ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

মেট্রোরেল উদ্বোধন অনুষ্ঠানে যা থাকছে

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২২, ১১:১৭ এএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, ১২:৪০ পিএম
ফাইল ছবি

দেশের সর্ববৃহৎ প্রকল্প মেট্রোরেল আগামীকাল বুধবার (২৮ ডিসেম্বর) উদ্বোধন করা হবে। শুরুতে রাজধানীর দিয়াবাড়ি থেকে মেট্রোরেলের এমআরটি-৬ লাইনের মাধ্যমে আগারগাঁও অংশে চলাচলে জন্য খুলে দেওয়া হবে।

ইতোমধ্যে মেট্রোরেল উদ্বোধনের পূর্ণাঙ্গ অনুষ্ঠানসূচি চূড়ান্ত করেছে নির্মাণ ও রক্ষণাবেক্ষণকারী সরকারি প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

সূচি অনুযায়ী, বুধবার বেলা ১১টায় উত্তরা ১৫ নম্বর সেক্টরের সি-১ ব্লকের খেলার মাঠে মেট্রোরেল উদ্বোধনের জন্য উপস্থিত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১১টা ৫ মিনিটে উদ্বোধনী ফলকের প্রতিরূপ জনসম্মুখে উন্মোচন করবেন তিনি।

উদ্বোধন শেষে মেট্রোরেলের প্রথম যাত্রী হিসেবে টিকিট কেটে ট্রেনে চড়ে আগারগাঁও স্টেশনে ভ্রমণ করবেন প্রধানমন্ত্রী। পরদিন থেকেই মেট্রোরেলে যাত্রী পরিবহন শুরু হবে। প্রথম দিকে দিয়াবাড়ি-আগারগাঁও রুটের ৯টি স্টেশনের মধ্যে তিনটিতে (দিয়াবাড়ি, পল্লবী ও আগারগাঁও) যাত্রী ওঠানামা করবে।

মেট্রোলের নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা সরকারি প্রতিষ্ঠান ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, জনবল সংকট ও অপ্রতুল প্রস্তুতির কারণে আপাতত সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কয়েক দফা বিরতি দিয়ে ট্রেন চলাচল করবে। সম্পূর্ণ কাজ শেষ হওয়ার পর ভোর সাড়ে ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত সাড়ে তিন মিনিট অন্তর চলবে ট্রেন।

উল্লেখ্য, সরকার মেট্রোরেলের পরিকল্পনা, সার্ভে, ডিজাইন, অর্থায়ন, নির্মাণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য ২০১৩ সালের ৩ জুন ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) প্রতিষ্ঠা করে।

২০১৬ সালের ২৬ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে প্রথম মেট্রোরেলের লাইন-৬ (উত্তরা থেকে মতিঝিল) নির্মাণ কাজের উদ্বোধন করেন। ২২ হাজার কোটি টাকা ব্যয়ে ১৬টি স্টেশন ও ২৪টি ট্রেনের মাধ্যমে ঘণ্টায় ৬০ হাজার যাত্রী পরিবহনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

২০২৪ সালে এমআরটি-৬ লাইন মতিঝিল পর্যন্ত চালুর পর পিক আওয়ারে ঘণ্টায় ৬০ হাজার এবং দিনে ৪ লাখ ৮৩ হাজার যাত্রী হবে বলে সমীক্ষায় বলা হয়েছে।

মেট্রোরেল উদ্বোধনের পূর্ণাঙ্গ অনুষ্ঠানসূচি :

