
তিতাস গ্যাসের পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস সংযোগ বন্ধ থাকবে।
সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস'র পক্ষ থেকে বুধবার এ তথ্য জানানো হয়েছে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, আজ সকাল ৮টা থেকে রাত ৮টা সংসদ ভবন এলাকা, মনিপুরীপাড়া, আগারগাঁও, তালতলা, শেওড়াপাড়া, পাইকপাড়া, পশ্চিম কাজীপাড়া, পীরেরবাগ, মিরপুর-১০ থেকে মনিপুরিপাড়া পর্যন্ত সড়কের পশ্চিম পাশ, শিশুমেলা থেকে আগারগাঁও পর্যন্ত ও আশপাশের এলাকায় আবাসিকসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
আরও পড়ুন:
এনএম/ এসএস




