাশে লোচা স্লুইস গেট খালে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা (৩০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মৃত ব্যক্তির পরনে ছিল সাদা রঙের হাফ হাতা গেঞ্জি (পেছনে স্টাইপ, সামনের অংশে প্রিন্ট করা) ও সবুজ রঙের ছাপা লুঙ্গি। ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে আনা হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার আরটিভি অনলাইনকে জানিয়েছেন, আজ রোববার কাল আটটার দিকে লোচা স্লুইস গেট খালে ভাসমান অবস্থায় ওই যুবকের মরদেহ ভাসতে দেখে আমতলী থানা পুলিশকে জানানো হয়। পুলিশ গিয়ে সকাল সাড়ে আটটার দিকে খাল থেকে মরদেহটি উদ্ধার করেছে। এ ব্যাপারে আমতলী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
জেবি




