
ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) ডা. ফজলে রাব্বি হলে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ৯ জন আহত হয়েছেন। আহতদের ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হয়েছে।
শুক্রবার (৫ জুলাই) দুপুরে এই ঘটনা ঘটে।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আহত শিক্ষার্থীদের ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হয়েছে।
আহতরা জানান, শুক্রবার দুপুরে হলের মাঠে শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে।
এসএস