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাসায় সাংবাদিকের ঝুলন্ত মরদেহ, স্বামীর নামে মামলা
রাজধানীর হাতিরঝিল এলাকার মগবাজারে নিজ বাসা থেকে শবনম শারমিন (৩০) নামে এক নারী সাংবাদিকের মরদেহ উদ্ধারের ঘটনায় স্বজনরা আত্মহত্যার প্ররোচনার মামলা করেছেন। বুধবার (২৮ ডিসেম্বর) রাতে হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহটি দেখে মনে হচ্ছে ছয় থেকে সাত দিন আগে তিনি মারা গেছেন। কারণ, মরদেহটি পচে দুর্গন্ধ বের হয়েগেছে। আব্দুল কুদ্দুস বলেন, বুধবার রাতে শবনম শারমিনের বড় বোন শবনম পারভীন বাদী হয়ে বোনের স্বামীকে আসামি করে আত্মহত্যার প্ররোচনার মামলা করেছেন। শবনমের মরদেহের ময়নাতদন্ত ও সুরতহাল প্রতিবেদনে জানা যায়, ছয় থেকে সাত দিন আগে তার মৃত্যুর হওয়ায় মুখমণ্ডলসহ সারা শরীর পচে গিয়েছে। গলায় অর্ধচন্দ্রাকৃতির দাগ আছে। এর আগে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে বড় মগবাজারের ৩০৮ নম্বর বাড়ির পঞ্চম তলা থেকে শবনম শারমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় তার পরনে ছিল একটি ম্যাক্সি। গলায় ওড়না ফাঁস দেওয়া ছিল। জানা যায়, শবনমের স্বামী সাইদুল ইসলাম একটি বেসরকারি টেলিভিশনের সাবেক প্রতিবেদক। স্বামীকে নিয়ে গত মার্চ মাসে এই বাসাটি ভাড়া নেন তিনি। তিনি ঝিনাইদহ সদর উপজেলার হারুনুর রশিদের মেয়ে। নিহত শবনম শারমিন দ্য রিপোর্টে কাজ করতেন। এর আগে তিনি বাংলাদেশ পোস্ট নামক একটি পত্রিকায় ফটো সাংবাদিক হিসেবে কাজ করতেন।
বাসায় সাংবাদিকের ঝুলন্ত মরদেহ, স্বামীর নামে মামলা
মেট্রোরেলে যাত্রী পরিবহন শুরু (ভিডিও)
বিশ্বের উন্নত দেশগুলোর মতো বাংলাদেশের মানুষও এখন থেকে বিদ্যুৎ চালিত দ্রুতগতির মেট্রোরেলে চড়তে পারছে। দীর্ঘ প্রতীক্ষার পর রাজধানীবাসীর কাঙ্ক্ষিত চাওয়া মেট্রোরেলে বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহন শুরু। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ৮টায় প্রথম ট্রেনটি রাজধানীর উত্তরার দিয়াবাড়ি স্টেশন থেকে আগাঁরগাওয়ের উদ্দেশে ছেড়ে আসে। এর আগে, গতকাল বুধবার বেলা ১১টা ৫ মিনিটে স্বপ্নের মেট্রোরেলের মেট্রোরেল উদ্বোধনে ছোটবোন শেখ রেহানাকে নিয়ে উত্তরার দিয়াবাড়িতে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৫নং সেক্টরের খেলার মাঠে উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তারা। এর আগে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, ২৯ তারিখ সকাল থেকে আমাদের যে কর্মসূচি আছে, সেখানে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সর্বোচ্চ চার ঘণ্টা মেট্রোরেল চালানো হবে। প্রথমদিকে কোনো স্টেশনে ট্রেন দাঁড়াবে না। উত্তরা থেকে একটি ট্রেন, আরেকটি ট্রেন আগারগাঁও স্টেশন থেকে যাত্রা শুরু করবে। উভয়দিকে ট্রেনগুলো প্রতি ১০ মিনিট পরপর চলাচল করবে। তিনি আরও বলেন, আমাদের প্রত্যাশা হলো তিন মাস পরে, সেটি ২৬ মার্চও হতে পারে, আমরা ওই দিন থেকে পূর্ণ অপারেশনে যাব। এ সময়ের মধ্যে মানুষ মেট্রোরেলে চড়ায় অভ্যস্ত হয়ে যাবেন, এটা আমাদের বিশ্বাস। শুরুতে মেট্রোরেল পূর্ণাঙ্গ অপারেশনে যাচ্ছে না। উল্লেখ্য, আগামী বছর ডিসেম্বরে মতিঝিল পর্যন্ত চলাচল করবে দেশের প্রথম বিদ্যুৎ চালিত ট্রেন। আর কমলাপুর পর্যন্ত চলাচল করতে অপেক্ষা করতে হবে ২০২৫ সাল পর্যন্ত। কমলাপুর পর্যন্ত রেল আসতে মোট ৭০ মেগাওয়াট চাহিদার মধ্যে ৩৫ মেগাওয়াট সরবরাহ করবে ডেসকো আর বাকিটুকু দেওয়ার কথা রয়েছে ডিপিডিসির।
