
রাজধানীর ধানমণ্ডি-৬ এর ১২তলা একটি আবাসিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
আজ শনিবার (২৬ অক্টোবর) সকাল ৯টা ২৫ মিনিটের দিকে ওই ভবনের তৃতীয় তলায় এ আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
আগুন লাগার সূত্রপাত ও এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এ ঘটনায় এখনও কোনও হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
আরও পড়ুন
এসএস




