
বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশেষ ডুডল তৈরি করেছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল।
বুধবার রাত ১২টার পর থেকেই ডুডলটি দেখা যাচ্ছে গুগলের হোম পেজে। লাল-সবুজ রঙ ব্যবহার করে দৃষ্টিনন্দনভাবে উপস্থাপন করা হয়েছে ডুডলটি।
এতে দেখা যাচ্ছে, সবুজ রঙে লেখা গুগল। তার ওপরে লাল-সবুজ অর্ধ-বৃত্তাকারের মধ্যে ঝিলে ভাসছে জাতীয় ফুল শাপলা।
ডুডলে ক্লিক করলে বাংলাদেশের স্বাধীনতা দিবসের ইতিহাস এবং এ সম্পর্কিত ওয়েবসাইটগুলো দেখাচ্ছে গুগল।
বিশ্বের বিভিন্ন দেশ, বিখ্যাত ব্যক্তি এবং আবিষ্কার নিয়ে ডুডল প্রকাশ করে গুগল। এইর ধারাবাহিকতায় বাংলাদেশের স্বাধীনতা দিবসে দৃষ্টিনন্দন ডুডলটি প্রকাশ করেছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল।
এমএ/এ