মেট্রোরেলে যাত্রী পরিবহন শুরু (ভিডিও)
মেট্রোরেল চলতে যত মেগাওয়াট বিদ্যুৎ লাগবে
দেশের ইতিহাসে প্রথমবারের মতো চাকা ঘুরছে স্বপ্নের মেট্রোরেলের। প্রাথমিকভাবে চালু হতে যাওয়া উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১১.৭৩ কিলোমিটার রেলপথ চলাচলে প্রয়োজন হবে ৯ মেগাওয়াট বিদ্যুৎ। আর উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল চলাচলে প্রতিদিন মোট ৭০ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন হবে। বর্তমানে মেট্রোরেলের বিদ্যুৎ সরবরাহ করছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)। ডেসকো সূত্র জানায়, বৈদ্যুতিক ট্রেন পরিচালনার জন্য নিরবিচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ বিবেচনা করে মেট্রোরেল কর্তৃপক্ষ ডেসকোর উত্তরার ১৮ নম্বর সেক্টরে অবস্থিত ১৩২-৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র ও টঙ্গীর ২৩০-১৩২ কেভি গ্রিড উপকেন্দ্র থেকে দুটি ১৩২ কেভি লাইনের মাধ্যমে উত্তরা দিয়াবাড়ির মেট্রোরেলের নিজস্ব ১৩২-৩৩ কেভি উপকেন্দ্র স্থাপনের পরিকল্পনা গ্রহণ করে। আরও পড়ুন: মেট্রোরেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক কাওসার আমীর আলী জানান, ডেসকো ২০২১ সালের ৮ মার্চ উত্তরার ১৩২-৩৩ কেভি উপকেন্দ্র থেকে বিদ্যুৎ সংযোগ দেয়। এই রেল পরিচালনার জন্য ডেসকো প্রান্ত থেকে মোট ৩৫ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হবে। প্রাথমিকভাবে মেট্রোরেল কর্তৃপক্ষ ৯ মেগাওয়াটের জন্য চুক্তি করেছে এবং বর্তমানে পরীক্ষার জন্য গড়ে ২ মেগাওয়োট ব্যবহার করছে। চাহিদা অনুযায়ী মেট্রোরেল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় বিদ্যুৎ দেওয়ার জন্য ডেসকোর পূর্ণ প্রস্তুতি আছে। আরও পড়ুন: মেট্রোরেলের নামফলক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ বিভাগ জানায়, পাওয়ার গ্রিড অব বাংলাদেশের (পিজিসিবি) মূল তত্ত্বাবধানে ডেসকো, ডিপিডিসি সমন্বিতভাবে মেট্রোরেলের মোট বিদ্যুৎ সরবরাহ করবে। কোনো কারণে জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ পাওয়া না গেলে বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে। বিশেষ পরিস্থিতিতে মেট্রোরেলের এনার্জি স্টোরেজ সিস্টেম (ইএসএস) থেকে বিদ্যুৎ সরবরাহ করে মেট্রোরেলকে নিকটবর্তী স্টেশনে নিয়ে আসা হবে। আগামী বছর ডিসেম্বরে মতিঝিল পর্যন্ত চলাচল করবে দেশের প্রথম বিদ্যুৎ চালিত ট্রেন। আর কমলাপুর পর্যন্ত চলাচল করতে অপেক্ষা করতে হবে ২০২৫ সাল পর্যন্ত। কমলাপুর পর্যন্ত রেল আসতে মোট ৭০ মেগাওয়াট চাহিদার মধ্যে ৩৫ মেগাওয়াট সরবরাহ করবে ডেসকো আর বাকিটুকু দেওয়ার কথা রয়েছে ডিপিডিসির। আরও পড়ুন: মেট্রোরেলের প্রথম নারী চালক আফিজার অন্যরকম দিন আরও পড়ুন: দৈনিক ৮ কোটি টাকার যাতায়াত সময় বাঁচাবে মেট্রোরেল লাইন-৬ আরও পড়ুন: মেট্রোরেলে ভ্রমণে যাদের ভাড়া লাগবে না আরও পড়ুন: যেভাবে মেট্রোরেলের টিকিট কাটবেন
মেট্রোরেল চলতে যত মেগাওয়াট বিদ্যুৎ লাগবে
মেট্রোরেলের প্রথম নারী চালক আফিজার অন্যরকম দিন
