প্রধানমন্ত্রীর পিএস-১ মনিরা বেগম, পিএস-২ আল মামুন মুর্শেদ

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২২, ০৫:৪৮ | অনলাইন সংস্করণ

  আরটিভি নিউজ

প্রধানমন্ত্রীর শেখ হাসিনার একান্ত সচিব-২ পদের দ্বায়িত্বে থাকা মনিরা বেগমকে একান্ত সচিব (পিএস)-১ পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ২০তম ব্যাচের কর্মকর্তা যুগ্মসচিব মনিরা বেগম। 

এদিকে, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ পদে নিয়োগ দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক (যুগ্মসচিব) আল মামুন মুর্শেদকে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাতে তাদের দুজনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এরআগে গত বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়াকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ দেওয়া হয়। অন্যদিকে, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সালাহ উদ্দিনকে পদোন্নতি দিয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব করে সরকার।