
রাজধানীতে হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশের (হুজি-বি) নেতৃস্থানীয় পর্যায়ের ৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০০ মিলি ক্লোরোফর্ম, ছুরি ও পিস্তল জব্দ করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছে।
তিনি জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
এসএস