তীব্র যানজটে নাকাল রাজধানীবাসীর জন্য আশীর্বাদ হয়ে দেশের ইতিহাসে প্রথমবারের মতো চাকা ঘুরছে স্বপ্নের মেট্রোরেলের। আর এই স্বপ্নযাত্রার প্রথম চাল হচ্ছেন লক্ষ্মীপুরের মেয়ে মরিয়ম আফিজা। বুধবার (২৮ ডিসেম্বর) দিনটি অবশ্যই আফিজার জন্য স্মরণীয় হয়ে থাকবে। কারণ, দেশ মেট্রোযুগে প্রবেশের মাহেন্দ্রক্ষণে নেতৃত্বদিচ্ছেন তিনি। তার পরিচালনায় ট্রেনে যাত্রী হিসেবে চেপে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অপেক্ষার প্রহর ঘুচিয়ে আজ উদ্বোধন হতে চলেছে দেশের প্রথম বিদ্যুৎচালিত মেট্রোরেল প্রকল্পের। এ যাত্রায় সংযুক্ত রয়েছেন ছয় নারী চালক। তাদের মধ্যে মরিয়ম আফিজা উদ্বোধনী দিনই চালকের আসনে বসার যাবতীয় প্রস্তুতি শেষ করেছেন। আরও পড়ুন: দৈনিক ৮ কোটি টাকার যাতায়াত সময় বাঁচাবে মেট্রোরেল লাইন-৬ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক। তিনি বলেন, মেট্রোরেল উদ্বোধনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ যাত্রায় ছয় নারীকে চালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের ট্রেন পরিচালনার কারিগরি ও প্রায়োগিক প্রশিক্ষণ দিয়েছেন মেট্রোরেলের নির্মাতা প্রতিষ্ঠান জাপানের মিতসুবিশি-কাওয়াসাকি কোম্পানির বিশেষজ্ঞরা। লক্ষ্মীপুরের মেয়ে মরিয়ম আফিজা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। গত বছরের ২ নভেম্বর ‘ট্রেন অপারেটর’ হিসেবে নিয়োগ পেয়েছেন মরিয়ম আফিজা। এই পদে মোট ২৫ জনের মাঝে যে দুজন নারী নিয়োগ পেয়েছেন, তার মধ্যে মরিয়ম একজন। টানা এক বছর প্রশিক্ষণ নিয়ে পাকা চালক হিসেবে নিজেকে তৈরির কথা জানিয়েছেন তিনি। মেট্রোরেলের চালক হতে পেরে উচ্ছ্বসিত মরিয়ম আফিজা বলেন, ২০২১ সালের ২ নভেম্বরে আমি নিয়োগ পাই। এর আগে চালক হিসেবে কোথাও কাজ করিনি। নিয়োগ পাওয়ার পর থেকে আমি কয়েকটি ট্রেনিং করেছি এখনও ট্রেনিংয়ের মধ্যেই আছি। দেশের ইতিহাসের গর্বিত অংশ হতে যাওয়া মেট্রোর নারী চালক মরিয়ম আফিজা চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ রেলওয়ের ট্রেনিং একাডেমিতে দুই মাসের প্রশিক্ষণ নিয়েছেন। পরে ঢাকায় আরও চার মাস প্রশিক্ষণ নেন। এরপর উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেলের ডিপোতে কারিগরি ও প্রায়োগিক প্রশিক্ষণ নিয়েছেন। দেশের প্রথম মেট্রোরেলে চাকরির জন্য আগ্রহ থেকেই আবেদন করেন মরিয়ম। তিনি আরটিভিকে বলেন, মেট্রোরেল অনেকের মতো আমার কাছেও একটা স্বপ্ন। আমি নিজে ট্রেন চালাব, এটা ভেবেই বেশ আনন্দ লাগছে। আজ (বুধবার) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে দুপুরের দিকে টিকিট কেটে ও সবুজ পতাকা নাড়িয়ে প্রথম যাত্রী হয়ে মেট্রোরেলে উত্তরা থেকে আগারগাঁওয়ে ভ্রমণ করবেন তিনি। আরও পড়ুন মেট্রোরেলে ভ্রমণে যাদের ভাড়া লাগবে না টিকিটের চেয়ে বেশি পথ ভ্রমণ করলে ভাড়া ১০ গুণ যেভাবে মেট্রোরেলের টিকিট কাটবেন
মেট্রোরেলের প্রথম নারী চালক আফিজার অন্যরকম দিন
মেট্রোরেলে ভ্রমণে যাদের ভাড়া লাগবে না
মেট্রোরেলের যুগে পা রাখছে বাংলাদেশ। আর কয়েক ঘণ্টা পরই দেশের সর্ববৃহৎ প্রকল্প মেট্রোরেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীকে যানজট মুক্ত রাখতে এই রেল চলবে ১০০ কিলোমিটার গতিতে। মাত্র ২০ মিনিটে পাড়ি দেবে ১০ কিলোমিটার পথ। এদিন নিজ হাতে টিকিট কেটে মেট্রোরেলের প্রথম যাত্রী হবেন প্রধানমন্ত্রী। মেট্রোরেলের ভাড়ার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। কিন্তু মেট্রোরেলে চলাচল করতে শিশু ও বীর মুক্তিযোদ্ধাদের ভাড়া দিতে হবে না বলে জানিয়েছে এই কোম্পানিটি। তবে অবশ্যই শিশুর উচ্চতা তিন ফুটের কম হতে হবে এবং সঙ্গে অভিভাবকের থাকতে হবে। কিন্তু অভিভাবক সঙ্গে না থাকলে ও তিন ফুটের বেশি হলেই তাকে গুনতে হবে প্রতি কিলোমিটারে ৫ টাকা। আর সর্বনিম্ন ভাড়া ২০ টাকা। অর্থাৎ মেট্রোরেলে চড়তেই লাগবে ২০ টাকা। আরও পড়ুন: যেভাবে মেট্রোরেলের টিকিট কাটবেন ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক জানান, আপাতত মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন (দিয়াবাড়ি) থেকে সরাসরি ট্রেন আসবে আগারগাঁও স্টেশনে। ভাড়া হবে ৬০ টাকা। মাঝে কোনো স্টেশনে ট্রেন থাকবে না। আগামী ২৬ মার্চ থেকে মাঝের সব স্টেশনে যাত্রা ওঠানামা শুরু হবে। এদিকে মেট্রোরেলে বাসের মতো শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া থাকছে না। তবে যারা ম্যাস র‌্যাপিড ট্রানজিট বা এমআরটি পাস ব্যবহার করবেন, তারা ১০ শতাংশ ছাড় পাবেন। পূর্ব ঘোষণা অনুযায়ী, মেট্রোরেলে সর্বনিম্ন ভাড়া ২০ টাকা। উত্তরা দিয়াবাড়ি (উত্তরা নর্থ স্টেশন) থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত ভ্রমণ করলে ভাড়া গুনতে হবে ৬০ টাকা। উত্তরা নর্থ থেকে পল্লবী ও মিরপুর-১১ স্টেশন পর্যন্ত ৩০ টাকা, মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন পর্যন্ত ৪০ টাকা এবং শেওড়াপাড়া স্টেশন পর্যন্ত ৫০ টাকা। এ ছাড়া পল্লবী থেকে মিরপুর-১১, মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন পর্যন্ত সর্বনিম্ন ২০ টাকা। তবে পল্লবী থেকে শেওড়াপাড়া ও আগারগাঁও স্টেশন পর্যন্ত যাত্রীদের গুনতে ৩০ টাকা। আরও পড়ুন: মেট্রোরেলের যুগে পা রাখছে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার মেট্রোরেলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এরপর নিজ হাতে টিকিট কেটে মেট্রোরেলের প্রথম যাত্রী হবেন তিনি। আর প্রধানমন্ত্রীকে বহনকারী মেট্রোরেলটি চালাবেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থী মরিয়ম আফিজা। পরদিন অর্থাৎ ২৯ ডিসেম্বর থেকে মেট্রোরেলে চড়তে পারবেন সাধারণ যাত্রীরা। প্রথমদিকে দৈনিক চার ঘণ্টা করে মেট্রোরেল চলবে। তবে দিনের কোনো চার ঘণ্টা মেট্রোরেল চলবে, সেটি এখনও নির্ধারণ করা হয়নি। যাত্রীর চাপ মাথায় রেখেই এ বিষয়ে সিদ্ধান্ত হবে। আরও পড়ুন: টিকিটের চেয়ে বেশি পথ ভ্রমণ করলে ভাড়া ১০ গুণ মেট্রোরেল প্রথম ধাপে উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত চলবে। এর মাঝে নয়টি স্টেশন পড়বে। তবে মতিঝিল হয়ে কমলাপুর পর্যন্ত চললে স্টেশনের সংখ্যা হবে ১৭টি। আর দূরত্ব হবে ২১ দশমিক ২৬ কিলোমিটার। আগামী বছর ডিসেম্বরে মতিঝিল পর্যন্ত চলাচল করবে দেশের প্রথম বিদ্যুৎ চালিত ট্রেন। আর কমলাপুর পর্যন্ত চলাচল করতে অপেক্ষা করতে হবে ২০২৫ সাল পর্যন্ত।
মেট্রোরেলে ভ্রমণে যাদের ভাড়া লাগবে না
আরও পড়ুন
মেট্রোরেলে ব্যাপক দুর্নীতির অভিযোগ বিএনপির
মেট্রোরেলে চড়তে লাইনে দাঁড়াতে হবে না যাদের
দ্বিতীয় দিনে মেট্রোতে যত আয়
শুক্রবারও ভেন্ডিং মেশিন বিভ্রাটে মেট্রোরেলের যাত্রীরা